ভাগ্য বদলে দিয়েছে ‘গাদার ২’
বিনোদন ডেস্ক

সানি দেওল
ক্যারিয়ারের কঠিন সময় ও আর্থিক সংকট নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেতা সানি দেওল। একের পর এক সিনেমা বক্স অফিসে ব্যর্থ হওয়ায় ঋণে জর্জরিত হয়েছিলেন তিনি। তবে ‘গাদার ২’-এর অভাবনীয় সাফল্যে ঘুরে দাঁড়ান ৬৮ বছর বয়সী এই তারকা। এক সাক্ষাৎকারে সানি জানান, একসময় ৫৫ কোটি ৯৯ লাখ রুপি বকেয়া ও সুদের চাপে পড়েছিলেন। ‘ঘায়েল রিটার্নস’ (২০১৬) সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট ঋণের কারণে মুম্বাইয়ের জুহুতে তার সম্পত্তি ‘সানি ভিলা’ নিলামে তোলার উদ্যোগ নিয়েছিল ব্যাংক। পরে বকেয়া পরিশোধের ব্যবস্থা নেওয়ায় নোটিস প্রত্যাহার করা হয়। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘গাদার ২’ সিনেমার ব্যবসায়িক সাফল্য বদলে দেয় তার ভাগ্য। গত ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায় সানি অভিনীত ‘বাটওয়ারা ১৯৪৭’। রাজকুমার সন্তোষীর পরিচালনায় এতে আরও আছেন শাবানা আজমি, প্রীতি জিনতা, করণ দেওল ও আলি ফজল।






