Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ঢালিউড

‘সময় পেলে ভালো কিছু হতো’, ব্যর্থতা নিয়ে যা বললেন শাকিব খান

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১৩:০৯
‘সময় পেলে ভালো কিছু হতো’, ব্যর্থতা নিয়ে যা বললেন শাকিব খান

সংবাদ সম্মেলনে শাকিব খান, জ্যোতির্ময়ী কুণ্ডু ও তাসনিয়া ফারিণ

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের ঈদের সিনেমা ‘প্রিন্স’ ঘিরে দর্শক ও ভক্তদের মাঝে ব্যাপক উন্মাদনা থাকলেও শেষ পর্যন্ত তা প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। টেকনিক্যাল জটিলতা আর দুর্বল নির্মাণের কারণে ঈদের বাজারে সিনেমাটি শুরুতেই মুখ থুবড়ে পড়ে। মুক্তির ১০ দিন পর গত ৩১ মার্চ রাতে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে এই ব্যর্থতার জন্য পর্যাপ্ত সময়ের অভাব ও প্রতিকূল পরিস্থিতিকে দায়ী করেছেন খোদ শাকিব খান।

​সংবাদ সম্মেলনে শাকিব খান অকপটে স্বীকার করেন, সিনেমাটির চূড়ান্ত ফলাফল তাঁকে হতাশ করেছে। তিনি বললেন, ‘‘আমি যখন ‘প্রিন্স’ সিনেমার গল্প শুনি, তখন মনে হয়েছিল এটি আমার ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ হতে যাচ্ছে। কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা সেই মান ধরে রাখতে পারিনি। এজন্য নির্মাতা ও টিমের পক্ষ থেকে আমি সবার কাছে দুঃখ প্রকাশ করছি। আমার পরবর্তী কাজগুলোতে এই ত্রুটিগুলো সংশোধনের চেষ্টা করব।’’

​ব্যর্থতার কারণ ব্যাখ্যা করতে গিয়ে এই অভিনেতা জানান, প্রশাসনিক জটিলতায় তিন মাস ভারতে শুটিংয়ের অনুমতি না পাওয়া এবং শুটিং সেট বারবার স্থানান্তরের কারণে তাদের অনেক সময় নষ্ট হয়েছে। এমনকি ঈদের আগের দিন পর্যন্ত শুটিং চালিয়ে যেতে হয়েছে তাদের। জনপ্রিয় এই অভিনেতা বলেছেন, ‘এবারই প্রথম কোনো সিনেমার শুটিং ঈদের আগের দিন পর্যন্ত করেছি। তাসনিয়া ফারিণের সঙ্গে আইটেম গান ও পরী গানের শুটিং তাড়াহুড়ো করে শেষ করতে হয়েছে। হায়াত মাহমুদ মেধাবী নির্মাতা হওয়া সত্ত্বেও উপযুক্ত সময় না পাওয়ায় আমরা ভালো কিছু দিতে পারিনি।’


​শুটিংয়ের প্রতিকূলতার পাশাপাশি প্রযুক্তিগত সমস্যার কারণেও সিনেমাটি ব্যবসায়িক ক্ষতির মুখে পড়েছে বলে জানান শাকিব। মুক্তির প্রথম পাঁচ দিন মাল্টিপ্লেক্সগুলোতে কারিগরি ত্রুটির কারণে সিনেমাটি প্রদর্শিত হতে পারেনি, যা বেশ বড় প্রভাব ফেলেছে।

​সিনেমা প্রসঙ্গের বাইরে নতুন সরকারের প্রতি দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নিয়ে নিজের প্রত্যাশার কথা জানান শাকিব খান। তিনি বলেন, ‘চলচ্চিত্রকে কেবল নাচ-গানের মাধ্যম ভাবলে চলবে না, এটি সমাজ ও সংস্কৃতি গঠনে বড় ভূমিকা রাখে। তাই আগের সরকারের ভুলগুলো শুধরে এই ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে যথাযথ সহযোগিতা প্রয়োজন।’

সংবাদ সম্মেলনে সিনেমার পরিচালক আবু হায়াত মাহমুদ, প্রযোজক শিরিন সুলতানা, অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু ও তাসনিয়া ফারিণসহ সংশ্লিষ্ট কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

ঢালিউডশাকিব খানজ্যোতির্ময়ী কুণ্ডুতাসনিয়া ফারিণপ্রিন্স
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের