Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

শতবর্ষে হলিউডের ‘মুভি গডফাদার’ জিন শ্যালিতের বিদায়

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১০:৩৬
শতবর্ষে হলিউডের ‘মুভি গডফাদার’ জিন শ্যালিতের বিদায়

জিন শ্যালিত

হলিউড সিনেমা বা তারকাদের নিয়ে সমালোচনা তো অনেকেই করেন, কিন্তু সমালোচনার মাঝেও যে এক অদ্ভুত মেধা, শব্দের মারপ্যাঁচ আর নিখাদ আনন্দ লুকিয়ে রাখা যায় তা বিশ্ববাসীকে শিখিয়েছিলেন তিনি। চশমার মোটা ফ্রেম, গলার সেই সিগনেচার পোলকা-ডট বো-টাই আর মুখের চওড়া হাসির ওপর ঘন গোঁফ, কেবল চেহারাতেই নয়, নিজের স্বভাবসুলভ রসিকতায় যিনি দশকের পর দশক মাতিয়ে রেখেছিলেন আমেরিকার টেলিভিশন পর্দা সেই কিংবদন্তি চলচ্চিত্র সমালোচক ও সাংবাদিক জিন শ্যালিত পাড়ি জমালেন না ফেরার দেশে।

১০০ বছরের এক বর্ণিল ও পূর্ণাঙ্গ জীবন শেষে তার এই বিদায় বিনোদন সাংবাদিকতার জগতে একটি যুগের অবসান ঘটাল।

১৯৭০ থেকে ২০১০— দীর্ঘ ৪০ বছর এনবিসি নেটওয়ার্কের বিখ্যাত ‘দ্য টুডে শো’-এর প্রাণ ছিলেন জিন শ্যালিত। তার ‘ক্রিটিকস কর্নার’ দেখার জন্য সকাল সকাল টিভির সামনে বসে থাকত লাখো পরিবার। তার রিভিউ কোনো জটিল তত্ত্বের মারপ্যাঁচ ছিল না; বরং তা ছিল স্যাটায়ার, হিউমার আর সিনেমার আসল রস চিপে বের করার এক দারুণ কৌশল। কোনো সিনেমা ভালো লাগলে যেমন প্রশংসায় ভাসাতেন, তেমনই খারাপ লাগলে নিজের চতুর শব্দের বাণে জর্জরিত করতেও ছাড়তেন না।

আরও পড়ুন

কঙ্গনার মুখে দীপিকার বন্দনা

১৩ জুন ২০২৬

স্টিভেন স্পিলবার্গ থেকে শুরু করে স্টার ওয়ার্স-এর হ্যারিসন ফোর্ড কিংবা ক্যারি ফিশার— হলিউডের হেন কোনো বড় নাম নেই যিনি জিনের চশমা পরা তীক্ষ্ণ চোখের মুখোমুখি হননি। সমসাময়িক সাংবাদিকরা জানান, জিনের প্রশ্ন করার ধরণ ছিল এতই আপন ও সাবলীল যে, কড়া কড়া হলিউড তারকারাও ক্যামেরার সামনে অনায়াসে নিজেদের ব্যক্তিগত গোপন কথা বা আবেগ প্রকাশ করে ফেলতেন।

টিভি পর্দায় আসার আগে ‘লুক ম্যাগাজিন’-এর প্রধান সমালোচক হিসেবে কলম ধরেছিলেন জিন। পরবর্তীতে নিউইয়র্ক টাইমস বা টিভি গাইডের মতো নামী পত্রিকায় তার লেখা কলামগুলো ছিল চলচ্চিত্রপ্রেমীদের জন্য অবশ্যপাঠ্য। ২০০২ সালে হলিউডের সেরা সব রসিকতা নিয়ে তার লেখা সংকলন ‘গ্রেট হলিউড উইট’ বেশ সাড়া ফেলেছিল। অবসরের পর আলসেমি বা দীর্ঘসূত্রিতা নিয়ে ‘প্রোক্রাস্টিনেশন ইজ আ ফুল টাইম জব’ নামের একটি বই লেখার ইচ্ছে থাকলেও, তা আর আলোর মুখ দেখেনি।

চলতি বছরের শুরুর দিকেই যখন এই জাদুকরী মানুষটি জীবনের ১০০ বছর পূর্ণ করেছিলেন, তখন পুরো হলিউড তাকে ভালোবাসায় সিক্ত করেছিল। আজ তার চলে যাওয়াতে হলিউডের সিনেমার রঙিন পর্দা যেন কিছুটা হলেও তার উজ্জ্বলতা হারাল। বিদায়, শব্দের জাদুকর!




জিন শ্যালিতসমালোচক ও সাংবাদিকমৃত্যুহলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    জেমসের পা ছুঁয়ে সালাম করলেন কলকাতার রূপম ইসলাম

    জেমসের পা ছুঁয়ে সালাম করলেন কলকাতার রূপম ইসলাম

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ভারতে ব্রিকসের এই সম্মেলন কেন গুরুত্বপূর্ণ, এজেন্ডায় কী

    ভারতে ব্রিকসের এই সম্মেলন কেন গুরুত্বপূর্ণ, এজেন্ডায় কী