এক যুগ পর রোমে
বিনোদন ডেস্ক

নগরবাউল জেমস
দীর্ঘ এক যুগ পর আবারও ইতালির রাজধানী রোমের মঞ্চে উঠছেন নগরবাউল জেমস। আজ রোমে হবে তার কনসার্ট। গত ২৫ জুলাই লন্ডনে গানের সফর শুরু করেছেন তিনি। দুই মাসের ইউরোপ সফরে পর্তুগাল, সাইপ্রাস, রোম, ভেনিস ও সুইডেনে ধারাবাহিক কনসার্টে অংশ নেবেন। সফরের শুরুতেই ২৬ জুলাই পর্তুগালের রাজধানী লিসবনে প্রথমবারের মতো কনসার্ট করেন জেমস। প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে জমজমাট ছিল সেই আয়োজন। এরপর ৫ সেপ্টেম্বর সুইডেনেও মঞ্চে উঠবেন। জেমসের মুখপাত্র ও নগরবাউল ব্যান্ডের ব্যবস্থাপক রুবাইয়াত ঠাকুর রবিন জানিয়েছেন, স্থানীয় আয়োজকদের উদ্যোগে কনসার্টগুলো হচ্ছে। দর্শকদের আগ্রহ বাড়লে সফরে আরও আয়োজন যুক্ত হতে পারে।






