থেমে গেল বনি টাইলারের জীবন
বিনোদন ডেস্ক

ওয়েলশের গায়িকা বনি টাইলার
ওয়েলশের গায়িকা বনি টাইলার ৭৫ বছর বয়সে মারা গেছেন। গত মে মাসে পর্তুগালে অন্ত্রে জরুরি অস্ত্রোপচারের পর তাকে কোমায় রাখা হয়েছিল।
১৯৫১ সালের ৮ জুন জন্মের পর তার নাম রাখা হয়েছিল গেনর হপকিন্স। পরে ‘বনি টাইলার’ নামে বিশ্ব জুড়ে খ্যাতি পান তিনি। সত্তর ও আশির দশকে অনেক জনপ্রিয় গান উপহার দেন তিনি।
এর মধ্যে রয়েছে ‘টোটাল এক্লিপস অব দ্য হার্ট’ ও ‘হোল্ডিং আউট ফর অ্যা হিরো’। গান দুটি তাকে বিশ্ব তারকায় পরিণত করে। পাঁচ দশকের ক্যারিয়ারে তিনবার গ্র্যামি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পান বনি।




