Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

হলিউডে ফিরলেন অ্যাম্বার হার্ড ইস্যুতে বেকায়দায় পড়া জনি ডেপ

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১৪:১১
হলিউডে ফিরলেন অ্যাম্বার হার্ড ইস্যুতে বেকায়দায় পড়া জনি ডেপ

‘ইবেনেজার’-এর ট্রেলারে জনি ডেপ

সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে বহুচর্চিত আইনি বিতর্ক ও মানহানির মামলার কারণে দীর্ঘদিন থমকে ছিল জনি ডেপের হলিউড ক্যারিয়ার। ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’খ্যাত এই মেগাস্টারকে শেষ পর্যন্ত বাদ পড়তে হয়েছিল একাধিক বড় বড় প্রজেক্ট থেকেও।

তবে সব বাধা ও জটিলতা কাটিয়ে অবশেষে চার্লস ডিকেন্সের কালজয়ী গল্প অবলম্বনে তৈরি সিনেমা ‘ইবেনেজার’-এর মাধ্যমে আবার হলিউডের রাজকীয় দরবারে ফিরলেন জনি ডেপ!

প্যারামাউন্ট পিকচার্সের এই বিগ বাজেট সিনেমার প্রথম ট্রেলার প্রকাশ পাওয়ার পর থেকেই বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে তোলপাড়।

বিখ্যাত থ্রিলার পরিচালক টি ওয়েস্ট পরিচালিত ‘ইবেনেজার’ সিনেমায় কুখ্যাত ও খিটখিটে কৃপণ বুড়ো ‘ইবেনেজার স্ক্রুজ’ চরিত্রে দেখা যাবে ৫৮ বছর বয়সী এই অভিনেতাকে।

ট্রেলারে দেখা যায়, ক্রিসমাসের রাতে ভৌতিক আত্মার কবলে পড়ে নিজের অতীতের অন্ধকার সত্যের মুখোমুখি হন স্ক্রুজ। আর ট্রেলারের ঠিক শেষ দৃশ্যে ডেপের মুখে একটি সংলাপ শোনা যায়— ‘ফিরে এসে ভালো লাগছে!’ যা স্ক্রুজ চরিত্রের পাশাপাশি বাস্তবজীবনে জনি ডেপের নিজের হলিউডে কামব্যাকের বার্তাও দেয়।


আরও পড়ুন

রামায়ণ নিয়ে নিজের সংশয়ের কথা জানালেন রণবীর কাপুর

২৪ জুলাই ২০২৬



২০২২ সালে সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে জনি ডেপের দীর্ঘ আইনি লড়াই বিশ্ব জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। জুরি বোর্ড উভয়কেই মানহানির দায়ে দোষী সাব্যস্ত করলেও, জনি ডেপকে প্রায় ১ কোটি ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

তবে এই বিতর্কের খেসারত দিতে গিয়ে বিখ্যাত ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ ফ্র্যাঞ্চাইজি থেকে বাদ পড়েন ডেপ, সেখানে তার জায়গায় অভিনয় করেন ম্যাডস মিকেলসেন। পরবর্তীতে কিছু ফরাসি সিনেমা ও নিজের পরিচালিত স্বাধীন সিনেমা ‘মোদি’ নিয়ে ব্যস্ত থাকলেও, হলিউডের কোনো বড় প্রজেক্টে তাকে দেখা যায়নি।

‘ইবেনেজার’ সিনেমায় জনি ডেপের পাশাপাশি হ্যারি পটারখ্যাত রূপার্ট গ্রিন্ট, ইয়ান ম্যাককেলেন এবং ডেইজি রিডলির মতো বাঘা বাঘা তারকাদের দেখা যাবে। পরিচালকের মতে, চিরাচরিত ক্রিসমাসের গল্পের বাইরে গিয়ে এটিকে একটু থ্রিলার ও হরর আবহ দিয়ে তৈরি করা হয়েছে।

চলতি বছরের ১৩ নভেম্বর বিশ্ব জুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে জনি ডেপের এই জমকালো কামব্যাক সিনেমাটি। প্রিয় তারকাকে বড় পর্দায় আবার বড় বাজেটের হলিউড ছবিতে দেখতে মুখিয়ে আছেন বিশ্ব জুড়ে তার কোটি কোটি ভক্ত।

জনি ডেপইবেনেজারহলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    জেমসের পা ছুঁয়ে সালাম করলেন কলকাতার রূপম ইসলাম

    জেমসের পা ছুঁয়ে সালাম করলেন কলকাতার রূপম ইসলাম