Agamir Somoy E-Paper
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
আগামীর সময়
প্রতিবন্ধীদের ভরসা হোসনা আক্তার
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রঙিন সময়

স্যাডি সিংকের বৃহস্পতি তুঙ্গে

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৫:৫৭
স্যাডি সিংকের বৃহস্পতি তুঙ্গে

স্যাডি সিংক। ছবি: ইনস্টাগ্রাম

‘স্ট্রেঞ্জার থিংস’ তারকা স্যাডি সিংকের বৃহস্পতি এখন তুঙ্গে। নেটফ্লিক্সের বিখ্যাত সিরিজের মাধ্যমে নজর কেড়ে হলিউডে একের পর এক বড়সড় সিনেমা হাতে পাচ্ছেন তিনি। গত মাসে মুক্তি পাওয়া ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমায় তাকে দেখা যাওয়ার পর থেকে ‘এক্স-মেন’ ফ্র্যাঞ্চাইজিতে তার যুক্ত হওয়া নিয়ে ভক্তদের মধ্যে জল্পনা চলছিল। অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা এলো। নতুন ‘এক্স-মেন’ রিবুট সিনেমার জন্য বেশ কয়েকজন নতুন অভিনয়শিল্পীর নাম ঘোষণা করেছে মারভেল স্টুডিওস। তাদের মধ্যে স্যাডি সিংক অন্যতম। জিন গ্রে চরিত্রে অভিনয় করবেন ২৪ বছর বয়সী এ আমেরিকান অভিনেত্রী।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার আনাহাইম শহরে গত শুক্রবার ডিজনির ফ্যান ইভেন্ট ডি২৩-তে হাজির হয়ে স্যাডি সিংক উল্লেখ করেছেন, ‘অসাধারণ লাগছে। কয়েক মাস ধরে জল্পনা চলার পর অবশেষে চরিত্রটি নিয়ে কথা বলতে পারছি।’

নাম চূড়ান্ত না হওয়া নতুন সিনেমায় স্যাডি সিংকসহ সাতটি চরিত্রে অভিনয় করতে যাওয়া অভিনয়শিল্পীদের নাম প্রকাশ করা হয়। এতে আরও অভিনয় করবেন ‘স্টার ওয়ার্স’ তারকা অ্যাডাম ড্রাইভার। তিনি ভিডিও লিংকের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। তখন তার চরিত্রটি প্রকাশ করা হয়। তিনি খলনায়ক ন্যাথানিয়েল মিলবারির ভূমিকায় অভিনয় করবেন, যিনি ‘মিস্টার সিনিস্টার’ নামেও পরিচিত। ভক্তদের উদ্দেশে ড্রাইভার জানালেন, মারভেল সিনেম্যাটিক ইউনিভার্সে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে ‘বহু বছর ধরে’ কথা বলে আসছেন তিনি। অবশেষে ‘সঠিক সময়ে সঠিক সিনেমা’ খুঁজে পেয়েছেন বলে মনে করেন তিনি।

‘এক্স-মেন’ ফ্র্যাঞ্চাইজির এ সিনেমা পরিচালনা করবেন জেক শ্রেইয়ার। এটি ২০২৮ সালের মে মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

নতুন ‘এক্স-মেন’ সিনেমার জন্য ঘোষিত অন্য অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন সাইক্লপস চরিত্রে ‘হার্টস্টপার’ তারকা কিট কনর, প্রফেসর চার্লস জেভিয়ার বা প্রফেসর এক্স চরিত্রে ক্রিস্টোফার অ্যাবট, এমা ফ্রস্ট চরিত্রে সামারা উইভিং, রোগ চরিত্রে ইন্ডে নাভারেত্তে এবং স্টর্ম চরিত্রে মায়া বয়েড।

এর আগে বিভিন্ন মারভেল সিনেমায় প্রফেসর এক্স চরিত্রে অভিনয় করেছেন স্যার প্যাট্রিক স্টুয়ার্ট। ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’ সিনেমায় এ চরিত্রে দেখা গেছে তাকে। বহুল প্রতীক্ষিত ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’তেও প্রফেসর এক্স চরিত্রে থাকছেন তিনি। এটি আগামী ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে। নতুন ‘এক্স-মেন’ সিনেমার মাধ্যমে প্রফেসর এক্স চরিত্রে স্থলাভিষিক্ত হবেন ক্রিস্টোফার অ্যাবট।

মারভেল স্টুডিওসের প্রেসিডেন্ট কেভিন ফাইগি জানিয়েছেন, ‘এক্স-মেন’ সিনেমার আরও বেশ কিছু অভিনয়শিল্পীর নাম শিগগিরই ঘোষণা করা হবে।

ডি২৩ অনুষ্ঠানে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র নতুন একটি ট্রেলার প্রকাশ করা হয়েছে।

স্ট্রেঞ্জার থিংসস্যাডি সিংকএক্স-মেন
    শেয়ার করুন:
    Advertisement
    উপকূলে ভারি বর্ষণের পূর্বাভাস, ৩ নাম্বার সতর্কসংকেত

    উপকূলে ভারি বর্ষণের পূর্বাভাস, ৩ নাম্বার সতর্কসংকেত

    ১৬ আগস্ট ২০২৬, ০৭:৪৩

    রবিবার বন্ধ রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট

    রবিবার বন্ধ রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট

    ১৬ আগস্ট ২০২৬, ০৭:৩৪

    সেরা বোলার ছাড়া বাংলাদেশের জয়কে বিশেষ বললেন মার্ক ওয়াহ

    সেরা বোলার ছাড়া বাংলাদেশের জয়কে বিশেষ বললেন মার্ক ওয়াহ

    ১৬ আগস্ট ২০২৬, ১২:৫৫

    শেখ হাসিনাকে ফেরতের সিদ্ধান্ত হবে ‘ভারতের আদালতে’

    শেখ হাসিনাকে ফেরতের সিদ্ধান্ত হবে ‘ভারতের আদালতে’

    ১৬ আগস্ট ২০২৬, ১৪:১০

    বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে কী বার্তা দিচ্ছে

    বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে কী বার্তা দিচ্ছে

    ১৬ আগস্ট ২০২৬, ১৩:০২

    নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

    নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

    ১৬ আগস্ট ২০২৬, ১৬:২৮

    বিদ্যুৎ সংকট মোকাবিলায় ১০ বছরের পরিকল্পনা সংসদে তুলে ধরা হবে

    বিদ্যুৎ সংকট মোকাবিলায় ১০ বছরের পরিকল্পনা সংসদে তুলে ধরা হবে

    ১৬ আগস্ট ২০২৬, ১৬:২৪

    নারীদের জন্য সড়কে গোলাপি বাস নামছে মঙ্গলবার

    নারীদের জন্য সড়কে গোলাপি বাস নামছে মঙ্গলবার

    ১৬ আগস্ট ২০২৬, ১৯:২৯

    বিশ্বাস হারাননি মিরাজ

    বিশ্বাস হারাননি মিরাজ

    ১৬ আগস্ট ২০২৬, ১২:৪৬

    বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে

    বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে

    ১৬ আগস্ট ২০২৬, ১৭:৪১

    যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন

    যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন

    ১৬ আগস্ট ২০২৬, ২২:২৭

    ‘হাসিনা ইস্যুতে’ আটকে গেল প্রধানমন্ত্রীর দিল্লি সফর!

    ‘হাসিনা ইস্যুতে’ আটকে গেল প্রধানমন্ত্রীর দিল্লি সফর!

    ১৬ আগস্ট ২০২৬, ২৩:০০

    শোলাকিয়া মাঠে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প

    শোলাকিয়া মাঠে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প

    ১৬ আগস্ট ২০২৬, ২২:৫১

    শেখ হাসিনার বিলম্ব মওকুফের সুযোগ নেই: প্রসিকিউটর

    শেখ হাসিনার বিলম্ব মওকুফের সুযোগ নেই: প্রসিকিউটর

    ১৬ আগস্ট ২০২৬, ২২:৫২

    ঢাবির এফএইচ হলের প্রভোস্ট অবরুদ্ধ

    ঢাবির এফএইচ হলের প্রভোস্ট অবরুদ্ধ

    ১৬ আগস্ট ২০২৬, ২২:৫৮

    advertiseadvertise