Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

শুধু আনন্দ আর আনন্দ, দুঃখের কিছু নেই : জেমস

রুদ্র আরিফ
রুদ্র আরিফ
agamir somoy
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১০:২৮
শেয়ার করুন:
শুধু আনন্দ আর আনন্দ, দুঃখের কিছু নেই : জেমস

জেমস

দেশের সীমানা পেরিয়ে তার গান পৌঁছেছে আন্তর্জাতিক অঙ্গনেও। আজ তার জন্মদিন। দীর্ঘ সংগীতযাত্রা ও জীবনবোধ নিয়ে কথা বলেছেন নগর বাউল জেমস। লিখেছেন রুদ্র আরিফ

পড়ন্ত বিকালে জেমস যখন এলেন, বয়সের সীমানা পেরিয়ে যেন সেই চিরচেনা তাগড়া রকস্টার। শুরুতেই বললেন, ‘আমি কখনোই জন্মদিন ঘটা করে পালন করিনি। ভক্তরা করে, দেখি।’ শুরুর সঙ্গে বর্তমানের জেমসের পার্থক্য আছে কি না, এমন প্রসঙ্গে রসিকতা করলেন, ‘শুধু চুল একটু পড়ে গেছে

জেমসনগর বাউলরকস্টাররঙিন সময়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    !
    আর
    কোনো
    পার্থক্য
    দেখি
    না।
    ’

    দীর্ঘ ক্যারিয়ারে বহুমুখী গান গেয়েছেন তিনি। ‘ব্যাবিলনের ব্যস্ত পথে হারিয়ে ফেলেছি তোমার পায়ের নূপুর, প্রাচীন সেই শহরের আঙ্গিনা জুড়ে ছিল মায়াবী দুপুর’— তার গানে যেমন এমন পৌরাণিক আবহ ছড়িয়েছে, তেমনি ‘জিকির’ গানে যখন গেয়ে ওঠেন, ‘ইয়া রব, ইয়া রব বলে, ইয়া রব ইয়া রব’; তখন জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে শ্রোতাদের মধ্যে ঐশ্বরিক ঘোরগ্রস্ততা তৈরি হয়। আবার সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা অবলম্বনে তিনি যখন গেয়ে ওঠেন, ‘গুণবতী ভাই আমার, মন কেমন করে, কবে দেখা হবে ও ভাই, কবে আসবে ঘরে’— তখন বুক এমন খাঁখাঁ করে ওঠে; মনে হয় এ যেন শচীন দেব বর্মণের বিখ্যাত লোকসংগীত ‘কে যাস রে ভাটি গাঙ বাইয়া’র এক যথার্থ নাগরিক সংস্করণ। এজন্যই তো নগর বাউল তিনি।

    একেকটি গান তৈরির সময় সেটির আবহ নিয়ে কী ভাবেন— এমন প্রশ্নের জবাবে বললেন, ‘ভেবে কিছু করা হয় না আমার। ইন দ্য হিট অব দ্য মোমেন্টে যা আসে, সেটাই করি। গান যখন আমার কাছে আসে, আপনাআপনিই আসে।’ আরও বললেন, ‘আমি আমার গানের কাঠামোতে এমন টাইট কিছু রাখতে চাই না, যা কখনোই চেঞ্জ করা যাবে না। যে গানের ক্ষেত্রে কথা ও সুর একসঙ্গে আসে, এমন গান তৈরি করতেই বেশি ভালো লাগে।’

    এ সময়ের গানবাজনা আলাপে বাংলা রক মিউজিকের এ মহাতারকার অভিমত, ‘এখন এত বেশি গান হয়ে গেছে, ২০ বছর যদি কেউ গান নাও করে, কোনো সমস্যা হবে না। মিউজিকের প্ল্যাটফর্ম এখন অ্যানালগ থেকে ডিজিটাল হয়ে স্ট্রিমিংয়ে রূপ নিয়েছে। তাই মিউজিক আর কিনতে হয় না। যে জিনিস কেউ ফ্রি পাবে, সেই জিনিসের প্রতি আকর্ষণ কমে যাবে। এক্ষেত্রে আমাদের সময়ের মিউজিশিয়ানরা আসলে অত্যন্ত ভাগ্যবান ছিলেন। এখন যারা মিউজিশিয়ান, তাদের অনেকেই হয়তো আমাদের চেয়েও প্রতিভাবান; সময় ও স্ট্রিমিং প্ল্যাটফর্মের কারণে মিউজিকের কোনো দাম নেই।’ তবে এসব বিষয় তার সৃজনশীলতায় কোনো প্রভাব ফেলে না বলেই জানালেন। বললেন, ‘সারা পৃথিবীতেই এখন অনেক ট্যালেন্টেড মিউজিশিয়ান প্যাশন নিয়ে কাজ করছেন। তবে মিউজিকের কাছে আপনার যদি কোনো প্রত্যাশা থাকে, তাহলে এখন আর মিউজিক করে লাভ নেই।’

    আরও পড়ুন

    বালিতে দুর্ঘটনার কবলে অভিনেত্রী নুসরাত ভারুচা

    ০২ অক্টোবর ২০২৬

    নব্বই দশকে ‘সোনালি বিকেল’ নামে একটি মিক্সড অ্যালবামের সুর ও সংগীত করেছিলেন জেমস। সেখানে মিতালীর সঙ্গে দ্বৈতকণ্ঠে গেয়েছিলেন ‘তোমাকে বাঁশির মতো বাজাই’। কিন্তু এরপর তার সুর ও সংগীতে আর কোনো মিক্সড অ্যালবাম বের হয়নি; এমনকি কোনো গায়িকার সঙ্গে দ্বৈতকণ্ঠে গানও গাননি তিনি। এর কারণ জানতে চাইলে স্বভাবসুলভ স্বল্পভাষে বললেন, ‘হয়নি বলেই করিনি।’

    কপিরাইট ইস্যুতে এখন সারা দুনিয়া সরগরম। জেমসের গানও অনেকেই গান। এ নিয়ে তার কোনো আপত্তি আছে কি না, এমন প্রশ্নে বললেন, ‘গান বানানো হয়ই মানুষ শুনবে, মাঠেঘাটে গাইবে বলে। যখন যার ইচ্ছা তার মতো করে গানটা গাইবে। এসব বিষয়ে বাধা দেওয়াটা বাজে। সংস্কৃতি তো নদীর মতো, এটা বইতে থাকবে।’ নতুন গান প্রসঙ্গে বললেন, ‘ওভাবে সময় বের করতে পারছি না। অবশ্যই নতুন গান করার ইচ্ছে আছে। তবে অনেক বছর ধরে আমার আর গান লেখা হচ্ছে না।’

    বাংলাদেশি রক মিউজিক দৃশ্যপটে জেমসের সঙ্গে আইয়ুব বাচ্চুর নাম চলেই আসে। তাদের মধ্যে গান নিয়ে তুমুল প্রতিযোগিতা হতো। এমন প্রতিযোগিতা এখন চোখে পড়ে কি না— প্রশ্নের উত্তরে জেমস বললেন, ‘এখনকার কথা বলতে পারব না। তখন এটা ছিল। খুবই ভালো ব্যাপার ছিল। তখন আমরা একজন আরেকজনের রেকর্ডিংয়ে যেতাম। এখন তো স্টুডিও কালচারও নেই। সব হোম স্টুডিও হয়ে গেছে। কানেকশন আগের মতো আছে কি না, জানি না। আমি তো নতুনদের সঙ্গে ওভাবে মিশিনি। তবে মনে হয়, এখন সবাই ল্যাপটপ বা কম্পিউটার নিয়ে যে যার ঘরের মধ্যে ডুবে গেছে।’

    একাকিত্ব খুব একটা অনুভব করেন না জেমস, জানালেন নিজেই। তবে এক সময়ের ঘনিষ্ঠদের হারিয়ে তার অনুভূতি হলো, ‘আমার সঙ্গে যারা ছিল, যাদের সঙ্গে ওঠাবসা করেছি, সেই সময়কে খুব মিস করি। যেমন বাচ্চু ভাই তুমুল আড্ডাবাজ ও মজার লোক ছিলেন। এমন সম্পর্ক তো আর কারও সঙ্গে হয়নি আমার। তাকে সবসময়ই মিস করি। এ লোকটার ওপর মাঝেমধ্যে খুব রাগও লাগে, চলে গেলেন কোনো কারণ ছাড়া।’ আরও জানালেন, আইয়ুব বাচ্চুর সঙ্গে যে শেষ কথা হয়েছিল ফোনে, সেটি তিনি কোনোদিনই প্রকাশ করবেন না। কেননা, সেটি তার জন্য একান্তই ব্যক্তিগত বিষয়।

    নিজের কোন গান তার কাছে প্রিয়, জানতে চাইলে বিশেষভাবে উল্লেখ করলেন ‘তারায় তারায়’-এর কথা। শামসুর রাহমানের ‘উত্তর’ কবিতা অবলম্বনে তুমুল জনপ্রিয় এ গান তৈরি করেছিলেন জেমস। গানটির এক মিউজিক ভিডিওতে তার সঙ্গে ছিলেন কবিও। বললেন, ‘শামসুর রাহমান আমাকে বেশ কিছু গান লিখে দিয়েছিলেন। কিন্তু সেগুলো আর করা হয়নি। হারিয়ে গেছে।’

    প্রাপ্তি-অপ্রাপ্তি ও সুখ-দুঃখ প্রসঙ্গে তার সোজা জবাব, ‘সবকিছুতেই আনন্দ হয় আমার। শুধুই আনন্দ আর আনন্দ; দুঃখের কিছু নেই। দুঃখকে সবসময় মুছে ফেলে সামনে এগোতে হবে। আমার কাছে প্রাপ্তি-অপ্রাপ্তির কোনো হিসাবনিকাশ নেই। কী পেলাম, কী পেলাম না— তা নিয়ে ভাবি না।’