অস্কারের দৌড়ে কালকি কোয়েচলিনের সিনেমা ‘হার সং’
বিনোদন ডেস্ক

কালকি কোয়েচলিন
বলিউডে পরিচিতি পাওয়া ফরাসি বংশোদ্ভূত অভিনেত্রী কালকি কোয়েচলিন কখনো ফ্রান্সে বসবাস করেননি। জন এম কেলার পরিচালিত ‘হার সং’-এর মাধ্যমে প্রথমবার ফরাসিভাষী একটি চরিত্রে অভিনয় করলেন তিনি।
সিনেমাটি আনুষ্ঠানিকভাবে ২০২৭ সালের অস্কারের দৌড়ে জায়গা করে নিয়েছে। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কালকির ক্যারিয়ারে যুক্ত হলো আরেকটি উল্লেখযোগ্য অধ্যায়।
‘হার সং’-এর গল্প অলিভিয়াকে ঘিরে। আমেরিকান এই লেখক তার দাদিকে নিয়ে লেখার জন্য দক্ষিণ ফ্রান্সে পূর্বপুরুষের গ্রামে যান। সেখানে স্থানীয় এক শিল্পীর সঙ্গে তার অপ্রত্যাশিত বন্ধুত্ব গড়ে ওঠে।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শনী হবে।



