দর্শকের পছন্দের মাপকাঠি এখন ইউটিউব। সবচেয়ে বেশি ভিউ পাওয়া দেশীয় নাটক নিয়ে এই আয়োজন। লিখেছেন মীর রাকিব হাসান
টেলিভিশন থেকে অনলাইনে এসে বদলে গেছে নাটকের জনপ্রিয়তার হিসাব। ভিউই এখন জনপ্রিয়তার নতুন গল্প। কারণ ইউটিউব হয়ে উঠেছে নাটকের সবচেয়ে বড় দর্শকভাণ্ডার। একটি নাটক প্রকাশের পর কত মিলিয়ন ভিউ পেল, সেটি হয়ে উঠেছে জনপ্রিয়তার গুরুত্বপূর্ণ সূচক। গল্প, অভিনয়, নির্মাণশৈলী কিংবা তারকাদের জনপ্রিয়তা— বিভিন্ন কারণে বিপুলসংখ্যক দর্শকের পছন্দের তালিকায় উঠে আসে বিভিন্ন নাটক।
চলতি বছরের ১৭ আগস্ট পর্যন্ত ভি...