Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ঢালিউড

সালমান শাহর মৃত্যুর পর যে সিনেমা দিয়ে ইতিহাস গড়েন ওমর সানী

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১৩:৩৩
সালমান শাহর মৃত্যুর পর যে সিনেমা দিয়ে ইতিহাস গড়েন ওমর সানী

সালমান শাহর মৃত্যুর পর ‘কে অপরাধী’তে ওমর সানীকে নেওয়া হয়

তখন ক্যারিয়ারের সুবর্ণ সময় পার করছিলেন সালমান শাহ। হাতে একাধিক সিনেমার শিডিউল আর টেবিলে জমছিল নতুন নতুন সিনেমার চিত্রনাট্য। ঢালিউডে তার ব্যস্ততা ছিল তুঙ্গে, একদমই দম ফেলার অবকাশ ছিল না।

ঠিক এমন এক সময়েই আচমকা খবর আসে, কোটি ভক্তের প্রিয় এই নায়ক আর নেই। তার এই আকস্মিক মৃত্যুতে পুরো চলচ্চিত্র ইন্ডাস্ট্রি স্থবির হয়ে পড়ে এবং অনেক সিনেমার ভবিষ্যৎ এক মুহূর্তে অনিশ্চিত হয়ে যায়।

সালমান শাহর এই প্রসঙ্গটি উঠে আসে মূলত ওমর সানী অভিনীত ‘কে অপরাধী’ সিনেমার সূত্র ধরে। ওমর সানীর ক্যারিয়ারের অন্যতম সফল এই চলচ্চিত্রটি শুধু ব্যবসায়িক সাফল্যই অর্জন করেনি, সে বছর শাবনূরের সঙ্গে তার জুটিকেও দর্শকমহলে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছিল।

অথচ ‘কে অপরাধী’ সিনেমার জন্য পরিচালক উত্তম আকাশের প্রথম পছন্দ ছিলেন সালমান শাহ নিজেই। এমনকি তিনি সিনেমাটির প্রায় ৬০ শতাংশ শুটিংও শেষ করে ফেলেছিলেন। কিন্তু পুরো কাজ সম্পন্ন করার আগেই এই অকালপ্রয়াণে থমকে যায় শুটিং, আর অসমাপ্তই থেকে যায় তার অভিনীত অংশগুলো।

সেই সময়ে একের পর এক রোমান্টিক সিনেমায় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পাচ্ছিলেন ওমর সানী। বিশেষ করে পরিচালক উত্তম আকাশের প্রায় সব সিনেমাতেই তার থাকাটা একরকম নির্ধারিতই ছিল। তাই সালমানের মৃত্যুর পর অসমাপ্ত কাজ শেষ করেন তিনি।

সম্প্রতি সিনেমাটির স্মৃতিচারণ করেছেন ওমর সানী। ফেসবুকে তিনি লিখেছেন, ‘উত্তম দা, আমি তার সব ছবির আর্টিস্ট। কিন্তু এই ছবি যখন তৈরি করছিল আমার অন্য শিডিউল ছিল, তখন আমার করা হয়নি। কিন্তু ভাগ্যের কি পরিহাস সালমান এই ছবির শুটিং করেছে প্রায় ৬০ শতাংশ তখন সালমান শাহ হত্যার শিকার হন?’

মূলত সালমানের মৃত্যুর পর ওমর সানীকে নেওয়া হয় সিনেমাটির জন্য। ওমর সানী আরও লিখেছেন, ‘তখন উত্তম আকাশ দা আমাকে আবার অফার করলেন তখন আমি বাধ্য হয়ে এই ছবি শেষ করি। এই ছবি আমার আর শাবনূরের আরেকটি ইতিহাস।’

ছবি: সংগৃহীতসামাজিকমাধ্যমের পোস্টটিতে কিছুটা রহস্যের আভা রেখে ওমর সানী লিখেছেন, ‘কে অপরাধী? আল্লাহ সালমান শাহকে জান্নাত নসিব করুন।’

প্রয়াত সালমান শাহর অসমাপ্ত কাজ সম্পন্ন করতেই সিনেমাটিতে যুক্ত হন ওমর সানী। অন্যদিকে, ছবিটির মূল নায়িকা হিসেবে আগে থেকেই কাজ করছিলেন শাবনূর। ফলে সালমান শাহর পর ওমর সানীর সঙ্গেও নতুন করে সিনেমাটির দৃশ্যগুলোয় অংশ নিতে হয় তাকে।

ছবি: সংগৃহীতপুরো শুটিং জুড়ে সালমান শাহর নানা স্মৃতি ছায়ার মতো জড়িয়ে ছিল, সহকর্মীদের আলাপেও বারবার উঠে আসতেন তিনি। এ নিয়ে আবেগঘন এক ফেসবুক পোস্টে ওমর সানী লিখেছিলেন, ‘আমার সহযোদ্ধা, তোমার চলে যাওয়াটাকে আমাকে কষ্ট দেয়। সবসময় তুমি আমাদের মধ্যে ছিলে। একদিন আমারও চলে আসতে হবে তোমার কাছে।’


আরও পড়ুন

নারী ভক্তের কাণ্ডে মেজাজ হারালেন চীনা অভিনেতা

৩০ আগস্ট ২০২৬

ওমর সানীর মতে, বাধ্য হয়ে শুটিং শেষ করলেও এটি তার ও শাবনূরের ক্যারিয়ারে এক নতুন ইতিহাস তৈরি করেছিল। শেষ পর্যন্ত ১৯৯৭ সালের ১২ সেপ্টেম্বর মুক্তি পায় ‘কে অপরাধী’। মুক্তির পর থেকেই এটি ওমর সানী ও শাবনূর জুটির অন্যতম সফল ও আলোচিত সিনেমা হিসেবে স্থান করে নেয়।

চলচ্চিত্র সমালোচকদের মতে, ওমর সানীর ‘প্রেমগীত’-এর পর এটিই তার ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ। এ ছাড়া এই সিনেমার মাধ্যমে অভিনেতা আহমেদ রুবেলও বেশ আলোচনায় আসেন।

ওমর সানীসালমান শাহবাংলা সিনেমাশাবনূর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ