Agamir Somoy E-Paper
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

বোল্ড ও ভিন্ন লুকে পর্দায় হাজির হচ্ছেন শানায়া কাপুর

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৯:২৮
বোল্ড ও ভিন্ন লুকে পর্দায় হাজির হচ্ছেন শানায়া কাপুর

শানায়া কাপুর। ছবি: ইনস্টাগ্রাম

ওয়েব সিরিজে অভিষেক হতে যাচ্ছে বলিউড অভিনেত্রী শানায়া কাপুরের। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার: আফটার ডার্ক’ নামের ওয়েব সিরিজটি আগামী ১৩ নভেম্বর মুক্তি পাবে জিওহটস্টারে। এতে তাকে দেখা যাবে দ্বৈত চরিত্রে।

বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ এবার ফিরছে নতুন রূপে। তবে আগের সিনেমাগুলোর ঝলমলে ক্যাম্পাস, প্রেম আর গানের আবহের বদলে এবার গল্প এগোবে থ্রিলারের পথে। সিরিজটি পরিচালনা করেছেন রীমা মায়া।

এর প্রথম ঝলকে উঠে এসেছে সেন্ট থেরেসা নামের এক শিক্ষাপ্রতিষ্ঠানের অন্ধকার জগৎ। নির্মাতাদের ভাষ্য, এটি শুধু পুরনো গল্পের নতুন সংস্করণ নয়; বরং নতুন প্রজন্মের দর্শকদের জন্য ভিন্ন আঙ্গিকে তৈরি একটি থ্রিলার কাহিনি।

শানায়া বললেন, ‘এই চরিত্রটি আমার কাছে শুধু একটি অভিনয়ের কাজ নয়; বরং প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ জানানোর একটি সাহসী পদক্ষেপ। দর্শক মূলধারার গল্প বলার ধরন থেকে যা প্রত্যাশা করেন, তার বাইরে যেতে চেয়েছি আমি। চরিত্রটি নানা স্তরে গঠিত, ত্রুটিপূর্ণ এবং একই সঙ্গে বাস্তবধর্মী। এর জগতে প্রবেশ করা আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল, তবে অভিজ্ঞতাটি একই সঙ্গে দারুণ আনন্দেরও।’

আরও পড়ুন

মা হওয়ার ৬ সপ্তাহেই ভিক্টোরিয়া’স সিক্রেটের র‍্যাম্পে বারবারা পালভিন

২০ অক্টোবর ২০২৬

এদিকে দক্ষিণ ভারতীয় সিনেমাতেও পা রাখতে চলেছেন শানায়া। তেজা সাজ্জা ও উপেন্দ্র অভিনীত সুপর্ন এস ভার্মার সিনেমা ‘জম্বি রেড্ডি ২— এনএক্সটি এলভিএল’-এর মাধ্যমে দক্ষিণী সিনেমায় অভিষেক হচ্ছে তার।

এ অভিজ্ঞতা নিয়ে শানায়া বললেন, ‘সাধারণত শুটিংয়ের আগে অনেক প্রস্তুতি নিই। কর্মশালা করি, দৃশ্যের মহড়া দিই এবং অ্যাকশন দৃশ্যের অনুশীলন কয়েক মাস আগেই শুরু করি। শুটিংয়ের আগের দিনও সেটে গিয়ে পরিবেশের সঙ্গে পরিচিত হই। কিন্তু দক্ষিণের চলচ্চিত্রশিল্পে আপনাকে সবসময় প্রস্তুত থাকতে হয়। শুটিংয়ের দিনও নতুন কিছু সামনে আসতে পারে। তখনই পরিস্থিতি বুঝে অভিনয় করতে হয় এবং পরিচালক ও নিজের স্বতঃস্ফূর্ততার ওপর আস্থা রাখতে হয়। এই অভিজ্ঞতা আমাকে অভিনেতা হিসেবে নিজের ওপর আস্থা রাখতে শিখিয়েছে। পাশাপাশি পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে এবং নির্দিষ্ট একটি পদ্ধতিতে আটকে না থাকতে শিখেছি।’

বলিউড অভিনেতা সঞ্জয় কাপুরের মেয়ে শানায়ার দুটি সিনেমা মুক্তি পেয়েছে। এগুলো হলো ‘আঁখো কি গুস্তাকিয়া’ (বিক্রান্ত ম্যাসি) এবং ‘তু ইয়া ম্যায়’ (আদর্শ গৌরব)।

রঙিন সময়বলিউডশানায়া কাপুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে

    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে

    সৌদিতে সুইটি আক্তারের শিরশ্ছেদে মৃত্যুর খবর জানতো না পরিবার

    সৌদিতে সুইটি আক্তারের শিরশ্ছেদে মৃত্যুর খবর জানতো না পরিবার

    সৌদিতে শিরশ্ছেদ, গ্রেপ্তারের আগে ফেসবুকে যা লিখেছিলেন নজরুল

    সৌদিতে শিরশ্ছেদ, গ্রেপ্তারের আগে ফেসবুকে যা লিখেছিলেন নজরুল

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    ইশরাক ইস্যুর মধ্যেই পুলিশকে না জানিয়ে ববি হাজ্জাজের নামে মাদকবিরোধী অভিযান

    ইশরাক ইস্যুর মধ্যেই পুলিশকে না জানিয়ে ববি হাজ্জাজের নামে মাদকবিরোধী অভিযান

    ৯৭ শতাংশ কাজ হয়ে যাওয়ার পর বাতিল হচ্ছে বিআরটি প্রকল্প

    ৯৭ শতাংশ কাজ হয়ে যাওয়ার পর বাতিল হচ্ছে বিআরটি প্রকল্প

    বিএনপির এমপি চাঁদ নিলেন আখচাষির প্রণোদনা

    বিএনপির এমপি চাঁদ নিলেন আখচাষির প্রণোদনা

    সৌদিতে মৃত্যুদণ্ড : ধন্ধ নিয়েই শোকাতুর টাঙ্গাইলের সুইটির পরিবার

    সৌদিতে মৃত্যুদণ্ড : ধন্ধ নিয়েই শোকাতুর টাঙ্গাইলের সুইটির পরিবার

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান, আটক ৮৫

    অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান, আটক ৮৫

    যাঁরা ভবিষ্যৎ গড়েন, তাঁরা কোথায়?

    যাঁরা ভবিষ্যৎ গড়েন, তাঁরা কোথায়?

    পদ দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    পদ দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    বহিষ্কার হলেন পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়া সেই বিএনপি নেতা

    বহিষ্কার হলেন পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়া সেই বিএনপি নেতা

    স্বৈরাচারের গুলি মুসলমান-হিন্দু-খ্রিষ্টান দেখেনি: প্রধানমন্ত্রী

    স্বৈরাচারের গুলি মুসলমান-হিন্দু-খ্রিষ্টান দেখেনি: প্রধানমন্ত্রী

    নাটোরে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে ১৪

    নাটোরে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে ১৪