Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

মালতি আমাদের বন্ধন, বিদেশে ভারতীয় সংস্কৃতি নিয়ে প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১২:৫০
মালতি আমাদের বন্ধন, বিদেশে ভারতীয় সংস্কৃতি নিয়ে প্রিয়াঙ্কা

মেয়ে মালতির সাথে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস

বলিউড জয় করে হলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। মার্কিন পপ তারকা নিক জোনাসকে বিয়ে করে বর্তমানে তিনি থিতু হয়েছেন আমেরিকায়। তাদের ঘর আলো করে এসেছে ফুটফুটে কন্যা সন্তান মালতি মেরি চোপড়া জোনাস। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানিয়েছেন, ভিন্ন দুই সংস্কৃতির মাঝে থেকেও কীভাবে তিনি তার মেয়েকে ভারতীয় ঐতিহ্য আর মূল্যবোধ শিখিয়ে বড় করছেন।

চার বছর বয়সী মালতির মা হওয়া প্রসঙ্গে প্রিয়াঙ্কা আবেগপ্রবণ হয়ে বলেছেন, ‘এখন আমার পুরো জগতটাই তাকে ঘিরে। কখন সে স্কুলে যাবে, কখন কী করবে সবকিছুর কেন্দ্রে থাকে সে। আমার জীবনের সবচেয়ে বড় অর্জন হলো আমার মেয়ে। ও আমাদের দুইজনের সেরা বৈশিষ্ট্যগুলো নিয়েই জন্মেছে।’ নিকের প্রশংসা করে প্রিয়াঙ্কা আরও জানিয়েছেন, নিক একজন দারুণ বাবা। প্রিয়াঙ্কা যখন কাজে ব্যস্ত থাকেন, তখন নিক একাই মালতির সব সামলে নেন। এমনকি স্কুলের বিশেষ দিনে মালতির চুলে ঝুটি বেঁধে দেওয়া থেকে শুরু করে সব আবদারই পূরণ করেন নিক।

সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা নিজের শেকড়ের প্রতি টানের কথা তুলে ধরেন। তিনি বলেছেন, ‘আমি হয়তো একজন গ্লোবাল সেলিব্রেটি, কিন্তু মনের দিক থেকে আমি পুরোদস্তুর একজন ইন্ডিয়ান। বিশেষ করে খাবারের বেলায় আমি এখনো দেশি স্বাদই খুঁজি। তবে আমাকে এটা মাথায় রাখতে হয় যে আমাদের পরিবারটি আংশিক আমেরিকানও বটে। তাই প্রতিদিনের জীবনে আমি যেমন নিজের সংস্কৃতি বাঁচিয়ে রাখি, তেমনি আমেরিকার জীবনযাত্রাকেও সম্মান করি। আমি আর নিক চাই আমাদের মেয়ে যেন দুই দেশের সংস্কৃতি দেখেই বড় হয়।’

নিক জোনাস ভারতের প্রতি কতটা শ্রদ্ধাশীল, সে বিষয়েও কথা বলেছেন প্রিয়াঙ্কা। তিনি জানিয়েছেন, নিকের কাছে ভারতীয় সংস্কৃতি ছিল একেবারেই নতুন এক অভিজ্ঞতা, যা তিনি খুব আগ্রহ নিয়ে শিখেছেন। এখন নিক শুধু ভারতীয় সংস্কৃতিকে ভালোই বাসেন না, বরং প্রিয়াঙ্কার সাথে সব ধর্মীয় পূজা এবং অনুষ্ঠানেও সমানভাবে অংশ নেন। তাদের বাড়িতে দিওয়ালি কিংবা হোলি যেমন ধুমধাম করে পালিত হয়, তেমনি থ্যাঙ্কসগিভিংয়ের মতো উৎসবও পালন করা হয় পরম মমতায়।

প্রিয়াঙ্কার কথায় স্পষ্ট, সীমানা পেরিয়ে গেলেও নিজের মাটির টান তিনি সবসময় হৃদয়ে ধরে রাখতে চান।

নিক জোনাসপ্রিয়াঙ্কা চোপড়াপরিবারবলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি