Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

দীর্ঘ আইনি যুদ্ধের ইতি টানলেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৯
শেয়ার করুন:
দীর্ঘ আইনি যুদ্ধের ইতি টানলেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি

ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি

ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির বিচ্ছেদ-পরবর্তী তিক্ততা যেন কোনোভাবেই থামছিল না। গত বছরের শেষ দিকে আট বছরের দীর্ঘ আইনি লড়াই শেষে ডিভোর্স চূড়ান্ত হলেও, ফ্রান্সের ঐতিহাসিক আঙুর ক্ষেত ও ওয়াইনারি ‘শ্যাটো মিরাভাল’ নিয়ে আদালতে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি চালিয়ে যাচ্ছিলেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি।

অবশেষে বুধবার সব জল্পনার অবসান ঘটিয়ে আদালতের বাইরেই সেই বিরোধের মীমাংসা করলেন হলিউডের এই দুই তারকা।

বুধবার পিট ও জোলির প্রতিনিধিদের পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে জানানো হয়, ‘আমাদের পরিবারের সর্বোত্তম স্বার্থের কথা বিবেচনা করে আমরা আদালতের বাইরেই বিষয়টির মীমাংসা করে নিয়েছি এবং এ নিয়ে আর কোনো মন্তব্য করব না।’

পাশাপাশি সংবাদমাধ্যমে ‘সূত্রের’ বরাত দিয়ে ছড়ানো কোনো গুজবে কান না দেওয়ারও অনুরোধ জানিয়েছেন তারা।

২০০৮ সালে ফ্রান্সের এই বিলাসবহুল ‘শ্যাটো মিরাভাল’ কিনেছিলেন পিট ও জোলি, আর ২০১৪ সালে সেখানেই বসেছিল তাদের বিয়ের রাজকীয় আসর।

আরও পড়ুন

নেটফ্লিক্সের প্রথম পাকিস্তানি সিরিজ নিয়ে কেন ভারতে আপত্তি

২৬ নভেম্বর ২০২৬

কিন্তু ২০১৬ সালে বিচ্ছেদের আবেদনের পর পিটের অনুমতি ছাড়াই এক রুশ ধনকুবেরের প্রতিষ্ঠানের কাছে নিজের অংশ বিক্রি করে দেন জোলি।

এতে ক্ষিপ্ত হয়ে মামলা দায়ের করেন দেন ৬২ বছর বয়সী পিট। জবাবে ৫১ বছর বয়সী জোলিও পাল্টা মামলায় অভিযোগ আনেন, ২০১৬ সালে একটি প্রাইভেট জেটে মদ্যপ অবস্থায় পিট তাকে ও সন্তানদের শারীরিকভাবে লাঞ্ছিত করেছিলেন, যদিও পিট বরাবরই তা অস্বীকার করে আসছেন।

২০০৫ সালে ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ সিনেমার সেটে প্রেমের শুরু হওয়া এই জুটির সংসারে রয়েছে ছয় সন্তান। ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শিলো এবং যমজ নক্স ও ভিভিয়েন।

বাবা-মায়ের তিক্ত বিচ্ছেদের প্রভাব সন্তানদের ওপরও পড়েছে গভীরভাবে। আদালতের নথি অনুযায়ী, ছয় সন্তানের মধ্যে চারজনই ইতিমধ্যে আইনিভাবে নিজেদের নাম থেকে ‘পিট’ পদবি বাদ দিয়ে শুধু ‘জোলি’ ব্যবহার শুরু করেছে।

ব্র্যাড পিটঅ্যাঞ্জেলিনা জোলিআইনি লড়াইহলিউড তারকাহলিউড সেলিব্রিটি আপডেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন