Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ঢালিউড

শাকিব খানের সঙ্গে তাসনিয়া ফারিণের ‘জ্বালা জ্বালা’ গানে উন্মাদনা

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ১২:৫৭
শেয়ার করুন:
শাকিব খানের সঙ্গে তাসনিয়া ফারিণের ‘জ্বালা জ্বালা’ গানে উন্মাদনা

শাকিব খান এবং তাসনিয়া ফারিণ

ঢালিউডে ঈদ মানে শাকিব খানের সিনেমা। এবছর ঈদেও মুক্তি পেয়েছে তার সিনেমা ‘প্রিন্স’। মুক্তির আগে থেকেই আলোচনায় থাকা এই সিনেমা আবার নতুন করে চর্চা হচ্ছে  আইটেম গান ‘জ্বালা জ্বালা’ নিয়ে। গানটি প্রকাশ্যে আসতেই নেট দুনিয়ায় এর প্রশংসা চলছে। গানটিতে জুটিতে বেঁধেছেন শাকিব খান এবং তাসনিয়া ফারিণ।

নায়কের স্টাইলিশ গেট আপ এবং আবেদনময়ী লুকে নায়িকার দারুণ নাচে মজে গেছেন দর্শকেরা। চমকপ্রদ ব্যাপার হলো, গানটি গেয়েছেন বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা। তার সঙ্গে এতে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান।

‘ইনসাফ’ ছবির ‘আকাশেতে লক্ষ তারা ২.০’ গানের পর ‘জ্বালা জ্বালা’য় জমকালো সাজে নাচের ঝড় তুললেন তাসনিয়া ফারিণ। শাকিবের সঙ্গে প্রথমবার তার রসায়ন নজর কেড়েছে ভক্তদের। নায়িকার ঝলমলে উপস্থিতি চমকে দিয়েছে অনেককে। গানটির সেট ডিজাইন, ভিজ্যুয়াল, কালার গ্রেডিংসহ সব কিছুতেই স্টাইলিশ আমেজ রয়েছে।

শাকিবের ছবি মানেই প্রীতম হাসানের আইটেম গান যেন অবধারিত। গত দুই বছরে চারটি ঈদে এমনটাই ঘটেছে। এর আগে শাকিবের ‘তুফান’ সিনেমার ‘লাগে উরাধুরা’ ও ‘বরবাদ’ এর ‘চাঁদ মামা’ ও ‘তাণ্ডব’ ছবির ‘লিচুর বাগানে’ আইটেম গানগুলো তৈরি করে আলোচিত হন প্রীতম হাসান। এ তালিকায় যুক্ত হলো ‘জ্বালা জ্বালা’। তিনিই এর সুর ও সংগীত পরিচালনা করেছেন। গানটি লিখেছেন রাসেল মাহমুদ রুশো।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শাকিব খানের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘প্রিন্স’ মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে ১৩২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিটির ট্যাগলাইন ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’। ছোট পর্দার নির্মাতা আবু হায়াত মাহমুদ পরিচালিত প্রথম চলচ্চিত্র এটি। নব্বই দশকের পটভূমিতে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্প রয়েছে এতে।

‘প্রিন্স’-এ শাকিবের আরেক নায়িকা পশ্চিমবঙ্গের জ্যোতির্ময়ী কুণ্ডু। বাংলাদেশে এটাই তার অভিনীত প্রথম চলচ্চিত্র। তিনি ছাড়াও পশ্চিমবঙ্গের পিয়ান সরকার, লোকনাথ দে, মৃত্যুঞ্জয় ভট্টাচার্য এতে অভিনয় করেছেন। নেতিবাচক চরিত্রে পর্দায় এসেছেন বলিউড অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য। এছাড়া আছেন ইন্তেখাব দিনার, ডা. এজাজ, রাশেদ মামুন অপু, শরীফ সিরাজসহ অনেকে। বাংলাদেশ, ভারতের রাজস্থান ও শ্রীলঙ্কার কলম্বোতে এর শুটিং হয়েছে।

ঢালিউডশাকিব খানসিনেমাতাসনিয়া ফারিণপ্রিন্স
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    ব‌রিশালে বাসে আগুন

    ব‌রিশালে বাসে আগুন

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে

    আগুন শুধু নেভানো নয়, প্রতিরোধেই প্রকৃত নিরাপত্তা

    আগুন শুধু নেভানো নয়, প্রতিরোধেই প্রকৃত নিরাপত্তা

    ছেলের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বিএনপির রাজনীতি করা বাবা পেলেন শাস্তি

    ছেলের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বিএনপির রাজনীতি করা বাবা পেলেন শাস্তি

    পুলিশের সেই গাড়ি রেখে পালিয়েছে ‘চোর’

    পুলিশের সেই গাড়ি রেখে পালিয়েছে ‘চোর’

    চা বাগানে জামালের সুস্থতার পরিবার

    চা বাগানে জামালের সুস্থতার পরিবার

    বিতাড়িতদের মাথা এবার ‘গুঁড়িয়ে দিতে’ চান তারেক রহমান

    বিতাড়িতদের মাথা এবার ‘গুঁড়িয়ে দিতে’ চান তারেক রহমান