Agamir Somoy E-Paper
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
স্বেচ্ছাশ্রমে লাজু গড়ছেন সংগীতশিল্পী
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

ছয় বছরের গবেষণায় শহীদ মাহমুদ জঙ্গীর ‘শত বছরের বাংলা গান’

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ২১:০৩
শেয়ার করুন:
ছয় বছরের গবেষণায় শহীদ মাহমুদ জঙ্গীর ‘শত বছরের বাংলা গান’

প্রকাশনা অনুষ্ঠান

বরেণ্য গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গীর রচিত ‘গ্রামোফোন থেকে অডিয়ো ক্যাসেট: শত বছরের বাংলা গান’ গ্রন্থের প্রকাশনা আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকার হোটেল রেনেসাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়। বইটি প্রকাশ করেছে আজব প্রকাশ।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে লেখক শহীদ মাহমুদ জঙ্গীর সঙ্গে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী হামিন আহমেদ, ফোয়াদ নাসের বাবু, নাসীম আলী খান, পিলু খান, শাহজাদা মাহমুদ চৌধুরী, তপন চৌধুরী, গোলাম মোর্শেদ ও লাবু রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বইটির প্রকাশক ও সংগীতশিল্পী জয় শাহরিয়ার বলেন, ‘বাংলা গানের ইতিহাস চর্চা ও রক্ষায় এই বইটি অনন্য ভূমিকা রাখবে বলেই আমার বিশ্বাস। বাংলাদেশে এত বড় কলেবরে এমন কাজ এই প্রথম।’

বইটি রচনার প্রেক্ষাপট তুলে ধরে শহীদ মাহমুদ জঙ্গী বলেন, ‘প্রায় ছয় বছরের গবেষণার ফসল এই গ্রন্থ। ১৮৯১ থেকে ১৯৯১ সাল পর্যন্ত গ্রামোফোন থেকে অডিয়ো ক্যাসেটে প্রকাশিত গানের ভিত্তিতে এই বইটিতে ২২৫ জন শিল্পী ও সুরকারের কাজ নিয়ে আলোকপাত করা হয়েছে। গীতিকবিদের বৃত্তান্ত উল্লেখ করা হয়েছে। আমি আশা করি, বাংলা গানের ইতিহাস চর্চায় এই গ্রন্থ সহায়তা করবে।’

আয়োজকদের মতে, বাংলা গানের শত বছরের ইতিহাস, শিল্পী-সুরকারদের অবদান এবং গীতিকবিদের পরিচিতি সংরক্ষণে গ্রন্থটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংগীতের ইতিহাস নিয়ে আগ্রহী পাঠক ও গবেষকদের জন্য বইটি বিশেষভাবে উপযোগী হবে বলে আশা করা হচ্ছে।

আজব কারখানার আয়োজনে অনুষ্ঠিত প্রকাশনা আড্ডায় সংগীতাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। আসন্ন অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত গ্রন্থটি আজব প্রকাশের ফেসবুক পেজসহ বিভিন্ন অনলাইন বুকশপে অর্ডার করা যাচ্ছে।

শহীদ মাহমুদ জঙ্গীবই
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার