Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ঢালিউড

আরেকটি সিনেমা হল হারিয়ে যাচ্ছে

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১৮:৩৭
আরেকটি সিনেমা হল হারিয়ে যাচ্ছে

একসময় প্রেক্ষাগৃহের জন্য পরিচিত নরসিংদীতে আরেকটি সিনেমা হল বন্ধ হওয়ার পথে। দীর্ঘদিন লোকসানের মুখে থাকা মাধবদীর ৪৬ বছরের পুরোনো ‘মমতা’ সিনেমাহল ও এর জমি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ।

চলতি সপ্তাহে হলটির প্রধান ফটকে বিক্রির বিজ্ঞাপন টানানো হয়েছে। নরসিংদীতে বর্তমানে টিকে থাকা হাতে গোনা কয়েকটি প্রেক্ষাগৃহের একটি ছিল ‘মমতা’। তবে গত কয়েক বছর ধরে দর্শকসংকটের কারণে হলটি নিয়মিত লোকসানের মুখে পড়ে। বিশেষ করে গত দুই ঈদে ব্যবসা প্রত্যাশার তুলনায় অনেক কম হওয়ায় পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে ওঠে।

১৯৭৯ সালে সফর আলী ভূঁইয়া ‘মমতা’ সিনেমাহল প্রতিষ্ঠা করেন। প্রায় ৪৬ বছরের পুরোনো এই প্রেক্ষাগৃহের সরাসরি পরিচালনা প্রায় এক দশক আগে বন্ধ করে দেন তিনি। এরপর বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তি ভাড়া নিয়ে হলটি পরিচালনার চেষ্টা করলেও কেউ লাভের মুখ দেখেননি। বরং কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করাও কঠিন হয়ে পড়ে।

ঈদে চলচ্চিত্র প্রদর্শনের পরও লোকসান গুনতে হয়েছে পরিচালনাকারীদের। নতুন কোনো ভাড়াটিয়া না পাওয়ায় শেষ পর্যন্ত হলটি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন

লেখার মতো কোনো ঘটনা ঘটেনি : মোশাররফ করিম

১৬ জুন ২০২৬

বিক্রির বিজ্ঞাপনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে সফর আলী ভূঁইয়ার ব্যবস্থাপক শাহাদাত হোসেন জানান, চার দিন আগে বিজ্ঞাপনটি টানানো হয়েছে। উপযুক্ত ক্রেতা পাওয়া গেলে সিনেমাহলসহ পুরো ৪৮ শতাংশ জমি বিক্রি করে দেওয়া হবে।

নরসিংদীতে একের পর এক সিনেমা হল বন্ধ হওয়ার ধারাও অব্যাহত রয়েছে। ২০২৫ সালে মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের ‘রুনা’ সিনেমাহল স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। এর আগে একই উপজেলায় থাকা ‘পিপাসা’ সিনেমাহলও কার্যক্রম বন্ধ করে। পরে ২০২২ সালের পর থেকে ব্যবসায় মন্দা দেখা দেওয়ায় ৩৯ বছরের পুরোনো ‘রুনা’ হলটিও টিকে থাকতে পারেনি।

এর আগে ২০২৪ সালে রায়পুরার হাসনাবাদ এলাকার দর্শকপ্রিয় ‘ছন্দা’ সিনেমাহল একটি মাদ্রাসার কাছে বিক্রি করা হয়।

একসময় নরসিংদী জেলার বিভিন্ন এলাকায় ২০টির বেশি সিনেমা হল চালু ছিল।

সিনেমা হল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা