Agamir Somoy E-Paper
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

এস্টেট বিক্রি করলেন জোলি

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪
এস্টেট বিক্রি করলেন জোলি

অ্যাঞ্জেলিনা জোলি। ছবি: রয়টার্স

হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি লস অ্যাঞ্জেলেসের ঐতিহাসিক লস ফেলিজ এস্টেটটি ২ কোটি ৪৭ লাখ ৫০ হাজার ডলারে বিক্রি করে দিয়েছেন। ২৪ সেপ্টেম্বর সম্পত্তিটির বিক্রি সম্পন্ন হয়। ১১ হাজার বর্গফুটের এই বিশাল বাড়িটি একসময় হলিউডের কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সিসিল বি ডিমিলের মালিকানাধীন ছিল। জোলি ২০১৭ সালের জুনে বাড়িটি কিনেছিলেন ২ কোটি ৪৫ লাখ ডলারে।

লস অ্যাঞ্জেলেসের লস ফেলিজ এলাকার লাফলিন পার্কে অবস্থিত ২ দশমিক ১ একর জায়গার এই এস্টেটটি গত মে মাসে ২ কোটি ৯৮ লাখ ৫০ হাজার ডলার দামে বিক্রির জন্য বাজারে তোলেন জোলি। প্রায় পাঁচ মাস পর নির্ধারিত দামের চেয়ে ৫১ লাখ ডলার কমে সম্পত্তিটির বিক্রি হয়। পিপল ডট কমের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ছয় শয়নকক্ষ ও দশটি বাথরুমের এই প্রাসাদটি ১৯১৩ সালে স্থপতি বি কুপার করবেটের নকশায় নির্মিত হয়েছিল। ১৯১৬ সালে বাড়িটি কিনে নেন সিসিল বি ডিমিল। দীর্ঘদিন এই সম্পত্তির সঙ্গে যুক্ত ছিলেন হলিউডের প্রভাবশালী এই নির্মাতা ও তার পরিবার। বিশাল মূল ভবনের পাশাপাশি সম্পত্তিতে রয়েছে প্রায় ৪০ ফুট দীর্ঘ সুইমিং পুল, পুল হাউজ, অতিথিশালা ও স্টুডিও, ফিটনেস স্টুডিও, টি হাউজ ও আলাদা গ্যারেজ। বেজমেন্টে রয়েছে ওয়াইন সেলার ও কর্মীদের ব্যবহারের জায়গা। প্রোপার্টি থেকে হলিউড হিলস, হলিউড সাইন এবং গ্রিফিথ অবজারভেটরির দৃশ্যও দেখা যায়।

ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৭ সালে বাড়িটি কেনেন জোলি। ছয় সন্তানকে নিয়ে এটিই দীর্ঘদিন ছিল তার পারিবারিক আবাস। লস অ্যাঞ্জেলেসের এই ঐতিহাসিক সম্পত্তি বিক্রি জোলির জীবনের দীর্ঘ একটি অধ্যায়েরও সমাপ্তি। সন্তানদের বড় করে তোলার পর এবার লস অ্যাঞ্জেলেসের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিসরে নতুন জীবন ও কাজের দিকে এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন ৫১ বছর বয়সী এই অভিনেত্রী।

অ্যাঞ্জেলিনা জোলিহলিউড তারকালস অ্যাঞ্জেলেস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    শেয়ার পার্কিং সফটওয়্যারে কারসাজি

    শেয়ার পার্কিং সফটওয়্যারে কারসাজি