গাজী রাকায়েতের ৬০তম জন্মদিনের উৎসব
বিনোদন প্রতিবেদক

অভিনেতা, নাট্যকার ও চলচ্চিত্র পরিচালক গাজী রাকায়েতের ৬০তম জন্মদিন আজ। এ উপলক্ষে ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনের আয়োজন করা হয়েছে। উৎসবে থাকছে তার নির্দেশনায় টিভি নাটক ‘নানা রঙের দিন’, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘একটি লাশের গল্প’ ও পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘মানুষটিকে দেখ’। অনুষ্ঠানে নাটক ও চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি অভিনেতাকে শুভেচ্ছা জানাবেন দীর্ঘদিনের সহকর্মীরা। গাজী রাকায়েতকে নিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরবেন তারা।


