Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিনোদন

কটাক্ষের জবাবে শ্রীময়ী

কাঞ্চনের ক্ষমতা আছে, তাই বাবা হয়েছে

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৩:৩৫
কাঞ্চনের ক্ষমতা আছে, তাই বাবা হয়েছে

ভারতীয় অভিনেতা ও কমেডিয়ান কাঞ্চন মল্লিক ও তার স্ত্রী অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। ছবি: সংগৃহীত

ভারতীয় অভিনেতা ও কমেডিয়ান কাঞ্চন মল্লিক ৫৬ বছর বয়সে দ্বিতীয় সন্তানের বাবা হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের কটাক্ষ ও অশালীন মন্তব্যের মুখে পড়েছেন তিনি ও তার স্ত্রী অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। এসব সমালোচনার জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন শ্রীময়ী।

সম্প্রতি দ্বিতীয় সন্তানের জন্মের সুখবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নেন কাঞ্চন ও শ্রীময়ী। কাঞ্চনের ফেসবুকের মন্তব্যের সুযোগ বন্ধ থাকায় শ্রীময়ীর পোস্টেই শুভেচ্ছার পাশাপাশি কটাক্ষ ও অশালীন মন্তব্য করতে থাকেন অনেক নেটিজেন।

ভারতীয় একটি গণমাধ্যমকে হাসপাতালের শয্যা থেকে দেওয়া প্রতিক্রিয়ায় শ্রীময়ী মন্তব্য করেন, ‘বয়স বেশি তো কী হয়েছে? কাঞ্চনের ক্ষমতা আছে, তাই বাবা হয়েছে। প্রাকৃতিক বিষয় নিয়ে যারা সমালোচনা করে, তাদের কোনো পারিবারিক শিক্ষা নেই।’

দ্বিতীয় সন্তান নিয়ে কোনো পরিকল্পনা ছিল কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সত্যি কথা বলতে আমি জীবনে কখনো কোনো কিছু প্ল্যান করে করিনি। অভিনেত্রী হয়েছি কোনো পরিকল্পনা ছাড়াই। কাঞ্চনের সঙ্গে যে আমার বিয়ে হবে, সেটাও জানতাম না। মা হবো, সেটাও ঈশ্বরের দান। দ্বিতীয় সন্তান যে আসবে, সেটাও জানতাম না। আমারও দিদি আছে। তাই ভাই-বোন থাকা কতটা জরুরি, তা আমি বুঝি। সব তো বাবা-মাকে বলা যায় না, তখন দাদা-দিদিকে প্রয়োজন।’

কাঞ্চন ও শ্রীময়ীর প্রথম সন্তান কৃষভির বয়স বর্তমানে ২১ মাস। ২০২৬ সালের ২৪ জুলাই তাদের দ্বিতীয় সন্তানের জন্ম হয়। এর আগে প্রথম সন্তানের মতো দ্বিতীয় সন্তান আগমনের খবরও গোপন রেখেছিলেন তারা।

কাঞ্চন মল্লিকের ব্যক্তিগত জীবনও বহুবার আলোচনায় এসেছে। অভিনেত্রী অনিন্দিতা দাসের সঙ্গে তার প্রথম সংসার ২০১০ সালে ভেঙে যায়। পরে পিংকি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। ২০২৩ সালের ১০ জানুয়ারি তাদের নয় বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটে। সেই সংসারে তাদের একটি পুত্রসন্তান রয়েছে।

দ্বিতীয় সংসার ভাঙার কিছুদিন পরই শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করেন কাঞ্চন। ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি রেজিস্ট্রি বিয়ে করেন তারা। পরে সামাজিক রীতিতে বিবাহোত্তর আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেন। বয়সের ব্যবধান এবং সম্পর্ক নিয়ে শুরু থেকেই সমালোচনার মুখে ছিলেন এই দম্পতি। তবে বিভিন্ন সময় প্রকাশ্যে এসে সেই সমালোচনার জবাব দিয়েছেন তারা।

বিনোদনকাঞ্চন মল্লিকশ্রীময়ী চট্টরাজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!