Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

‘রামায়ণ’ নিয়ে নিজের সংশয়ের কথা জানালেন রণবীর কাপুর

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১৩:১৩
‘রামায়ণ’ নিয়ে নিজের সংশয়ের কথা জানালেন রণবীর কাপুর

রণবীর কাপুর

ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম মেগা প্রজেক্ট হতে যাচ্ছে পরিচালক নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’। রামায়ণের অমর গল্প নিয়ে তৈরি এই বিগ বাজেট চলচ্চিত্রে প্রভু রামের চরিত্রে দেখা যাবে বলিউড তারকা রণবীর কাপুরকে।

সম্প্রতি আমেরিকার সান দিয়াগো কমিক-কনে ছবির বিশেষ প্যানেলে সহ-তারকা যশ, পরিচালক ও প্রযোজকের সঙ্গে হাজির হয়েছিলেন রণবীর। সেখানে চরিত্রটি প্রথম পাওয়ার পর নিজের মনের ভেতর তৈরি হওয়া ভয় ও আত্মসন্দেহের কথা প্রকাশ করেন এই অভিনেতা।

কমিক-কনের মঞ্চে আন্তর্জাতিক গণমাধ্যমের মুখোমুখি হয়ে রণবীর কাপুর বলেছেন, ‘সত্যি বলতে যখন প্রথম এই চরিত্রটির প্রস্তাব আমার কাছে আসে, তখন মনে অনেক ভয় আর দ্বিধা ছিল। নিজেকেই বারবার প্রশ্ন করতাম— আমি কি সত্যি এই চরিত্রটি ফুটিয়ে তুলতে পারব? আমি কি আদৌ এর যোগ্য? তবে খুব দ্রুতই আমার সেই সংশয় বা ভয় গভীর কৃতজ্ঞতায় বদলে যায়। আমি মনে করি, চার হাজার বছরেরও বেশি সময় ধরে বিশ্ব জুড়ে কোটি কোটি মানুষের হৃদয়ে গেঁথে থাকা চরিত্রকে পর্দায় আনা এক পরম আশীর্বাদ এবং অনেক বড় নৈতিক দায়িত্ব।’

রণবীর আরও বলেছেন, ‘প্রভু রাম মানেই তো সত্য, ত্যাগ, করুণা ও সাহসের প্রতীক। তাই এই চরিত্রে অভিনয় করতে কোনো বাড়তি অভিনয় করতে হয়নি, বরং দরকার পড়েছে গভীর বিশ্বাস, সততা এবং ভালো মানসিকতার।’

আরও পড়ুন

বিজয়ের শেষ সিনেমা দেখতে হাজির তৃষা

২৪ জুলাই ২০২৬


ছবিতে খলনায়ক ‘রাবণ’ চরিত্রে অভিনয় করছেন কেজিএফখ্যাত দক্ষিণী মেগাস্টার যশ। কমিক-কনের প্যানেলে রণবীরকে নিয়ে কথা বলতে গিয়ে যশ বলেছেন, ‘এই পৃথিবীতে এসে কেউ বুক চাপড়ে বলতে পারবে না যে— আমি প্রভু রামের চরিত্রে অভিনয় করার মতো গুণী! রণবীরের বিনয়ই প্রমাণ করে তিনি কতটা বড় মাপের অভিনেতা। রামের মতো চরিত্র পর্দায় আনা মোটেও সহজ নয়, কিন্তু রণবীর যেভাবে এই চরিত্রটির জন্য খাটাখাটনি করেছেন, তার প্রতি আমার অফুরন্ত শ্রদ্ধা।’

দুই খণ্ডে তৈরি হতে যাওয়া এই মেগা প্রজেক্টের প্রথম পর্বটি চলতি বছরের দীপাবলিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। আর দ্বিতীয় অংশটি আসবে আগামী ২০২৭ সালের দীপাবলিতে।

ছবিতে ‘সীতা’ চরিত্রে অভিনয় করছেন তরুণ অভিনেত্রী সাঁই পল্লবী। এ ছাড়া সানি দেওল, রকুল প্রীত সিং, বিবেক ওবেরয়, অরুণ গোভিল ও ক্রুনাল কাপুরের মতো তারকারা এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। সান দিয়াগো কমিক-কনে ছবিটির আনুষ্ঠানিক ঘোষণার পর থেকেই বিশ্ব জুড়ে সিনেমাটি নিয়ে উন্মাদনা তুঙ্গে।


রণবীর কাপুররামায়ণবলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    জেমসের পা ছুঁয়ে সালাম করলেন কলকাতার রূপম ইসলাম

    জেমসের পা ছুঁয়ে সালাম করলেন কলকাতার রূপম ইসলাম

    ভারতে ব্রিকসের এই সম্মেলন কেন গুরুত্বপূর্ণ, এজেন্ডায় কী

    ভারতে ব্রিকসের এই সম্মেলন কেন গুরুত্বপূর্ণ, এজেন্ডায় কী

    ঘর-কর্মস্থল পরিষ্কারে সপ্তাহে এক ঘণ্টা সময় দিন : প্রধানমন্ত্রী

    ঘর-কর্মস্থল পরিষ্কারে সপ্তাহে এক ঘণ্টা সময় দিন : প্রধানমন্ত্রী

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা