Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

জেমস বন্ড হতে কী কী যোগ্যতা থাকতে হবে

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৩ মে ২০২৬, ১০:৫১
শেয়ার করুন:
জেমস বন্ড হতে কী কী যোগ্যতা থাকতে হবে

সংগৃহীত ছবি

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় এবং আকর্ষণীয় চরিত্র ‘জেমস বন্ড’। ড্যানিয়েল ক্রেইগের বিদায়ের পর কে হবেন পরবর্তী জেমস বন্ড এই নিয়ে গত কয়েক বছর ধরে তুমুল জল্পনা-কল্পনা চলছিল। অবশেষে সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে অ্যামাজন/এমজিএম স্টুডিওস অফিশিয়ালি ঘোষণা করেছে যে, নতুন জেমস বন্ডের সন্ধান শুরু হয়ে গেছে। হলিউডের বিখ্যাত কাস্টিং ডিরেক্টর নিনা গোল্ডের কাঁধে পড়েছে নতুন ‘০০৭’ বা বন্ড খুঁজে বের করার দায়িত্ব। তবে চাইলেই যে কেউ বন্ড হতে পারবেন না, বিশেষজ্ঞদের মতে নতুন অভিনেতার মধ্যে অবশ্যই ৫টি বিশেষ গুণ থাকতে হবে।

১. হতে হবে ব্রিটিশ

জেমস বন্ড মূলত ব্রিটিশ সংস্কৃতির একটি বড় প্রতীক। তাই নতুন বন্ডকে অবশ্যই যুক্তরাজ্যের বাসিন্দা হতে হবে। আমেরিকান কোনো অভিনেতার বন্ড হওয়ার সুযোগ নেই বললেই চলে। বর্তমানে অস্কার মনোনীত অস্ট্রেলিয়ান তারকা জ্যাকব এলোর্ডি রেসের দৌড়ে এগিয়ে থাকলেও, আমেরিকান অভিনেতা অস্টিন বাটলার বন্ডের চরিত্রে অভিনয়ের প্রস্তাবকে সরাসরি নাকচ করে একে ‘অন্যায়’ বলে অভিহিত করেছেন।
জ্যাকব এলোর্ডি অস্ট্রেলিয়ান হলেও, তিনি খুব নিখুঁতভাবে অভিজাত ব্রিটিশ উচ্চারণে কথা বলতে পারেন।২. বয়স হতে হবে কম

সিনেমার বাজার এবং নতুন যুগের ‘জেন জি’ দর্শকদের ধরে রাখতে এবার বয়সে তরুণ কাউকে বন্ড হিসেবে কাস্ট করা হবে। বন্ড বিশেষজ্ঞরা ধারণা করছেন, নতুন বন্ডের বয়স ৩০ বছরের নিচে হবে। যার কারণে ইদ্রিস এলবা, টম হার্ডির মতো জনপ্রিয় কিন্তু প্রবীণ তারকাদের বন্ড হওয়ার আশা শেষ। এই তালিকায় এগিয়ে আছেন ২২ বছর বয়সী লুই পার্ট্রিজ এবং ২৯ বছর বয়সী হ্যারিস ডিকিনসন।
ডেভিড জনসন ‘রাই লেন’ (২০২৩) ও ‘ওয়েস্টম্যান’ (২০২৫)-এর মতো কাজ দিয়ে দারুণ প্রশংসা কুড়িয়েছেন, আর তিনি হতে পারেন শক্তিশালী এক প্রতিদ্বন্দ্বী।কাস্টিং ডিরেক্টর ডেবি ম্যাকউইলিামস জানান ‘জেমস বন্ডের আসল পরিচয়ই হলো তার কাজের ধরণ। পর্দায় অভিনেতাকে দেখে যদি মনেই না হয় যে সে শত্রুকে খতম করতে পারে, তবে বন্ড চরিত্রটিই মার খাবে।’

৩. খুব বেশি বিখ্যাত হওয়া যাবে না

বন্ডের মূল নিয়মই হলো অভিনেতা বন্ডের চেয়ে বড় হতে পারবেন না, চরিত্রটিই অভিনেতাকে বড় বানাবে। ড্যানিয়েল ক্রেইগ কিংবা শন কনারি বন্ড হওয়ার আগে কেউই সুপারস্টার ছিলেন না। তাই হেনরি কাভিল বা রবার্ট প্যাটিনসনের মতো চেনা মুখদের বন্ড হওয়ার সম্ভাবনা খুবই কম। শোনা যাচ্ছে, একদম নতুন ও অপরিচিত কোনো মঞ্চ অভিনেতাকে চমক হিসেবে নিয়ে আসা হতে পারে।
‘সানসেট বুলেভার্ড’-এ মঞ্চ অভিনয়ের জন্য সবচেয়ে পরিচিত টম ফ্রান্সিসই নতুন অডিশন পর্ব থেকে প্রথম আলোচনায় আসা নাম।৪. থাকতে হবে রসবোধ

ড্যানিয়েল ক্রেইগের বন্ড ছিল খুব গম্ভীর ও বাস্তবসম্মত। তবে পরিচালক এডগার রাইটের মতে, এবার বন্ডের চরিত্রে কিছুটা পরিবর্তন দরকার। নতুন বন্ডকে হতে হবে চটপটে, রোমান্টিক এবং রসিক। এই গুণের কারণে ‘বুলেট ট্রেন’ খ্যাত অ্যারন টেলর-জনসন এবং ক্যালাম টার্নারের নাম জোরেসোরে শোনা যাচ্ছে।
অ্যারন টেলর-জনসন বেশ কিছুদিন ধরেই শীর্ষ দাবিদার হিসেবে আলোচনায় আছেন আর তার মধ্যে প্রয়োজনীয় আকর্ষণও রয়েছে।৫. মারামারিতে হতে হবে ওস্তাদ

বন্ডের রাজকীয় পোশাকের নিচে লুকিয়ে থাকে এক দুর্ধর্ষ অ্যাকশন হিরো। তাই নতুন অভিনেতার শরীর ও ফিটনেস হতে হবে একদম নিখুঁত। মারামারির দৃশ্যে তাকে দেখতে যেন বাস্তবসম্মত মনে হয়। এই ক্ষেত্রে অ্যারন টেলর-জনসনের পাশাপাশি ৩১ বছর বয়সী রিয়েল লাইফ ফাইটার অ্যারন পিয়েরের নামও আলোচনায় রয়েছে।
উদীয়মান তারকা অ্যারন পিয়েরের অ্যাকশন ঘরানায় ভালো অভিজ্ঞতা আছে যা তাকে বাড়তি সুবিধা এনে দিতে পারে।অ্যামাজন বন্ডের পুরো টিম বদলে ফেলেছে। নতুন এই সিনেমার পরিচালনায় থাকছেন ডেনিস ভিলেনিউভ এবং গল্প লিখছেন স্টিভেন নাইট। এখন দেখার বিষয়, সমস্ত পরীক্ষায় পাস করে কার কপালে জোটে কোটি টাকার এই ‘০০৭’ বা জেমস বন্ডের তকমা।

সূত্রঃ বিবিসি 

জেমস বন্ডনতুন জেমস বন্ডড্যানিয়েল ক্রেইগহলিউড০০৭ সিনেমা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    খায়রুল বাশারের নিষেধাজ্ঞা বহাল

    খায়রুল বাশারের নিষেধাজ্ঞা বহাল

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন