Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

ইউটিউবে এগিয়ে ঈদের ৫ নাটক

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৮:০৭
ইউটিউবে এগিয়ে ঈদের ৫ নাটক

‘তোমাদের গল্প-২’ নাটকের দৃশ্য

ঈদুল আজহায় দেশের টেলিভিশন চ্যানেলগুলোর অনুষ্ঠানমালায় প্রচার হয়েছে শত শত নাটক। এরপর এগুলো একে একে এসেছে ইউটিউবে। দারুণ গল্প, মনকাড়া অভিনয় আর নির্মাণশৈলীর সুবাদে আলাদাভাবে দর্শকপ্রিয়তা পেয়েছে কয়েকটি নাটক। এখন পর্যন্ত ইউটিউবে ভিউ সংখ্যায় এগিয়ে থাকা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলা নাটকের বিভিন্ন গ্রুপে আলোচিত পাঁচটি নাটকের কথা রইলো।

তোমাদের গল্প-২

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘তোমাদের গল্প-২’ এবারের ঈদুল আজহায় সবচেয়ে বেশি ভিউ পেয়েছে। গত বছরের জনপ্রিয় নাটক ‘তোমাদের গল্প’-এর ধারাবাহিকতায় এটি রচনা করেছেন সিদ্দিক আহমেদ। ইউটিউবে পাঁচ দিনেই কোটি ভিউ পেয়েছে নাটকটি। এতে পারিবারিক সম্পর্কের বিভিন্ন আবেগঘন দৃশ্য অনেক দর্শককে কাঁদিয়েছে। ‘তোমাদের গল্প’র মতোই রাতুল চরিত্রে ফারহান আহমেদ জোভান ও শালু চরিত্রে অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী। এ ছাড়া আগের পর্বে অভিনয় করা মনিরা আক্তার মিঠু, সাবেরী আলম, দিলারা জামান, নাদের চৌধুরী, মাহমুদুল ইসলাম মিঠু, শিল্পী সরকার অপু, এমএনইউ রাজু ফিরেছেন সিক্যুয়েলে। নতুন যুক্ত হয়েছেন ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, খায়রুল আলম সবুজ ও ডা. এজাজুল ইসলাম।

মায়া পাখি

জাকারিয়া শৌখিন পরিচালিত ‘মায়া পাখি’তে জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহার অভিনয় দর্শককে মুগ্ধ করেছে। ইউটিউবে চার দিনে নাটকটির ভিউ ৭০ লাখ পেরিয়েছে। নাটকটির গল্প শুরু হয় এক রহস্যময় হত্যাকাণ্ডকে কেন্দ্র করে। নিজের স্ত্রী মায়াকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হয় সাদাত। কিন্তু সত্যিই কি মায়াকে হত্যা করা হয়েছে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? এসব প্রশ্নের উত্তর নিয়ে এগোয় গল্প। করপোরেট দুনিয়ার অন্ধকার রাজনীতি, সম্পর্কের টানাপড়েন, উচ্চাকাঙ্ক্ষা ও অহমিকার সংঘাত নাটকটিকে দিয়েছে ভিন্ন মাত্রা।

তোর মায়ায়

ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী জুটির ‘তোর মায়ায়’ নাটকটিও আলোচনায় রয়েছে। ভালোবাসা, প্রতারণা, ষড়যন্ত্র ও না পাওয়ার বেদনা মিলিয়ে গল্পের মোড়গুলো নাটকটিকে আকর্ষণীয় করেছে। নাটকটি লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, পরিচালনায় রুবেল হাসান। দুই দিনে ইউটিউবে এর ভিউ ৪০ লাখ ছাড়িয়েছে।

ওয়ারিশ

পরিবার ও উত্তরাধিকারকে কেন্দ্র করে ইমরাউল রাফাতের ‘ওয়ারিশ’ নাটকের গল্প। এতে দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও ইয়াশ রোহান। ছোট ভাইয়ের প্রতি বড় ভাইয়ের অকৃত্রিম ভালোবাসা গল্পের শুরুতে আবেগঘন পরিবেশ তৈরি করলেও পরিস্থিতি বদলে যায় যখন ছোট ভাই নেশা আর উচ্ছৃঙ্খল জীবনে জড়িয়ে পড়ে। ভবিষ্যতের নিরাপত্তা ভেবে বাবা সব সম্পত্তি বড় ছেলের নামে লিখে দিলে দুই ভাইয়ের সম্পর্কে তৈরি হয় গভীর দূরত্ব। ইউটিউবে দুই দিনে নাটকটির ভিউ ৩৫ লাখ ছাড়িয়েছে।

অচেনা আমি

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের লেখা গল্পে নির্মিত ‘অচেনা আমি’ বর্তমান সমাজের শ্রেণিবৈষম্য ও অর্থনির্ভর মূল্যবোধের একটি চিত্র তুলে ধরেছে। গল্পে এক ধনী যুবক এমন একজন সঙ্গী খুঁজতে চায়, যে তাকে ব্যক্তিত্বের জন্য ভালোবাসবে। এজন্য সে নিজের পরিচয় গোপন করে সাধারণ মানুষ হিসেবে জীবনযাপন শুরু করে। তানিম রহমান অংশুর পরিচালনায় এতে কমেডি ও প্রেমময় আবেগের সমন্বয় দর্শক পছন্দ করেছে। তিন দিনে ইউটিউবে নাটকটির ভিউ ৩২ লাখ ছাড়িয়েছে।

ইউটিউবঈদুল আজহাঈদের নাটক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    সুযোগ থাকা সত্ত্বেও মুগদা হাসপাতালের রোগীদের বাইরে টেস্ট করানো হচ্ছে

    সুযোগ থাকা সত্ত্বেও মুগদা হাসপাতালের রোগীদের বাইরে টেস্ট করানো হচ্ছে