ভিনদেশের ওটিটি
ফ্রান্সের ‘ক্যানাল প্লাস’

ফ্রান্সের সাবস্ক্রিপশনভিত্তিক ওটিটি প্ল্যাটফর্ম ‘ক্যানাল প্লাস’ ইউরোপ, আফ্রিকা, ওশেনিয়া, মিয়ানমার ও ভিয়েতনামে ব্যাপক জনপ্রিয়।
ফ্রান্সের সাবস্ক্রিপশনভিত্তিক ওটিটি প্ল্যাটফর্ম ‘ক্যানাল প্লাস’ ইউরোপ, আফ্রিকা, ওশেনিয়া, মিয়ানমার ও ভিয়েতনামে ব্যাপক জনপ্রিয়। প্যারিসে এর মূল কার্যালয়। ১৯৯২ সালে ডিজিটাল স্যাটেলাইট প্রোভাইডার হিসেবে যাত্রা শুরু করে এটি। ২০১৩ সালের ১ ডিসেম্বর স্ট্রিমিং সার্ভিসে রূপ নেয় মাই ক্যানাল। ২০১৯ সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় ক্যানাল প্লাস। ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ক্যানাল প্লাসের গ্রাহক সংখ্যা দাঁড়ায় ২ কোটি ৬৮ লাখ। ২০১৯ সালের সেপ্টেম্বরে ক্যানাল-এর ক্যানাল সিনে সিরিজ সাবস্ক্রিপশন প্যাকেজে নেটফ্লিক্স অন্তর্ভুক্ত হয়। প্যারিসভিত্তিক প্রতিষ্ঠান ভিভেন্দির মালিকানাধীন ক্যানাল প্লাস প্রতি বছর বিপুল বাজেটে ফরাসি ভাষার নতুন নতুন সিরিজ ও সিনেমা নির্মাণ করে।




