Agamir Somoy E-Paper
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চাকরি ছেড়ে মানুষের পাশে কাইয়ুম
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ঢালিউড

আদনান আল রাজীবের চলচ্চিত্রে নিশো-মেহজাবীন

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১৯:৫৪
শেয়ার করুন:
আদনান আল রাজীবের চলচ্চিত্রে নিশো-মেহজাবীন

আদনান আল রাজীব, মেহজাবীন ও নিশো

প্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা আদনান আল রাজীব। ছবির নাম ‘অপলক’। এতে অভিনয় করবেন জনপ্রিয় দুই অভিনয়শিল্পী আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। রোমান্টিক গল্পের এ ছবিটি নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছেন নির্মাতা ও তার দল। শিগগিরই শুরু হবে শুটিং।

সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ‘অপলক’ নিয়ে নিজের ভাবনা ও প্রস্তুতির কথা জানিয়েছেন আদনান আল রাজীব। তিনি জানিয়েছেন, গত এক বছর ধরে ছবির গল্পটি নিয়ে কাজ করছেন। লেখালেখির বিভিন্ন ধাপ পেরিয়ে বারবার গল্পটি লিখেছেন, পরিবর্তন করেছেন এবং নতুন করে বোঝার চেষ্টা করেছেন। কয়েক মাস আগে নিজের ভাবনা ও দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি চিত্রনাট্য তৈরি করতে পেরেছেন তিনি।

আদনান আল রাজীব লিখেছেন, ‘গত এক বছর ধরে আমি এই গল্পটা নিয়ে কাজ করছি। লেখালেখির বিভিন্ন ধাপ পেরিয়েছি, বারবার লিখেছি, পরিবর্তন করেছি, আবার নতুন করে বোঝার চেষ্টা করেছি, আসলে আমি কী বলতে চাই। কয়েক মাস আগে অবশেষে এমন একটা খসড়া তৈরি করতে পেরেছি, যেটা আমার নিজের কাছে সত্যি মনে হয়েছে। যে গল্পটা আমার ভাবনা, আমার দৃষ্টিভঙ্গি এবং আমি যে ধরনের কাজ করতে বিশ্বাস করি, সেটাকেই তুলে ধরে।’

আরও পড়ুন

এন্ড্রু কিশোর : গানে আছেন, মনে আছেন, স্মরণে কেন নেই

০৪ নভেম্বর ২০২৬

ছবিটি নির্মাণের যাত্রায় সহকর্মীদের সহযোগিতার কথাও তুলে ধরেছেন নির্মাতা। তার ভাষ্য, চলচ্চিত্র নির্মাণ নিয়ে একই ধরনের ভাবনা ও স্বপ্ন রয়েছে এমন কয়েকজন সহকর্মীকে শুরু থেকেই পাশে পেয়েছেন তিনি। পরে ধীরে ধীরে আরও অনেকে যুক্ত হয়েছেন। ছোট একটি ভাবনা থেকে তৈরি হয়েছে একটি দল, যারা একই স্বপ্ন ও বিশ্বাস নিয়ে কাজ করছেন।

‘অপলক’ নিয়ে এখনই বিস্তারিত কিছু জানাতে চান না আদনান আল রাজীব। তবে গল্পের দুই গুরুত্বপূর্ণ চরিত্রের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দিয়েছেন বলে জানান তিনি। এ ছাড়া আরও কয়েকজন অভিনয়শিল্পী ছবিটির সঙ্গে যুক্ত হয়েছেন। সময়মতো তাদের পরিচয় করিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন নির্মাতা।

ছবিটির ধরন নিয়ে আদনান আল রাজীব বলেন, ‘আমরা একটা সৎ, সরল আর মন ছুঁয়ে যাওয়া রোমান্টিক ফিল্ম বানাতে চাই। যেখানে মানুষ ভালোবাসার পাশাপাশি নিজেদেরও খুঁজে পাবেন।’

শিগগিরই ছবিটির শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। এ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘তাই এ মুহূর্তে আমার সবচেয়ে বড় চাওয়া, পুরো মনোযোগ দিয়ে কাজটা করা এবং নিজের সর্বোচ্চটুকু দেওয়া। সামনে এখনো অনেকটা পথ বাকি। তবে সবকিছু একসঙ্গে গুছিয়ে, আমাদের এই স্বপ্নটাকে পর্দায় ফুটিয়ে তুলে দর্শকদের সামনে নিয়ে আসার জন্য আমি সত্যিই অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

ছবিটি ও মুক্তির বিষয়ে বিস্তারিত তথ্য সময়মতো জানানো হবে বলে জানিয়েছেন আদনান আল রাজীব। প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অপলক’ নিয়ে দর্শকদের ভালোবাসা, সমর্থন ও দোয়া চেয়েছেন তিনি।

আদনান আল রাজীবমেহজাবীননিশোঅপলক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা

    পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    মাতিস রঙের সুন্দর

    মাতিস রঙের সুন্দর

    আফ্রিকার শহরে শিকড়ের সুর: বন্ধুত্বের ডাকে নাইরোবি শিল্পী গোষ্ঠীর অনন্য আয়োজন

    আফ্রিকার শহরে শিকড়ের সুর: বন্ধুত্বের ডাকে নাইরোবি শিল্পী গোষ্ঠীর অনন্য আয়োজন

    গাজীপুরে আহত পোশাকশ্রমিকের মৃত্যু

    গাজীপুরে আহত পোশাকশ্রমিকের মৃত্যু

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    উদয়ন স্কুলে ‘যৌন হয়রানির’ প্রতিবাদ করায় শাস্তির মুখে ১০ শিক্ষার্থী

    উদয়ন স্কুলে ‘যৌন হয়রানির’ প্রতিবাদ করায় শাস্তির মুখে ১০ শিক্ষার্থী

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    মুক্তিযুদ্ধ জাদুঘরে হলো না ‘জাতীয় চার নেতা স্মরণে প্রদর্শনী’, কারণ ‘নিরাপত্তা’

    মুক্তিযুদ্ধ জাদুঘরে হলো না ‘জাতীয় চার নেতা স্মরণে প্রদর্শনী’, কারণ ‘নিরাপত্তা’

    গবেষণাপত্র প্রকাশে সঠিক জার্নাল নির্বাচন করবেন কীভাবে?

    গবেষণাপত্র প্রকাশে সঠিক জার্নাল নির্বাচন করবেন কীভাবে?

    সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

    সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ