Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

অস্কারের দৌড়ে ফিরতে নিজের ভুল শুধরে নিচ্ছেন টিমোথি শ্যালামে?

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪৫
শেয়ার করুন:
অস্কারের দৌড়ে ফিরতে নিজের ভুল শুধরে নিচ্ছেন টিমোথি শ্যালামে?

টিমোথি শ্যালামে

হলিউডের বর্তমান প্রজন্মের সবচেয়ে আলোচিত ও প্রতিভাবান অভিনেতা টিমোথি শ্যালামে। অভিনয়ের জাদুতে দর্শক মাতালেও, বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ‘অস্কার’-এর সোনালি ট্রফিটা যেন তার হাতের নাগালে এসেও বারবার ফসকে যাচ্ছে।

২০২৫ সালে ‘আ কমপ্লিট আননোন’ এবং ২০২৬ সালে ‘মার্টি সুপ্রিম’ টানা দুই বছর সেরা অভিনেতার মনোনয়ন পেয়েও খালি হাতে ফিরতে হয়েছে তাকে।

আর হলিউডের ভেতরের মানুষেরা বলছেন, এর পেছনে দায়ী স্বয়ং টিমোথিরই একটি বড় ভুল, টানা দুই বছর একাডেমির ‘গভর্নরস অ্যাওয়ার্ডস’ বর্জন করা।

হলিউডের অলিখিত নিয়ম হলো, অস্কারের দৌড়ে টিকে থাকতে হলে নভেম্বরের গভর্নরস অ্যাওয়ার্ডসে হাজির হয়ে প্রবীণ অস্কার ভোটারদের সাথে কুশল বিনিময় করতে হয়। কিন্তু ২০২৪ ও ২০২৫ টানা দুই বছর এই আসর এড়িয়ে যান টিমোথি।

বিশেষ করে ২০২৫ সালের নভেম্বরে তিনি লস অ্যাঞ্জেলেসে থাকা সত্ত্বেও অনুষ্ঠানে না গিয়ে অ্যাডাম স্যান্ডলারের সঙ্গে বাস্কেটবল খেলে সময় কাটান। অথচ সেদিন লিওনার্দো ডিক্যাপ্রিও থেকে শুরু করে মাইকেল বি. জর্ডান সবাই ভোটারদের মন জয়ে ব্যস্ত ছিলেন।

আরও পড়ুন

‘তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো’ গান নিয়ে যা বললেন ধ্রুব এষ

১৯ নভেম্বর ২০২৬

ফলে ২০২৫-এ অ্যাড্রিয়েন ব্রডি এবং ২০২৬-এ মাইকেল বি. জর্ডানের কাছে হেরে অস্কার স্বপ্ন ভঙ্গ হয় টিমোথির। বিশ্লেষকদের মতে, লাস ভেগাস স্ফিয়ার বা আকাশে বিশাল বেলুন উড়িয়ে ইন্টারনেট-নির্ভর চটকদার প্রচারণা চালালেও, প্রবীণ একাডেমি সদস্যদের মন জয় করতে ব্যর্থ হয়েছিলেন তিনি।

টানা দুইবার অস্কার হারানোর ধাক্কা সামলে এবার যেন নিজের ভুল বুঝতে পেরেছেন টিমোথি। সম্প্রতি অনুষ্ঠিত এবারের গভর্নরস অ্যাওয়ার্ডসে ঠিকই হাজির হয়েছেন তিনি, তাও আবার প্রেমিকা কাইলি জেনারকে সঙ্গে নিয়ে।

তবে এবার কোনো উদ্ভট ফ্যাশন নয়, বরং একদম ক্লাসিক ধূসর-কালো টাক্সিডো, বো টাই আর হাতে ৪ লাখ ৬৫ হাজার ডলার মূল্যের ঐতিহ্যবাহী ঘড়ি পরে ভদ্র ছেলের মতো উপস্থিত হন টিমোথি।

কাইলি জেনার রেড কার্পেট এড়িয়ে গেলেও, ভেতরে টম হল্যান্ড ও জেন্ডায়ার সঙ্গে আড্ডা দেওয়ার পাশাপাশি ভোটারদের সঙ্গে বেশ আন্তরিকভাবে মিশতে দেখা গেছে টিমোথিকে।

হলিউড বোদ্ধাদের ধারণা, পুরনো অভিমান ভুলে প্রবীণ ভোটারদের মন গলাতেই এবার আটঘাট বেঁধে মাঠে নেমেছেন এই তরুণ তুর্কি।

টিমোথি শ্যালামেকাইলি জেনারঅস্কারহলিউড অভিনেতাহলিউড সেলিব্রিটি আপডেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    ব‌রিশালে বাসে আগুন

    ব‌রিশালে বাসে আগুন

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে

    সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উত্তরা থেকে গ্রেপ্তার

    সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উত্তরা থেকে গ্রেপ্তার

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    পুলিশের সেই গাড়ি রেখে পালিয়েছে ‘চোর’

    পুলিশের সেই গাড়ি রেখে পালিয়েছে ‘চোর’