Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিনোদন

বাফটার মঞ্চে ‘বুং’ এর জয়ে উচ্ছ্বসিত ফারহান আখতার

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০৪
শেয়ার করুন:
বাফটার মঞ্চে ‘বুং’ এর জয়ে উচ্ছ্বসিত ফারহান আখতার

বাফটার মঞ্চে পুরস্কার পেয়ে টিম ‘বুং’এর উচ্ছ্বাস

​২০২৬ সালের বাফটা অ্যাওয়ার্ডসে রচিত হলো এক নতুন ইতিহাস। ‘সেরা চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি ফিল্ম’ বিভাগে সেরার মুকুট জিতে নিল মণিপুরী ভাষার ভারতীয় চলচ্চিত্র ‘বুং’। এই প্রথম কোনো ভারতীয় সিনেমা এই বিভাগে বাফটা পুরস্কার জয়ের গৌরব অর্জন করল। এই ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত ছবির অন্যতম প্রযোজক ফারহান আখতার।

​লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে ফারহান আখতারের সঙ্গে উপস্থিত ছিলেন সহ প্রযোজক রিতেশ সিধওয়ানি এবং পরিচালক লক্ষ্মীপ্রিয়া দেবী। ‘এক্সেল এন্টারটেইনমেন্ট’ এর ব্যানারে নির্মিত এই ছবিটির জয় নিয়ে ফারহান বলেন, “পরিচালক লক্ষ্মীপ্রিয়া দেবীর সঙ্গে আমার পরিচয় প্রায় ২০ বছরের। ভারতের এমন এক অঞ্চল থেকে এই ছবিটি উঠে এসেছে, যেখানের সিনেমা আমরা সচরাচর দেখার সুযোগ পাই না। গল্পটি এতটাই মনকাড়া ছিল যে এটিকে সমর্থন করাটাই সঠিক সিদ্ধান্ত বলে মনে হয়েছিল।”

মণিপুরের উপত্যকার এক ছোট ছেলে ‘বুং’ এর গল্প নিয়ে এই সিনেমা। সে তার মাকে একটি বিশেষ উপহার দিয়ে চমকে দিতে চায়। তার সহজ সরল বিশ্বাসে মনে হয়, নিরুদ্দেশ হওয়া বাবাকে বাড়িতে ফিরিয়ে আনাই হবে মায়ের জন্য সেরা উপহার। বাবার এই খোঁজ তাকে এমন এক অভিজ্ঞতার মুখোমুখি করে যা তার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করে। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন গুগুন কিপগেন এবং বালা হিজাম।
​
বাফটার মঞ্চে একমাত্র ভারতীয় মনোনীত ছবি হিসেবে ‘বুং’ কঠিন প্রতিযোগিতার মুখে পড়েছিল। ‘জুটোপিয়া ২’, ‘লিলো অ্যান্ড স্টিচ’ এবং ‘আর্কো’ এর মতো বিশ্বখ্যাত সব অ্যানিমেটেড ও ফ্যামিলি ড্রামাকে পেছনে ফেলে শ্রেষ্ঠত্বের শিরোপা ছিনিয়ে নিয়েছে এই মণিপুরী ছবি।


​এর আগে ২০২৪ সালে টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হওয়ার পর থেকেই বিশ্বজুড়ে প্রশংসা কুড়াচ্ছিল ছবিটি। মুম্বাই, মেলবোর্ন এবং ওয়ারশ ফিল্ম ফেস্টিভ্যালেও এটি প্রদর্শিত হয়েছিল।


সুত্রঃ হিন্দুস্তান টাইমস

হলিউডবলিউডফারহান আখতারবাফটা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন

    খায়রুল বাশারের নিষেধাজ্ঞা বহাল

    খায়রুল বাশারের নিষেধাজ্ঞা বহাল