Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

নারী ভক্তের কাণ্ডে মেজাজ হারালেন চীনা অভিনেতা

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১২:০০
নারী ভক্তের কাণ্ডে মেজাজ হারালেন চীনা অভিনেতা

ইউ ইউহান

প্রিয় তারকাকে একনজর দেখার জন্য ভক্তদের হঠকারী কর্মকাণ্ড নতুন কিছু নয়। তবে এবার এক নারী ভক্ত সেই সীমানা ছাড়িয়ে চলন্ত গাড়ির দরজা খুলে সরাসরি গায়কের মুখের সামনে মোবাইল ফোন ঠেলে দেন। এতে চরম ক্ষিপ্ত হয়ে গাড়ি থেকে নেমে মেজাজ হারান জনপ্রিয় চীনা সি-পপ তারকা, গায়ক ও অভিনেতা ইউ ইউহান।

সম্প্রতি নেটদুনিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে পার্কিং এলাকায় এক উন্মাদ নারী ভক্তের এমন অবিবেচক আচরণে বিরক্ত হয়ে এই ১৯ বছর বয়সী তারকা গাড়ি থেকে নেমে সেই ভক্তের হাত থেকে ফোনটি কেড়ে নিয়ে আছাড় মেরে ফেলে দেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘৮ ডেজ’-এর প্রতিবেদন অনুযায়ী, গত ২১ আগস্ট ২০২৬-এ অতিরিক্ত উন্মাদ ও উত্ত্যক্তকারী ভক্তদের, যাদের পপ কালচারে ‘সাসেইং’ বলা হয় তাদের মুখোমুখি হন টিএফ এন্টারটেইনমেন্টের তারকা ইউ ইউহান।

ভাইরাল ভিডিওতে ইউহানকে গাড়ি থেকে নেমে এসে এক নারী ভক্তের দিকে তেড়ে যেতে ও ঘুসি মারার ভঙ্গি করতে দেখা যায়। তবে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি ভক্তের শরীরে আঘাত করেননি, বরং ভিডিও করতে থাকা মোবাইল ফোনটি হাত থেকে কেড়ে নিচে ফেলে দেন।

ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় আসতেই শুরু হয়েছে জোর বিতর্ক। নেটিজেনদের একদল ওই ভক্তের চরম অবিবেচকের মতো আচরণের তীব্র নিন্দা জানিয়ে বলছেন— সেলিব্রিটি হলেও একজন মানুষের ব্যক্তিগত সুরক্ষা ও সীমানা বজায় রাখা জরুরি। গাড়ি চলন্ত অবস্থায় দরজা খোলার চেষ্টা যেকোনো বড় দুর্ঘটনার কারণ হতে পারত।

আরও পড়ুন

সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

৩০ আগস্ট ২০২৬

অনেকে আবার তারকাদের নিরাপত্তা জোরদার করতে এজেন্সির ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে, একাংশের মতে— তারকাখ্যাতির পেছনে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হওয়া স্বাভাবিক, তাই কোনো পরিস্থিতিতেই এভাবে প্রকাশ্যে মেজাজ হারিয়ে হাত তোলা বা আক্রমণাত্মক হওয়া অনুচিত।

২০০৬ সালের ২৪ নভেম্বর চীনের চংকিংয়ে জন্ম নেওয়া ইউ ইউহান চিনের বিনোদন জগতে অত্যন্ত উদীয়মান এক নাম। টিএফ এন্টারটেইনমেন্টের অধিনে খুব অল্প বয়সেই ট্রেইনি হিসেবে কাজ শুরু করেন তিনি। অভিনয় ও নাচের পাশাপাশি গান গেয়ে সি-পপপ্রেমীদের মন জয় করেছেন এই তরুণ।

২০২৫ সালের এপ্রিলে ‘স্টারলাইট’ অ্যালবামের মাধ্যমে একক গায়ক হিসেবে অভিষেক হওয়ার পর থেকেই তার জনপ্রিয়তা আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়তে শুরু করে। তবে এই সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত বিতর্কের পর তার টিম এবং সিকিউরিটি কীভাবে বিষয়টিকে সামলায়, সেদিকেই নজর ভক্তদের।


চীনা অভিনেতাঅপেশাদার আচরণবিতর্ক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের