Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

একঝাঁক তারকার ফিরে আসার গল্প

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০১:১৮
একঝাঁক তারকার ফিরে আসার গল্প

তানজিম সাইয়ারা তটিনী, খায়রুল বাসার, সুমাইয়া শিমু, জাহিদ হাসান - সিনেমাওয়ালা

‘এটা আমাদেরই গল্প’-এর অভাবনীয় সাফল্যের পর নতুন ধারাবাহিক নাটক পরিচালনার প্রস্তুতি সম্পন্ন করেছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এবার একঝাঁক তারকাকে নিয়ে হাজির হচ্ছেন তিনি। এরই মধ্যে নাটকটির অভিনয়শিল্পীদের তালিকা প্রকাশ পেয়েছে। তাদের মধ্যে অন্যতম জাহিদ হাসান ও সুমাইয়া শিমু। দীর্ঘদিন পর একই ধারাবাহিকে এ দুই জনপ্রিয় অভিনয়শিল্পীকে একসঙ্গে দেখা যাবে। ফলে ‘ফিরে আসার গল্প’ নিয়ে দর্শকের আগ্রহ তৈরি হয়েছে শুরুতেই।

নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘ফিরে আসার গল্প মূলত মানুষের জীবনের এমন কিছু সম্পর্ক ও অনুভূতির কথা বলবে, যেগুলো থেকে দূরে সরে গেলেও মানুষ শেষ পর্যন্ত সেখানেই ফিরে আসতে চায়। আমাদের জীবনে কিছু মানুষ, কিছু স্মৃতি ও কিছু সম্পর্ক কখনো সত্যিকার অর্থে হারিয়ে যায় না। সময়ের সঙ্গে তারা হয়তো দূরে সরে যায়, কিন্তু একদিন না একদিন ফিরে আসার গল্প তৈরি হয়। এই নাটকে সেই আবেগ ও সম্পর্কের গল্পই তুলে ধরতে চাই।’

‘ফিরে আসার গল্প’তে জাহিদ হাসান ও সুমাইয়া শিমুর পাশাপাশি অভিনয় করবেন তানজিম সাইয়ারা তটিনী, শহীদুজ্জামান সেলিম, ফাইজুল ইয়ামিন, শিশুশিল্পী তাসরিফ তেহজিব ও মানহা মেহজাবিন।

এ ছাড়া ‘এটা আমাদেরই গল্প’র বেশ কয়েকজন অভিনয়শিল্পীকে দেখা যাবে নতুন ধারাবাহিকে। তাদের মধ্যে রয়েছেন খায়রুল বাসার, মনিরা আক্তার মিঠু, দীপা খন্দকার, ডা. এজাজুল ইসলাম, মাহমুদুল ইসলাম মিঠু, অদিতি জামান স্নেহা, মুকিত জাকারিয়া, এমএনইউ রাজু ও ডিকন নূর।

‘এটা আমাদেরই গল্প’র বেশ কয়েকজন অভিনয়শিল্পীকে দেখা যাবে নতুন ধারাবাহিকে

একদিকে দীর্ঘদিন পর জাহিদ হাসান ও সুমাইয়া শিমুর একসঙ্গে অভিনয়, অন্যদিকে ‘এটা আমাদেরই গল্প’র বড় একটি অংশের পুনর্মিলন— সব মিলিয়ে ‘ফিরে আসার গল্প’ মুক্তির আগেই তৈরি করছে ফিরে আসার এক অন্যরকম আবহ।

নির্মাতা জানিয়েছেন, আগামী মাসে শুরু হবে ‘ফিরে আসার গল্প’র শুটিং। ধারাবাহিকটি প্রচারিত হবে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে।

নাটকটির আবহকে আরও সমৃদ্ধ করতে তৈরি হয়েছে তিনটি গান। এর মধ্যে দুটি দ্বৈত গান এবং অন্য গানটির থাকছে দুটি সংস্করণ। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন নাজমুন মুনিরা ন্যানসি, আরফিন রুমি, ইমরান মাহমুদুল, দোলা রহমান, সজীব দাস ও পুলক অধিকারী।

টাইটেল গান এবং ‘ওরে প্রিয়া রে’ লিখেছেন কবির বকুল। ‘ওরে প্রিয়া রে’ গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ।

‘ফিরে আসার গল্প’-এর টাইটেল গান গেয়েছেন আরফিন রুমি। তারই সুর ও সংগীতে তৈরি হয়েছে গানটি। এর আরেকটি সংস্করণে কণ্ঠ দিয়েছেন দোলা রহমান।

এ ছাড়া ‘প্রেমের কারিগর’ শিরোনামে গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন সজীব দাস। তার সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন পুলক অধিকারী। এর কথা লিখেছেন সালাহউদ্দিন সাগর।

এটা আমাদেরই গল্পনাটকঅনুভূতিআবেগজাহিদ হাসান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    জেমসের পা ছুঁয়ে সালাম করলেন কলকাতার রূপম ইসলাম

    জেমসের পা ছুঁয়ে সালাম করলেন কলকাতার রূপম ইসলাম