Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় নাটক

আসছে মাইক্রো ড্রামা সিরিজ ‘সিলভার সাদিয়া’, প্রতি পর্ব তিন মিনিট

agamir somoy
প্রকাশ: ১১ মে ২০২৬, ১১:৪০
আসছে মাইক্রো ড্রামা সিরিজ ‘সিলভার সাদিয়া’, প্রতি পর্ব তিন মিনিট

‘সিলভার সাদিয়া’র পোস্টারে সাদিয়া আয়মান (ছবি: সিনেমাওয়ালা)

প্রতি পর্বের দৈর্ঘ্য তিন মিনিট। দেশের প্রথম মাইক্রো ড্রামা সিরিজ ‘সিলভার সাদিয়া’ তৈরি হয়েছে এই আকারে। এটি পরিচালনা করেছেন মিরাজ হোসেন। তার কথায়, ‘ছোট পরিসরে গল্প বলার এই নতুন প্রয়াস এখনকার দর্শকের অভ্যাসের সঙ্গে তাল মিলিয়ে দেশের বিনোদন জগতে এক সাহসী ও সময়োপযোগী পদক্ষেপ।’

১৫ পর্বের সিরিজটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া আয়মান, অ্যালেন শুভ্র, ফারজানা ছবি, কামরুজ্জামান তপু। একটি বিশেষ চরিত্রে আছেন কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোট ভাই।

‘সিলভার সাদিয়া’র দৃশ্যে ফারজানা ছবি ও সাদিয়া আয়মান (ছবি: সিনেমাওয়ালা)

‘সিলভার সাদিয়া’র গল্প নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মাদ্রাসা পড়ুয়া এক তরুণীকে কেন্দ্র করে। তার ভেতরে গোপনে বেড়ে ওঠে গেমিংয়ের প্রতি গভীর ভালোবাসা। মায়ের নীরব সমর্থনে সে ইউটিউবে লাইভ স্ট্রিমিং শুরু করে। ধীরে ধীরে সাদিয়ার একটি দর্শকগোষ্ঠী তৈরি হয়ে যায়। কিন্তু সেই গোপন সত্য একসময় বাবা জেনে যান। তখন বাবা আর মেয়ে মুখোমুখি হয়ে ওঠে; যেখানে পারিবারিক দ্বন্দ্ব, সম্পর্কের টানাপড়েন ও সাদিয়ার আত্মপরিচয় খুঁজে পাওয়ার যাত্রা একসঙ্গে জড়িয়ে যায়।

সিরিজে নাম ভূমিকায় অভিনয় করা সাদিয়া আয়মান বলেন, ‘নিঃসন্দেহে এটি একটি চমৎকার উদ্যোগ। ছোট ছোট পর্বের মাধ্যমে একটি সুন্দর গল্প বলা সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা। এমন একটি সিরিজের অংশ হতে পেরে আমি সত্যিই আনন্দিত।’

‘সিলভার সাদিয়া’র দৃশ্য (ছবি: সিনেমাওয়ালা)

প্রযোজক নাজিম ফারহান চৌধুরী বলেন, ‘বড় পর্দা থেকে হাতের মুঠোয়, গল্প বলার ধরন বদলে গেছে। মায়ের দোয়া স্টুডিওসের মাধ্যমে আমরা ভার্টিক্যাল স্টোরিটেলিংয়ের এক নতুন জগতে পা রেখেছি; যেখানে সাহস, আবেগ আর নতুন ভাবনার জায়গা তৈরি হয়েছে।’

সহ-প্রযোজক ও সিরিজটির ক্রিয়েটর পুলক অনিল বলেন, ‘একেবারে নতুন একটি ধারণা নিয়ে কাজ করতে গিয়ে নানা চ্যালেঞ্জের সামনে পড়েছি। সীমাবদ্ধতা ছিল, ভুলত্রুটিও ছিল। কিন্তু এই যাত্রা আমাদের অনেক কিছু শিখিয়েছে। ভবিষ্যতে আমরা আরও ভালো কাজ করতে চাই।’

সহ-প্রযোজক আনোয়ারুল কাদির টয় বলেন, ‘আমরা বিশ্বাস করেছি, এ ধরনের কনটেন্ট ইন্ডাস্ট্রিতে নতুন মাত্রা যোগ করবে। শুরু থেকেই আমাদের আত্মবিশ্বাস ছিল যে, দর্শক এই গল্পের সঙ্গে সংযোগ খুঁজে পাবেন।’

সিরিজটির সৃজনশীল প্রযোজক আদনান আল রাজীব বলেন, ‘এটি ছিল ভীষণ রোমাঞ্চকর ও ব্যতিক্রম একটি কাজ। এই ফরম্যাটের মাঝে অনেক সম্ভাবনা আছে। ভবিষ্যতে এখান থেকে আরও অনেক গল্প জন্ম নিতে পারে।’

‘সিলভার সাদিয়া’র পোস্টার (ছবি: সিনেমাওয়ালা)

গত ৯ মে ঢাকার একটি অভিজাত ক্লাবে অনুষ্ঠিত হয় দেশের প্রথম মাইক্রো ড্রামা সিরিজ ‘সিলভার সাদিয়া’র ভার্টিক্যাল স্ক্রিনিং। আগামী ১৫ মে ফেসবুকে সিনেমাওয়ালা পেজে এটি মুক্তি পাবে।

সিরিজটি প্রযোজনা করেছে মায়ের দোয়া স্টুডিওস। এটি অ্যাডকম লিমিটেডের ৩৬০ ডিগ্রি ফুল-সার্ভিস কনটেন্ট-ড্রিভেন প্রকল্প। তাদের মতে, “এটি দেশের মাইক্রো-ড্রামা ধারার আনুষ্ঠানিক যাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। ‘সিলভার সাদিয়া’ বাংলাদেশের কনটেন্ট ইন্ডাস্ট্রিতে ভার্টিক্যাল স্টোরিটেলিংয়ের এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। মোবাইল-ফার্স্ট দর্শকদের কথা মাথায় রেখে নির্মিত এই ফরম্যাট নতুন প্রজন্মের কনটেন্ট উপভোগ করার অভ্যাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।”

সাদিয়া আয়মানসিনেমাওয়ালাআদনান আল রাজীবনাটক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    advertiseadvertise