Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় স্ক্রিন টাইম

ইউটিউব ভিউয়ে শীর্ষে শ্বশুরবাড়িতে ঈদ

  • দর্শকের পছন্দের মাপকাঠি এখন ইউটিউব। সবচেয়ে বেশি ভিউ পাওয়া দেশীয় নাটক নিয়ে এই আয়োজন।
মীর রাকিব হাসান
মীর রাকিব হাসান
agamir somoy
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৩:৩২
ইউটিউব ভিউয়ে শীর্ষে শ্বশুরবাড়িতে ঈদ

জান্নাতুল সুমাইয়া হিমি ও নিলয় আলমগীর (বাঁ থেকে) তানজিম সাইয়ারা তটিনী ও ফারহান আহমেদ জোভান

টেলিভিশন থেকে অনলাইনে এসে বদলে গেছে নাটকের জনপ্রিয়তার হিসাব। ভিউই এখন জনপ্রিয়তার নতুন গল্প। কারণ ইউটিউব হয়ে উঠেছে নাটকের সবচেয়ে বড় দর্শকভাণ্ডার। একটি নাটক প্রকাশের পর কত মিলিয়ন ভিউ পেল, সেটি হয়ে উঠেছে জনপ্রিয়তার গুরুত্বপূর্ণ সূচক। গল্প, অভিনয়, নির্মাণশৈলী কিংবা তারকাদের জনপ্রিয়তা— বিভিন্ন কারণে বিপুলসংখ্যক দর্শকের পছন্দের তালিকায় উঠে আসে বিভিন্ন নাটক।

চলতি বছরের ১৭ আগস্ট পর্যন্ত ভিউ সংখ্যায় শীর্ষে রয়েছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সম্পর্কের গল্প’। ১০ জানুয়ারি প্রকাশিত নাটকটি ৪ কোটি ১৭ লাখ ভিউ পেয়েছে। পুরনো-নতুন সব নাটক মিলিয়ে ভিউয়ের তালিকায় শীর্ষে রয়েছে ‘শ্বশুরবাড়িতে ঈদ’। এর ভিউ ৭ কোটি ৫২ লাখ।

২০২৬ সালের শীর্ষ ১০ নাটকের দিকে তাকালে প্রথমেই চোখে পড়ে প্রেম, সম্পর্ক, আবেগ ও দাম্পত্যের গল্পের আধিপত্য। শীর্ষে থাকা ‘সম্পর্কের গল্প’ যেন সেই প্রবণতার প্রতীক। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ইউটিউব ফিল্মটিতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী। এটি পেয়েছে ৪ কোটি ১৭ লাখের বেশি ভিউ।

 

সম্পর্কের গল্পে দর্শক আগ্রহ

ইউটিউবে সবচেয়ে বেশি দেখা নাটকের তালিকা বলছে, দর্শক শুধু প্রেম-বিরহের গল্পেই আটকে নেই; কমেডি ও পারিবারিক হাস্যরস বড় সাফল্যের ফর্মুলা। এর উদাহরণ ‘জামাই বউর মাথা গরম’-এর মতো নাটক প্রায় ৫ কোটি ভিউ পেয়েছে। অভিনয়ে মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি। পারিবারিক ঝামেলা, স্বামী-স্ত্রীর খুনসুটি, ভুল বোঝাবুঝি ও পরিচিত জীবনের মজার ঘটনা দর্শককে সহজেই আকৃষ্ট করছে। ফলে ইউটিউবে হাসির গল্প দর্শক আগ্রহ তৈরির অন্যতম নিয়ামক।

তবে ইদানীং পারিবারিক গল্প তৈরির প্রবণতা বেড়েছে। নির্মাতা রাজের ‘এটা আমাদেরই গল্প’র অভাবনীয় সাফল্যে অনুপ্রাণিত হয়ে অন্যরা একই পথে হাঁটছেন। 


মেহজাবীন চৌধুরী ও জিয়াউল ফারুক অপূর্বমেহজাবীন চৌধুরী ও জিয়াউল ফারুক অপূর্ব

তারকা শক্তি

দর্শক আগ্রহ তৈরিতে তারকাদের উপস্থিতি বরাবরই আলাদা গুরুত্ব পায়। চলতি বছর শীর্ষ ১০ নাটকের সবচেয়ে বড় বৈশিষ্ট্যগুলোর একটি হলো জোভান ও তটিনী জুটির দাপট। ‘সম্পর্কের গল্প’, ‘তোর মায়ায়’ ও ‘কাজল চোখের মেয়ে’- প্রথম তিনটিতেই আছেন তারা। সেরা দশে এই জুটির ‘তোমার আমার প্রেম’ ও ‘তোমাদের গল্প-২’ নাটক দুটিও আছে। এর বাইরে জোভান অভিনীত ‘আপনজন’ আছে শীর্ষ দশে।

অন্যদিকে সর্বকালের হিসাবে ইউটিউবে সবচেয়ে সফল জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। তাদের ‘শ্বশুরবাড়িতে ঈদ’ ৭ কোটি ৫১ লাখ ভিউ, ‘মামার বাড়ি’ ৬ কোটি ২৫ লাখ, ‘সংসার আমার ভাল্লাগে না’ ৫ কোটি ৭৭ লাখ, ‘গরিবের বড়লোক চাকর’ ৫ কোটি ২৫ লাখ এবং ‘চাচা ভাতিজা জিন্দাবাদ’ ৫ কোটি ৯ লাখের বেশি ভিউ পেয়েছে।

তাদের পাঁচ নাটকের সম্মিলিত ভিউ সংখ্যা ৩০ কোটির মতো। পারিবারিক গল্প, কমেডি, সহজ অভিনয় ও স্বাভাবিক রসায়নই তাদের সাফল্যের মূলমন্ত্র।

অভিনেত্রীদের মধ্যে তটিনীর পর শীর্ষ ভিউ তালিকায় আছেন নাজনীন নিহা (আপনজন), কেয়া পায়েল (অনেকদিন পরে, এটা আমাদেরই গল্প, ভুলোনা আমায়), শারমিন জোহা শশী (ভাবী)। পরীমণি অভিনীত ‘একটুখানি ভুল’ পাঁচ কোটির বেশি ভিউ পেয়েছে।

 

সবচেয়ে পুরনো

সর্বোচ্চ ভিউয়ের তালিকায় মিজানুর রহমান আরিয়ানের ‘বড় ছেলে’ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ এটি ৯ বছর আগের নাটক। ২০১৭ সালে প্রকাশিত নাটকটি ৫ কোটি ৮৪ লাখ ভিউ নিয়ে রয়েছে তিন নাম্বারে।

এতে জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবীন চৌধুরীর আবেগপ্রবণ অভিনয় অনেককে এখনো কাঁদায়।

ইউটিউবে প্রকাশের পর ‘বড় ছেলে’ একটি স্থায়ী ডিজিটাল কনটেন্টে পরিণত হয়েছে বলা যায়।

 

দুই নির্মাতার সাফল্য

ভিউ সংখ্যায় সর্বকালে এবং চলতি বছর শীর্ষ ১০-এ থাকা নাটকগুলোর মধ্যে বেশিরভাগই পরিচালনা করেছেন মহিন খান। এ তালিকায় আছে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, ‘মামার বাড়ি’, ‘সংসার আমার ভাল্লাগে না’, ‘গরিবের বড়লোক চাকর’, ‘চাচা ভাতিজা জিন্দাবাদ’, ‘আদরের ভাই’ এবং ‘মুদি দোকানদার’। এগুলো মূলত পারিবারিক, সামাজিক ও হাস্যরসাত্মক নাটক। নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি জুটির রসায়ন এসব নাটকের জনপ্রিয়তা প্রাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সম্পর্কের গল্প’, ‘তোমাদের গল্প’, ‘তোমাদের গল্প-২’ ছাড়াও ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকের মেগা এপিসোড রয়েছে তালিকায়।

 

নাটকের বড় বাজার

ঈদ উৎসবই মূলত নাটকের জন্য রমরমা সময়। ঈদের ছুটিতে বেশিরভাগ পরিবারের সদস্যরা একসঙ্গে থাকেন। ফলে ঈদের সময় নির্মিত নাটক দেখার ফুরসত অন্য সময়ের চেয়ে বেশি মেলে। বেশি ভিউ পাওয়া নাটকের মধ্যে ‘আপনজন’, ‘তোমাদের গল্প-২’ ঈদ উপলক্ষে মুক্তি পায়। তবে ‘সম্পর্কের গল্প’ দেখিয়েছে, বিশেষ দিবসের বাইরেও ভালো গল্প দর্শক চাহিদা তৈরি করতে পারে।

 

ইউটিউব চ্যানেলের আধিপত্য

ভিউয়ের হিসাব আরও একটি বড় পরিবর্তনের বার্তা তুলে ধরে। ইউটিউব এখন আর টেলিভিশনে প্রচারিত নাটকের বিকল্প মাধ্যম মাত্র নয়; এটি নিজেই নাটক প্রকাশের প্রধান প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। প্রযোজনা প্রতিষ্ঠানের মধ্য সিএমভি, ক্যাপিটাল ড্রামা, জি সিরিজ, নাফ এন্টারটেইনমেন্ট, সুলতান এন্টারটেইনমেন্ট, সিনেমাওয়ালা নিয়মিত কনটেন্ট প্রকাশ করে দর্শক আগ্রহ ধরে রাখছে।

 

সর্বকালের শীর্ষ ১০ ভিউ

  • শ্বশুরবাড়িতে ঈদ (৭ কোটি ৫১ লাখ)
  • মামার বাড়ি (৬ কোটি ২৫ লাখ)
  • বড় ছেলে (৫ কোটি ৮৪ লাখ)
  • সংসার আমার ভাল্লাগে না (৫ কোটি ৭৭ লাখ)
  • তোমাদের গল্প (৫ কোটি ৬৬ লাখ)
  • ভুলোনা আমায় (৫ কোটি ৫৩ লাখ)
  • গরিবের বড়লোক চাকর (৫ কোটি ২৬ লাখ)
  • চাচা ভাতিজা জিন্দাবাদ (৫ কোটি ৯ লাখ)
  • একটুখানি ভুল (৫ কোটি ৩৭ হাজার)
  • জামাই বউর মাথা গরম (৪ কোটি ৯৯ লাখ)

 

২০২৬ সালে শীর্ষ ১০ ভিউ

  • সম্পর্কের গল্প (৪ কোটি ১৭ লাখ)
  • তোর মায়ায় (২ কোটি ৮৮ লাখ)
  • কাজল চোখের মেয়ে (২ কোটি ৮৭ লাখ)
  • ভাবী (২ কোটি ৭০ লাখ)
  • অনেকদিন পরে (২ কোটি ৭৮ লাখ)
  • এটা আমাদেরই গল্প-মেগা এপিসোড (২ কোটি ৬২ লাখ)
  • তোমার আমার প্রেম (২ কোটি ৬১ লাখ)
  • আপনজন (২ কোটি ৫২ লাখ)
  • তোমাদের গল্প-২ (২ কোটি ৫০ লাখ)
  • মুদি দোকানদার (২ কোটি ২০ লাখ)
মাপকাঠিনাটকদর্শকভাণ্ডারআধিপত্য
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন