Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

কিম কার্দাশিয়ানের প্রাসাদে ঢুকে গাড়ি চুরি

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১৬:১১
কিম কার্দাশিয়ানের প্রাসাদে ঢুকে গাড়ি চুরি

কিম কার্দাশিয়ান

বিশ্বখ্যাত হলিউড রিয়েলিটি শো তারকা ও ফ্যাশন ইনফ্লুয়েন্সার কিম কার্দাশিয়ানের লস অ্যাঞ্জেলেসের বিলাসবহুল প্রাসাদে ঘটেছে এক চুরির ঘটনা।

ক্যালাবাসাসের হিডেন হিলস এলাকায় অবস্থিত ৬০ মিলিয়ন ডলার মূল্যের ওই ম্যানশনে চুরি করতে ঢুকে কিমের কোটি টাকার লেক্সাস গাড়ি নিয়ে চড়ে বেড়ানোর অভিযোগে ২৭ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।

ঘটনাটি ঘটে গত রবিবার স্থানীয় সময় বিকেল আনুমানিক চারটার দিকে। ম্যালিবু/লস্ট হিলস শেরিফ স্টেশনের মুখপাত্র আন্তর্জাতিক গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন।

জরুরি সেবা নম্বর ৯১১-এর অডিও মারফত জানা যায়, কিমের ম্যানশনের নিরাপত্তাকর্মীরা এক অজ্ঞাত যুবককে বাড়ির গ্যারেজে রাখা একটি দামি সাদা রঙের ‘লেক্সাস’ গাড়িতে মালামাল তুলতে দেখেন। এরপর সেই যুবক গাড়িটি স্টার্ট দিয়ে বাড়ির সীমানার ভেতরেই তা চালিয়ে ঘুরে বেড়াতে শুরু করে! সন্দেহজনক আচরণ দেখে নিরাপত্তাকর্মীরা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন এবং ঘটনাস্থলেই ২৭ বছর বয়সী সেই তরুণকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুন

সাদিয়া আয়মানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন খায়রুল বাসার

১২ আগস্ট ২০২৬


জানা গেছে, ঘটনার সময় কিম কার্দাশিয়ান বা তার পরিবারের কেউ বাড়িতে উপস্থিত ছিলেন না। ভবনটির সংস্কার কাজ চলায় পাশেই একটি ভাড়া বাড়িতে অবস্থান করছেন কিম ও তার সন্তানেরা।

কিম কার্দাশিয়ানের জন্য এই ধরনের অভিজ্ঞতা একদম নতুন নয়। এর আগে ২০১৬ সালে প্যারিসের এক বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকা অবস্থায় পুলিশের ছদ্মবেশে ঢুকে বন্দুকের মুখে কিমকে জিম্মি করে চোরের দল। সেখান থেকে প্রায় ১০ মিলিয়ন ডলারের স্বর্ণালঙ্কার লুট করে পালিয়েছিল তারা।

দীর্ঘ ৯ বছর আইনি লড়াইয়ের পর গত বছর প্যারিসের আদালতে হাজির হয়ে সেই ডাকাতদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন কিম। যেখানে মূল হোতা ৬৯ বছর বয়সী আমোর আইত খেদাচে-সহ একাধিক আসামির কারাদণ্ড হয়। সেই ট্রমা কাটিয়ে উঠতে না উঠতেই আবারও নিজের প্রাসাদে চুরির ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন এই হলিউড তারকা।

কিম কার্দাশিয়ানহলিউড সেলিব্রিটি আপডেটফ্যাশন ইনফ্লুয়েন্সার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    রূপপুরের জ্বালানি আসছে শুক্রবার

    রূপপুরের জ্বালানি আসছে শুক্রবার