অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
বিনোদন প্রতিবেদক

‘অংশীদার’ নাটকে তানিয়া বৃষ্টি
অভিনেত্রী তানিয়া বৃষ্টির ব্রেইন টিউমার ধরা পড়ে গত ফেব্রুয়ারিতে। এরপর গত ৯ মাস চিকিৎসকের পরামর্শে বিশ্রামে ছিলেন তিনি। কিছুটা সুস্থ হয়ে অবশেষে অভিনয়ে ফিরেছেন এই তারকা। ‘অংশীদার’ নামের একটি নাটকে প্রধান চরিত্রে দেখা যাবে তাকে। তিন-চার দিন আগে এর দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে।
তানিয়া বৃষ্টি বললেন, ‘এখন আগের চেয়ে ভালো আছি। যারা সবসময়ই চেয়েছেন নাটকে ফিরি এবং আমাকে ভালোবেসে পাশে ছিলেন, তাদের জন্যই অভিনয়ে ফিরেছি। আমি নিজেও অভিনয় খুব মিস করতাম।’
‘অংশীদার’ প্রসঙ্গে তানিয়া বৃষ্টি বললেন, ‘এটি মূলত সম্পত্তির অধিকার আদায়ে এক নারীর অদম্য লড়াইয়ের গল্প।’
‘অংশীদার’ পরিচালনা করেছেন ইকসান রনি। এতে আরও আছেন ডলি জহুর ও ফজলুর রহমান বাবু। শিগগিরই একটি টিভি চ্যানেলে ও ইউটিউব চ্যানেলে দেখা যাবে নাটকটি।




