বিজয়-রাশমিকার স্কলারশিপ
বিনোদন ডেস্ক

বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা গত ২৬ ফেব্রুয়ারি বিয়ের পরেই প্রতিশ্রুতি দেন, তেলেঙ্গানা রাজ্যের নবম ও দশম শ্রেণির মেধাবী ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে স্কলারশিপের ব্যবস্থা করবেন। কথা রেখেছেন ভারতের এই তারকা দম্পতি। বিজয় জানিয়েছেন, এটি তার অনেক দিনের স্বপ্ন। গত রবিবার বিজয়ের সঙ্গে শ্বশুরের জন্মভূমি তেলেঙ্গানার থুম্মানপেট গ্রামে যান রাশমিকা। দ্য দেবেরাকোন্ডা ফাউন্ডেশনের মাধ্যমে সেখানে ১৮০ শিক্ষার্থীকে স্কলারশিপ দিয়ে তাদের পরিবারের সঙ্গে কথা বলেন দক্ষিণের দুই তারকা। স্কলারশিপ পাওয়া ছাত্রছাত্রীদের তালিকা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন বিজয়।




