Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

মডেলিং-অভিনয় থেকে গানে

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৭:২৭
মডেলিং-অভিনয় থেকে গানে

কারা ডেলেভিন

মডেলিংয়ের পর অভিনয়ে নজর কেড়ে হলিউডে সুনাম কুড়িয়েছেন ব্রিটিশ তারকা কারা ডেলেভিন। কয়েকদিন আগে ৭৯তম কান চলচ্চিত্র উৎসব ঘুরে এলেন তিনি। কানসৈকতে নিজের নতুন সিনেমা ‘ক্লাব কিড’-এর প্রচারণায় অংশ নেন তিনি। এর মাধ্যমে চার বছর পর বড় পর্দায় ফিরছেন ‘সুইসাইড স্কোয়াড’ তারকা। কান উৎসবে আঁ সাঁর্তে রিগা বিভাগে দারুণ প্রশংসিত হয়েছে সিনেমাটি। এবার সংগীত জগতে পা রাখলেন কারা ডেলেভিন। নিজের জীবনের অভিজ্ঞতা থেকে দুটি গান তৈরি করেছেন তিনি। এগুলোর শিরোনাম ‘আই ফরগট’ এবং ‘আউট অব মাই হেড’।

গত শুক্রবার প্রকাশিত গান দুটি নিয়ে বার্তা সংস্থা বিবিসির সঙ্গে কথা বলেছেন তিনি। কারা উল্লেখ করেন, ‘আউট অব মাই হেড’ গানটির অনুপ্রেরণা এসেছে নেশা থেকে মুক্ত হওয়ার পর একবছর কাটানোর সময় থেকে। তখন মানসিক টানাপড়েনের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে।

গানটির কোরাসে ‘আউট অব মাই হেড’ কথাগুলো যুক্ত করে তিনি বার্তা দিয়েছেন, প্রতিদিন অতিরিক্ত চিন্তা থেকে তাকে কী বেরিয়ে আসতে সাহায্য করেছিল।

অন্য গান ‘আই ফরগট’ প্রসঙ্গ তার ভাষ্য, ‘এটি মানসিক স্বাস্থ্যের জটিলতা ও বিষণ্নতা তুলে ধরার চেষ্টা। এমন একটি গান তৈরি করতে চেয়েছিলাম, যেখানে মানুষ নিজের অনুভূতিতে পুরোপুরি ডুবে যেতে পারে এবং একইসঙ্গে সেটি প্রকাশ করতে পারে।’

কারা ডেলেভিন আরও জানান, একসময় যখন-তখন রাগ ও আবেগ প্রকাশ করে ফেলতেন তিনি। এখন গান তার জন্য অনুভূতি প্রকাশের সবচেয়ে বড় উপায় হয়ে উঠেছে।

অতীতের মানসিক স্বাস্থ্য সংগ্রাম নিয়েও কথা বলেছেন ৩৩ বছর বয়সী এই তারকা। তিনি জানিয়েছেন, একসময় বিষণ্নতায় ভুগতেন। বিভিন্ন আসক্তিতে জড়িয়ে গিয়েছিলেন। সেসব থেকে মুক্তি পেতে লড়াই করেছেন। নেশা থেকে বাঁচতে ১২-ধাপের চিকিৎসা পদ্ধতি মেনে চলতে হয়েছে তাকে। সেসব দুঃসময়কে গানে তুলে ধরার চেষ্টা করেছেন তিনি।

কারার গান দুটি নিয়ে সাত মিনিটের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন জেসিকা লি, যিনি অ্যাপল টিভির ‘সেভারেন্স’ সিরিজের অন্যতম চিত্রগ্রাহক ছিলেন।

মডেলিংঅভিনয়কারা ডেলেভিনহলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা