Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

কোক স্টুডিও বাংলায় ঈশান-সুনিধির ‘পাতার বাঁশরি’

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৫:০৪
কোক স্টুডিও বাংলায় ঈশান-সুনিধির  ‘পাতার বাঁশরি’

ঈশান মজুমদার ও সুনিধি নায়েক

কোক স্টুডিও বাংলার নতুন গানে কণ্ঠ দিয়েছেন ঈশান মজুমদার ও সুনিধি নায়েক। চতুর্থ মৌসুমের তৃতীয় গান হিসেবে প্রকাশ পেয়েছে তাদের ‘পাতার বাঁশরি’। ভালোবাসা, অপেক্ষা ও বিরহের অনুভূতিকে তুলে ধরা হয়েছে এ গানে। গতকাল শনিবার সন্ধ্যায় গানটি প্রকাশ করা হয়। ঈশান মজুমদারের কথা ও সুরে গানটির সংগীত পরিচালনা করেছেন আদিত রহমান। ‘পাতার বাঁশরি’র সুরের বিশেষত্ব প্রসঙ্গে আদিত বলেন, ‘ঈশানের একটি আলাদা সুরের ধরন রয়েছে, নিজস্ব একটি পদ্ধতিতে তিনি সুর করেন। সেই নিজস্বতার মধ্যে ছোটবেলায় শোনা পুরনো দিনের বাংলা গানের একটি আবহও পাওয়া যায়। বিশেষ করে মিতালী মুখার্জিদের মতো শিল্পীদের গান শুনে যে প্রজন্ম বড় হয়েছে, তাদের কাছে সেই পুরনো দিনের আমেজ গানটিতে অনুভূত হতে পারে।’

গানটির সংগীতায়োজনে দেশীয় আবহের সঙ্গে পশ্চিমা সংগীতের প্রভাবও রাখা হয়েছে। আদিত রহমান জানালেন, তিনি গানটির মিউজিক প্যাটার্নে হালকা ট্যাঙ্গো স্টাইল ব্যবহার করেছেন। তবে দু’ধরনের সংগীতধারার মেলবন্ধন ঘটাতে অ্যাকর্ডিয়ানের পরিবর্তে ব্যবহার করা হয়েছে হারমোনিয়াম। গানের আবহ ও গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে এর ভিডিওর শুটিং করা হয়েছে নারায়ণগঞ্জের পানামনগরে।

ঈশান মজুমদার কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনে ‘দাঁড়ালে দুয়ারে’ গান দিয়ে পরিচিতি পান। এরপর ‘নিঠুর মনোহর’ ও ‘গুলবাহার’ গান দিয়ে প্রশংসিত হয়েছেন তিনি। অন্যদিকে সুনিধি নায়েকও কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনে গান করেছিলেন। ‘সন্ধ্যাতারা’ শিরোনামের সেই গানে তার সহশিল্পী ছিলেন শায়ান চৌধুরী অর্ণব। এ ছাড়া কোক স্টুডিও বাংলার আরও বেশ কিছু গানের কোরাসেও সুনিধির কণ্ঠ শোনা গেছে। এর আগে আদিত ‘নাসেক নাসেক’, ‘সন্ধ্যাতারা’ ও ‘লীলাবালি’ গানের সংগীতায়োজন করেছিলেন। সামনে কোক স্টুডিওতে তার আরও একটি গান আসবে। আদিত রহমান বললেন, ‘শুধু গান তৈরি নয়, শ্রোতাদের কাছে মৌলিক বাংলা গানকে ভিন্নধর্মী গল্প, সংগীত ও উপস্থাপনার মাধ্যমে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। নতুন গানটিতে সে চেষ্টাই করা হয়েছে।’

ঈশান মজুমদারসুনিধি নায়েককোক স্টুডিও
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন