Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

কঙ্গনার পুরনো বিজ্ঞাপন নিয়ে কুনিকার কটাক্ষ

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১৪:০৮
কঙ্গনার পুরনো বিজ্ঞাপন নিয়ে কুনিকার কটাক্ষ

কুনিকা সদানন্দ ও কঙ্গনা রানাউত

অভিনেত্রী কৃতি শ্যাননের পোশাক নিয়ে সমালোচনা করে এখন নিজেই বিপাকে পড়েছেন অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাউত। জুয়েলারি ব্র্যান্ড ‘জিভা’র একটি রাখিবন্ধনের বিজ্ঞাপনে কৃতির পোশাককে ভণ্ডামি বলে কঙ্গনা কড়া সমালোচনা করেন।

কিন্তু এরপরই কঙ্গনার একটি পুরনো রাখির বিজ্ঞাপন ভাইরাল হয়ে যায়, যেখানে তাকেও প্রায় একই ধরনের পোশাকে দেখা যায়। এর ফলে নেটিজেনরা কঙ্গনাকেই দ্বিমুখী আচরণের জন্য তীব্র সমালোচনা করছেন।

ঘটনার সূত্রপাত জিভার একটি বিজ্ঞাপনে কৃতির পরিহিত ‘ব্র্যালেট-স্টাইলের ব্লাউজ’ ও স্কার্টকে কেন্দ্র করে। চিরাচরিত উৎসবের পোশাকে এমন আধুনিকতা দেখে অনেকে আপত্তি তোলার পর কঙ্গনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে কৃতির সমালোচনা করে লেখেন, ‘আজকের নারীদের আলমারিতে হাজারো পোশাকের অপশন রয়েছে। শাড়ি, সালোয়ার-কামিজ ছেড়ে নিজের ভাইকে অন্তর্বাস বা বিকিনিতে রাখি বাঁধার কী দরকার? স্টাইলিং সেন্স কোথায় গেল আপনার? বিজ্ঞাপনটা ইচ্ছাকৃতভাবে বিশ্রী বানানো হয়েছে।’


আরও পড়ুন

নেপালের সীমান্তে পৌঁছানোর আগেই ভয়াবহ প্লাবন, অল্পের জন্য বাঁচলেন মানসী

২৮ আগস্ট ২০২৬



কঙ্গনার এই সমালোচনার জবাব দিতে ছাড়েননি কৃতি শ্যাননও। সোশ্যাল মিডিয়ায় কড়া বার্তা দিয়ে কৃতি লেখেন, ‘উৎসবের সারমর্ম পোশাকে থাকে না, থাকে আবেগে। নারীদের কী পরা উচিত, তা নিয়ে কথা বলা আমরা কবে বন্ধ করব? সংস্কৃতি আর ঐতিহ্য থাকে অন্তরে, জামার গলায় বা নেকলাইনে নয়!’

কৃতিকে আক্রমণ করার পরপরই নেটিজেনরা খুঁজে বের করেন কঙ্গনার বহু পুরনো একটি জুয়েলারি ব্র্যান্ড ‘নক্ষত্র’র বিজ্ঞাপনী প্রচার। যেখানে খোদ কঙ্গনাকেই অতি-অনাবৃত স্ট্র্যাপলেস পোশাকে এক পুরুষের হাতে রাখি বাঁধতে দেখা যায়।

কঙ্গনার এই পুরনো ছবি শেয়ার করে তার দ্বিমুখী মানসিকতার তীব্র সমালোচনা করেছেন প্রবীণ অভিনেত্রী ও রাজনৈতিক ব্যক্তিত্ব কুনিকা সদানন্দ। বিখ্যাত পাঞ্জাবি প্রবাদ টেনে রসাত্মকভাবে তিনি লেখেন, ‘মেরা কুত্তা কুত্তা, তেরা কুত্তা টমি।’ অর্থাৎ আমার বেল বা কাজ ঠিক আছে, কিন্তু অন্যের বেলায় অপরাধ? নেটিজেনরাও কঙ্গনাকে ভণ্ড অ্যাখ্যা দিয়ে মন্তব্যের তীব্র বিরোধিতা করছেন।

যদিও বিতর্কের মুখে পড়ে এবং গ্রাহকদের অনুভূতির কথা মাথায় রেখে কৃতি শ্যাননের সেই বিতর্কিত বিজ্ঞাপনটি ইতোমধ্যে বাজার থেকে তুলে নিয়েছে সংশ্লিষ্ট জুয়েলারি সংস্থা। তবুও তারকাদের এই কাদা ছোড়াছুড়ি ও পোশাকের স্বাধীনতা নিয়ে তর্ক আপাতত নেটপাড়ায় উত্তাপ ছড়িয়েই যাচ্ছে।

কঙ্গনা রানাউতবিতর্ককৃতি স্যানন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে