Agamir Somoy E-Paper
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

জন্মশতবার্ষিকীতে বিশেষ আয়োজনে মনরোকে স্মরণ করছে হলিউড

এএফপি
agamir somoy
প্রকাশ: ০১ জুন ২০২৬, ১৯:০২
শেয়ার করুন:
জন্মশতবার্ষিকীতে বিশেষ আয়োজনে মনরোকে স্মরণ করছে হলিউড

মেরিলিন মনরো

কিংবদন্তি অভিনেত্রী মেরিলিন মনরোর জন্মশতবার্ষিকী আজ। এ উপলক্ষে হলিউডের নিজ শহরে আজ সোমবার থেকে শুরু হচ্ছে বিশেষ আয়োজনের ধারাবাহিক অনুষ্ঠান।

ঐতিহাসিক চাইনিজ থিয়েটারে ভক্তরা ‘হ্যাপি বার্থডে’ গান গাওয়ার পরিকল্পনা করেছেন। এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে উদ্দেশ্য করে মনরোর বিখ্যাত আবেদনময়ী শুভেচ্ছাগানের স্মৃতি মনে করিয়ে দেবে। এই থিয়েটারেই সংরক্ষিত রয়েছে মনরোর হাতের ছাপ তার ‘জেন্টলম্যান প্রেফার ব্লন্ডস’ (১৯৫৩) ছবির সহ-অভিনেত্রী জেন রাসেলের হাতের ছাপের পাশে।

অনুষ্ঠানস্থলে ১০০টি গোলাপ ও একটি কেক রাখা হবে, যা হলিউডের সোনালি যুগের প্রতীক এবং জনপ্রিয় পর্যটন আকর্ষণ হিসেবে পরিচিত।

হলিউডের এই কিংবদন্তি কন্যাকে ঘিরে শ্রদ্ধা নিবেদন শুরু হয়েছে রবিবার থেকেই। অ্যাকাডেমি মিউজিয়াম উদ্বোধন করেছে ‘মেরিলিন মনরো: হলিউড আইকন’ শীর্ষক প্রদর্শনী, যেখানে তুলে ধরা হয়েছে তার চলচ্চিত্রজীবন ও অকালমৃত্যুর আগে পর্যন্ত জীবন।

১৯৫০-এর দশকে খ্যাতির শীর্ষে পৌঁছানোর পর অভিনেত্রী ও মডেল মনরো ১৯৬২ সালের আগস্টে ব্রেন্টউডের বাড়িতে অতিরিক্ত ওষুধ সেবনে মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৩৬ বছর।

অ্যাকাডেমি মিউজিয়াম পুরো মাস জুড়ে তার জনপ্রিয় চলচ্চিত্রগুলোর বিশেষ প্রদর্শনীর আয়োজন করবে। এর মধ্যে রয়েছে ‘দ্য অ্যাসফল্ট জঙ্গল’ (১৯৫০), ‘নিয়াগ্রা’ (১৯৫৩), ‘দ্য সেভেন ইয়ার ইচ’ (১৯৫৫), ‘সাম লাইক ইট হট’ (১৯৫৯) এবং ‘দ্য মিসফিটস’ (১৯৬১)।

২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই প্রদর্শনীতে শত শত মূল সংগ্রহ রাখা হয়েছে, যেগুলোর কিছু খুব কমই জনসমক্ষে প্রদর্শিত হয়। এর মধ্যে রয়েছে ‘জেন্টলম্যান প্রেফার ব্লন্ডস’ ছবিতে ‘ডায়মন্ডস আর আ গার্লস বেস্ট ফ্রেন্ড’ গানে ব্যবহৃত মনরোর বিখ্যাত গোলাপি পোশাক।

৪ জুন ‘হান্ড্রেড ইয়ারস অব মেরিলিন’ শীর্ষক বিশেষ নিলামে মনরো-সংক্রান্ত প্রায় ২০০টি স্মারক বিক্রির আয়োজন করবে জুলিয়েন্স অকশনস।

এসব সামগ্রীর মধ্যে রয়েছে অপ্রকাশিত আলোকচিত্র, তার শেষ অসমাপ্ত চলচ্চিত্র ‘সামথিং’স গট টু গিভ’-এর স্ক্রিপ্টে লেখা ব্যক্তিগত নোট, হাতে লেখা রান্নার রেসিপি এবং তার ব্যবহৃত এলিজাবেথ আরডেন লিপস্টিক।

মেরিলিন মনরোহলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল, পুলিশের গাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল, পুলিশের গাড়িতে আগুন

    কিউআইও প্রত্যাহার, ব্যাংক ঋণের পথে রয়্যাল ফুটওয়্যার

    কিউআইও প্রত্যাহার, ব্যাংক ঋণের পথে রয়্যাল ফুটওয়্যার

    গোয়েন্দা সংস্থার পরিচয়ে দল ছাড়তে বলা হচ্ছে জামায়াত এমপিকে

    গোয়েন্দা সংস্থার পরিচয়ে দল ছাড়তে বলা হচ্ছে জামায়াত এমপিকে

    বৈঠা হাতে পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ-গাড়ি ভাঙচুর

    বৈঠা হাতে পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ-গাড়ি ভাঙচুর