Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

পাইলট স্মিতের প্রশংসা করলেন শাহরুখ

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ২০:৩৮
শেয়ার করুন:
পাইলট স্মিতের প্রশংসা করলেন শাহরুখ

দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে ঘটে যাওয়া নাটকীয় ঘটনায় সাহসিকতার জন্য ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের প্রশংসা করেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। ওই ফ্লাইটে ১৭৪ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে ২৭ জন শিশু। সহ-পাইলটের হামলার শিকার হওয়ার পরও যাত্রীদের নিরাপত্তাকে নিজের জীবনের চেয়ে বেশি গুরুত্ব দেওয়ায় ক্যাপ্টেন স্মিতের প্রশংসা করেছেন শাহরুখ খান।

এক্স (সাবেক টুইটার) ও ইনস্টাগ্রাম স্টোরিতে ক্যাপ্টেন স্মিতের দ্রুত সুস্থতা কামনা করে শাহরুখ খান লেখেন, ‘ক্যাপ্টেন স্মিত মাচ্ছার, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে আপনি দৃঢ় থেকেছেন! প্রতিকূলতার মুখোমুখি হয়ে নিজের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলা সহজ নয়। কিন্তু যাত্রীদের সুরক্ষায় আপনি সেটিই করেছেন এবং একজন ক্যাপ্টেনের দায়িত্ব কী, তা দেখিয়ে দিয়েছেন। এটি সাহস ও কর্তব্যবোধের সত্যিকারের উদাহরণ। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। দেশ আপনার জন্য গর্বিত।’

আরও পড়ুন

তানিম নূরের নতুন সিনেমা ‘মজনু এন্টারপ্রাইজ’

০৩ অক্টোবর ২০২৬


 প্রতিবেদন অনুযায়ী, বুধবার ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটটি জরুরি সংকেত পাঠানোর পর ৩৪ হাজার ফুট উচ্চতা থেকে দ্রুত ১৭ হাজার ফুটের বেশি নিচে নেমে যায়। পরে বিমানটি সৌদি আরবের তাবুকের প্রিন্স সুলতান বিন আবদুলআজিজ বিমানবন্দরে জরুরি অবতরণের জন্য ঘুরিয়ে দেওয়া হয়।

জানা গেছে, উড়োজাহাজে থাকা অবস্থায় সহ-পাইলটের হামলায় ক্যাপ্টেন স্মিত গুরুতর আহত হন। অভিযোগ রয়েছে, সহ-পাইলট বিমানটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছিলেন। গুরুতর আহত অবস্থাতেও ক্যাপ্টেন স্মিত হামলাকারীকে প্রতিহত করেন। পরে কেবিন ক্রু ও কয়েকজন যাত্রী ককপিটে প্রবেশ করে অভিযুক্ত সহ-পাইলটকে নিয়ন্ত্রণে আনতে সহায়তা করেন। এতে বিমানটির নিয়ন্ত্রণ পুনরায় ক্রুদের হাতে আসে এবং বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়।
আরও পড়ুন

সীমান্তে দুই পাকিস্তানি নিহত, ভারতীয় কূটনীতিককে তলব

০৩ অক্টোবর ২০২৬


ক্যাপ্টেন স্মিতের সাহসিকতার খবর ছড়িয়ে পড়ার পর বলিউডের আরও কয়েকজন তারকা তার পাশে দাঁড়িয়েছেন। সালমান খান, রণবীর সিং, ভিকি কৌশল, সানি দেওল ও তামান্না ভাটিয়াসহ কয়েকজন তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

শাহরুখ খানপাইলট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    ব‌রিশালে বাসে আগুন

    ব‌রিশালে বাসে আগুন

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে

    আগুন শুধু নেভানো নয়, প্রতিরোধেই প্রকৃত নিরাপত্তা

    আগুন শুধু নেভানো নয়, প্রতিরোধেই প্রকৃত নিরাপত্তা

    ছেলের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বিএনপির রাজনীতি করা বাবা পেলেন শাস্তি

    ছেলের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বিএনপির রাজনীতি করা বাবা পেলেন শাস্তি

    পুলিশের সেই গাড়ি রেখে পালিয়েছে ‘চোর’

    পুলিশের সেই গাড়ি রেখে পালিয়েছে ‘চোর’

    চা বাগানে জামালের সুস্থতার পরিবার

    চা বাগানে জামালের সুস্থতার পরিবার

    বিতাড়িতদের মাথা এবার ‘গুঁড়িয়ে দিতে’ চান তারেক রহমান

    বিতাড়িতদের মাথা এবার ‘গুঁড়িয়ে দিতে’ চান তারেক রহমান