Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় স্ক্রিন টাইম

যেভাবে সিনেমার মোড় ঘুরিয়ে দিয়েছিল ত্রুফোর এক ফ্রিজ শট

রুদ্র আরিফ
রুদ্র আরিফ
agamir somoy
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৮
যেভাবে সিনেমার মোড় ঘুরিয়ে দিয়েছিল ত্রুফোর এক ফ্রিজ শট

‘দ্য ফোর হান্ড্রেড ব্লোজ’ চলচ্চিত্রের শেষ শট

২১ অক্টোবর ফরাসি চলচ্চিত্রকার ফ্রাঁসোয়া ত্রুফোর প্রয়াণ দিবস। প্রথম ফিচার ফিল্মের শেষ শটটির জন্য বিশেষ খ্যাতি তার। সেই ফ্রিজ শটের বিশ্লেষণ করেছেন  রুদ্র আরিফ

আঁতোয়ান দোয়ানেল। ১২ বছর বয়সী এক বালক। বাড়িতে নিজেদের নিয়ে ব্যস্ত মা ও সৎবাবার অবহেলা আর স্কুলে কঠোর ও কর্তৃত্বপরায়ণ শিক্ষকদের অত্যাচারে সে মুক্তির পথ খোঁজে। স্কুল পালানো, সিনেমা হলে উঁকিঝুঁকি দেওয়া আর বন্ধু রেনের সঙ্গে ছোটখাটো অপরাধে দিন কাটে তার। স্কুলে অনুপস্থিতির কারণ হিসেবে মায়ের মৃত্যুর মিথ্যা গল্প সাজিয়ে ধরা পড়ে যায়। এরপর একটি অফিস থেকে টাইপরাইটার চুরি করেও শেষ রক্ষা হয় না। উঠতি বয়সের এই বালককে স্নেহ-মমতা ও যত্ন দিয়ে সঠিক পথে ফেরানোর বদলে মা ও সৎবাবা নেয় নির্মম সিদ্ধান্ত। মা ওর অভিভাবকত্ব ত্যাগ করে আর সৎবাবা ওকে তুলে দেয় পুলিশের হাতে। সেখান থেকে আঁতোয়ানের নতুন ঠিকানা হয় একটি গ্রামীণ কিশোর সংশোধন কেন্দ্র। নিজেকে একেবারেই পরিত্যক্ত অনুভব করা এই বেপরোয়া বালক একটি ফুটবল খেলা চলার সময় সেই কেন্দ্র থেকে পালিয়ে যায়। ছুটতে ছুটতে পৌঁছায় সমুদ্রের তীরে। সামনে আদিগন্ত সমুদ্র, পেছনে বড়দের তৈরি করা জীবনযাপনের কঠোরতা ও নির্মমতা— কোন পথে যাবে সে? এমন দ্বিধায় যখন সমুদ্র অভিমুখ থেকে ঘুরে দাঁড়ায় আর ক্যামেরার দিকে সরাসরি তাকায়, তখনই সমাপ্তি নেমে আসে চলচ্চিত্রের। এটি ফ্রাঁসোয়া ত্রুফোর প্রথম ফিচার ফিল্ম ‘দ্য ফোর হান্ড্রেড ব্লোজ’-এর (১৯৫৯) কিংবদন্তিতুল্য ও রহস্যময় ফ্রিজ শট। এই শটের মাধ্যমেই নির্মাতা জোরালোভাবে প্রতিষ্ঠা করে দিয়েছেন, তিনি প্রচলিত ধারার চলচ্চিত্র বানাতে আসেননি। তর্কসাপেক্ষে দুনিয়ার সবচেয়ে প্রভাবশালী চলচ্চিত্র আন্দোলন ‘ফ্রেঞ্চ নিউ ওয়েভ’-এর অন্যতম অগ্রসেনা এবং ‘ইনফ্যান্ট টেরিবল’ হিসেবে খ্যাতি ত্রুফোর। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে ১৯৮৪ সালে মাত্র ৫২ বছর বয়সে অকালপ্রয়াত হলেও দর্শক ও বোদ্ধাদের আলোচনায় তার নাম যেসব কারণে ফিরে ফিরে আসে, এই শটের অবস্থান সেগুলোর শীর্ষ তালিকায়।

সামনের উন্মুক্ত জলরাশি আর পেছনের স্থলভাগ— এর মাঝখানে আটকা পড়ে গেছে তার জীবন

ফ্রিজ শট হলো এমন একটি স্থির শট, যেটি দেখতে আলোকচিত্রের মতো মনে হয়। ইতিহাসবিদদের মতে, চলচ্চিত্রে ব্যাপক অর্থে এর প্রথম ব্যবহার করেছেন আলফ্রেড হিচকক, ১৯২৮ সালে মুক্তি পাওয়া নির্বাক ছায়াছবি ‘শ্যাম্পেন’-এ। এরপর ফ্রিজ শটের ঘটেছে বহুল ব্যবহার; কিন্তু ‘দ্য ফোর হান্ড্রেড ব্লোজ’-এর শেষ শট হিসেবে ত্রুফো একে পুনরুদ্ভাবনের পাশাপাশি নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ঐতিহ্যবাহী ক্লাসিক্যাল হলিউড চলচ্চিত্রের সাধারণত সমাপ্তি ঘটত কোনো মীমাংসার মাধ্যমে, যেখানে মূল চরিত্রের জয়-পরাজয় অথবা শান্তি খুঁজে পাওয়া দেখানোর চল ছিল। ত্রুফো এই ধারাকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করে ফ্রেমটি ফ্রিজ বা স্থির করার মাধ্যমে কাহিনিকে আচমকাই থামিয়ে দিয়েছেন। সমুদ্র দেখার স্বপ্ন ছিল আঁতোয়ানের; কিন্তু এক দৌড়ে এখানে এসে পৌঁছানোর পর সে বুঝে গেছে, সামনের এই উন্মুক্ত জলরাশি আর পেছনের স্থলভাগ— এর মাঝখানে আটকা পড়ে গেছে তার জীবন; পালানোর কোনো পথ নেই। বয়সের হিসাবেও আঁতোয়ান পড়েছে একই পরিস্থিতিতে; ১২ বছর বয়স মানে সে চেনা শৈশব ও অচেনা যৌবনের মাঝখানে দাঁড়িয়ে আছে। এই যে তার ভবিষ্যৎ সম্পূর্ণ অনিশ্চয়তায় ঝুলে রয়েছে, ফ্রিজ শটটি যেন সেই জীবনেরই প্রতিবিম্ব।

 

ফ্রাঁসোয়া ত্রুফোফ্রিজ শটচলচ্চিত্রকারস্ক্রিন টাইম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’,  ব্যয় ২৫০-৩০০ কোটি

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’, ব্যয় ২৫০-৩০০ কোটি

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    আমার বউ আমার টেনশন না, টেনশন আপনাদের?

    আমার বউ আমার টেনশন না, টেনশন আপনাদের?

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি