Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

মুক্তির দোরগোড়ায় ‘ঠিকানা বাংলাদেশ’

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৫:০৭
মুক্তির দোরগোড়ায় ‘ঠিকানা বাংলাদেশ’

‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমার পোস্টার, (ডানে) নুসরাত ফারিয়া ও আরিফিন শুভ। ছবি: এস. হোসেন

স্বাধীন বাংলা ফুটবল দলের গৌরবগাথা নিয়ে বড় পর্দার জন্য তৈরি হলো ‘ঠিকানা বাংলাদেশ’। করোনা মহামারী, অর্থসংকট, ধাপে ধাপে শুটিং এবং দেশের রাজনৈতিক পরিবর্তনসহ নানা বাধা পেরিয়ে মুক্তির দোরগোড়ায় এসে পৌঁছেছে সিনেমাটি। অনম বিশ্বাসের পরিচালনায় এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া। এর আগে তারা ‘প্রেমী ও প্রেমী’ (২০১৭), ‘ধ্যাততেরিকি’ (২০১৭) এবং ‘মুজিব: দ্য মেকিং অব অ্যা নেশন’ (২০২৩) সিনেমায় একসঙ্গে কাজ করেছেন।

গত শনিবার ‘ঠিকানা বাংলাদেশ’-এর প্রথম পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচারণা। ১৯৭১ সালের ২৫ জুলাই পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর স্টেডিয়ামে নদীয়া একাদশের বিপক্ষে প্রথম ম্যাচ খেলে স্বাধীন বাংলা ফুটবল দল। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। পরে ভারতের বিভিন্ন অঞ্চলে ম্যাচ খেলে দলটি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গড়ে তোলে এবং মুক্তিযোদ্ধাদের সহায়তায় অর্থ সংগ্রহ করে। পোস্টারে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের আবহ, পানিতে ডুবে থাকা জনপদ, ফুটবলারের ভাস্কর্য, যুদ্ধবিমান ও লাল-সবুজের পতাকার মাধ্যমে ফুটে উঠেছে সেই সময়ের প্রতীকী আবহ।

২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া সিনেমাটির গল্প শুধু স্বাধীন বাংলা ফুটবল দলের মাঠের লড়াইকে ঘিরে নয়; এতে উঠে আসবে খেলোয়াড়দের ব্যক্তিজীবন, যুদ্ধকালীন অভিজ্ঞতা, ত্যাগ, মানুষের ভেতরের টানাপড়েন এবং দেশপ্রেম।

‘দেবী’ মুক্তির আট বছর পর ‘ঠিকানা বাংলাদেশ’ হতে যাচ্ছে অনম বিশ্বাস পরিচালিত দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য সিনেমা। তিনি বলেছেন, ‘স্বাধীন বাংলা ফুটবল দলকে কেন্দ্র করেই সিনেমাটির গল্প। তবে এখানে একই সঙ্গে প্রাধান্য পেয়েছে ওই দলের ফুটবলারদের ফেলে আসা জীবনের গল্পও।’

‘আয়নাবাজি’ সিনেমার চিত্রনাট্যকার হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন অনম বিশ্বাস। তিনি জানিয়েছেন, শুটিংয়ের আগে অভিনয়শিল্পীদের ফুটবল প্রশিক্ষণ দেওয়া হয়। তার দৃষ্টিতে, ‘শিল্পীদের মধ্যে সত্যিকারের একটি ফুটবল দলের মতো বন্ধন তৈরি হয়েছিল।’

‘ঠিকানা বাংলাদেশ’-এ আরও অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, শতাব্দী ওয়াদুদ, খায়রুল বাসার, আজাদ আবুল কালাম, রেজওয়ান পারভেজসহ অনেকে।

করোনার কারণে নির্মাণকাজ পিছিয়ে যাওয়ার পর অর্থসংকটের কারণে স্ব-অর্থায়নে ধাপে ধাপে সিনেমাটির কাজ এগিয়েছে। ২০২৩ ও ২০২৪ সালে এর শুটিং হয়েছে ঈশ্বরদী, ঢাকা ও ঢাকার আশপাশের বিভিন্ন এলাকায়। বর্তমানে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। পরিচালকের হিসাবে আরও এক-দুই মাসের কাজ বাকি। এরপরই সিনেমাটি প্রস্তুত হয়ে যাবে। সবকিছু ঠিক থাকলে শিগগিরই মুক্তি পাবে এই সিনেমা। পর্যায়ক্রমে প্রকাশিত হবে গান, টিজারসহ অন্যান্য প্রচারণামূলক উপাদান। ইমন চৌধুরীর কণ্ঠে তৈরি হয়েছে টাইটেল ট্র্যাক ‘ঠিকানা বাংলাদেশ’। এর কথা লিখেছেন অনম বিশ্বাস।

ঠিকানা বাংলাদেশঅর্থসংকটআরিফিন শুভনুসরাত ফারিয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা