Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় স্ক্রিন টাইম

ঈদের নতুন দুই ওয়েব ফিল্ম

  • ঈদুল আজহা উপলক্ষে দেশীয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে নতুন দুটি ওয়েব ফিল্ম। এগুলো নিয়ে লিখেছেন মীর রাকিব হাসান
agamir somoy
প্রকাশ: ২১ মে ২০২৬, ১১:৪০
ঈদের নতুন দুই ওয়েব ফিল্ম

সৃজা দত্ত

‘আর্তনাদ’ অবলম্বনে ‘সারার সংসার’

পরিচালক আকা রেজা গালিবকে মনের কথা জানিয়ে ফরিদুর রেজা সাগর বলেন, ‘কাজী আনোয়ার হোসেন বলতে অনেকেই মাসুদ রানায় আটকে থাকেন। এর বাইরেও যে তার একটা ঔপন্যাসিক সত্তা আছে, সেসব নিয়ে কিন্তু তেমন কাজ হয় না। তুমি সেটা নিয়ে একটা কাজ করো।’ তখনই ‘আর্তনাদ’ নিয়ে কাজের ভাবনা আসে আকা রেজা গালিবের মাথায়। তিনি জানান, বহু বছর আগেই উপন্যাসটি পড়েছিলেন তিনি। গল্পটির চিরন্তন আবেগ, মা-মেয়ের সম্পর্ক এবং থ্রিলিং উপাদান তাকে আকৃষ্ট করে। গালিব বলেন, ‘এটি এমন এক গল্প, যেটি যেকোনো সময়ের দর্শকের সঙ্গে কানেক্ট করবে। গল্পটা মূলত পরিবারকেন্দ্রিক, কিন্তু এর মধ্যে একটা থ্রিলও আছে।’ কাজী আনোয়ার হোসেনের পুত্রবধূ মাসুমা মায়মুরকে চিত্রনাট্যের গুরুদায়িত্ব দেওয়া হলো। পরিচালক গালিব বলেন, ‘কাজী আনোয়ারের লিগ্যাসিটা মাসুমা মায়মুর খুব যত্নে বহন করে নিচ্ছেন। এজন্য মনে হলো, উনিই সবচেয়ে আন্তরিকভাবে কাজটি করতে পারবেন।’

সিনেমাটির সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে দেখা হচ্ছে সাদিয়া ইসলাম মৌকে। নির্মাতার দাবি, গল্পটি পড়ার পর থেকেই ‘সারা’ চরিত্রে মৌ ছাড়া অন্য কাউকে কল্পনা করতে পারেননি তিনি। মৌ সাধারণত খুব বেছে বেছে অভিনয় করেন এবং নিজেকে মূলত নৃত্যশিল্পী হিসেবেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। কিন্তু গল্পের সংক্ষিপ্ত সিনোপসিস পড়েই তিনি আগ্রহ দেখান।

‘সারার সংসার’-এর গল্পে দেখা যাবে, বিপদের মুখে পড়ে মেয়েকে রক্ষার জন্য এক মা কতটা মরিয়া হয়ে উঠতে পারেন। পরিচালক জানান, এ জায়গাটিই তাকে ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে। কারণ হিসেবে তিনি বলেন, ‘মৌয়েরও মেয়ে আছে, আমারও মেয়ে আছে। তাই গল্পটার আবেগ আমরা খুব গভীরভাবে অনুভব করতে পেরেছি।’

পরিচালক গালিব শুটিং অভিজ্ঞতায় সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছেন শিল্পীদের পেশাদারত্বে, বিশেষ করে মৌকে নিয়ে আলাদা করে প্রশংসা করেন নির্মাতা। ‘মৌ ভয়ংকর প্রফেশনাল। সময় মেনে কাজ করেন, শুটিং সেটে খুব ফোকাসড থাকেন। এ ধরনের শিল্পীদের সঙ্গে কাজ করলে পরিচালকের কাজ অনেক সহজ হয়ে যায়’— বলেন তিনি। এ ছাড়া অভিনয়শিল্পী গাজী রাকায়েতের ভূয়সী প্রশংসা করেন আকা রেজা গালিব। তার মতে, গাজী রাকায়েত শুধু অভিনয়ই করেননি, নতুন শিল্পীদেরও নানাভাবে সহযোগিতা করেছেন। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন নতুন মুখ প্রমি। তিনি অভিনয় করেছেন মৌয়ের মেয়ের চরিত্রে।

সীমান্তের গল্প ‘তাজমহল’

কলকাতার অভিনেত্রী সৃজা দত্ত প্রথমবারের মতো বাংলাদেশের ওটিটি প্রকল্পে অভিনয় করেছেন। বঙ্গ-এর ওয়েব ফিল্ম ‘তাজমহল’-এ দেখা যাবে তাকে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন বাংলাদেশের তরুণ অভিনেতা ফাইজুল ইয়ামিন। সীমান্তঘেঁষা এক প্রেমের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘তাজমহল’। এতে মুমতাজ চরিত্রে সৃজা এবং ‘তাজ’ চরিত্রে অভিনয় করেছেন ফাইজুল ইয়ামিন। ওয়াহিদ আনাম পরিচালিত এই ওয়েব ফিল্মে আরও অভিনয় করেছেন আ খ ম হাসান ও মালিহা মেধা। ঈদুল আজহার দিন (২৮ মে) থেকে এটি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে।

সিলেট সীমান্তবর্তী এলাকার গল্প। তাই শুটিং সেখানেই হয়েছে। ২০২৩ সালে টালিউডে যাত্রা শুরু করেন সৃজা দত্ত। দেবের বিপরীতে ‘বাঘা যতীন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক। এরপর দেব অভিনীত ‘টেক্কা’ সিনেমায় দেখা যায় তাকে। এ ছাড়া হইচই-এর জনপ্রিয় সিরিজ ‘নিশির ডাক’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান এই অভিনেত্রী।

এবার বাংলাদেশের ওটিটি অঙ্গনে অভিষেক হতে যাচ্ছে তার।

অন্যদিকে, প্রায় দেড় দশক আগে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন ফাইজুল ইয়ামিন। দীর্ঘদিন দেশের বাইরে পড়াশোনা শেষে ফিরে এসে অভিনয়ে নিয়মিত হন তিনি। গত বছর ‘ক্লোজআপ কাছে আসার গল্প’ দিয়ে নাটকে অভিষেকের পর রোজার ঈদে রায়হান রাফী পরিচালিত ‘প্রেশার কুকার’ সিনেমায় ‘শাকিল’ চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন। এ ছাড়া ‘পেজ টার্নার’ ও ‘নীলাঞ্জনা এক্সপ্রেস’ নাটকে তার অভিনয় প্রশংসিত হয়েছে।

আর্তনাদওয়েব ফিল্মঈদুল আজহা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২