Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

সালমানের কান্নার কারণ ছিলেন ঐশ্বরিয়া?

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১১:৩৬
সালমানের কান্নার কারণ ছিলেন ঐশ্বরিয়া?

সংগৃহীত ছবি

বলিউডের ট্রু-লাভ স্টোরি আর রিয়েল-লাইফ ট্র্যাজেডির কথা উঠলে আজও সবার আগে যে জুটির নাম মাথায় আসে, তারা হলেন সালমান খান এবং ঐশ্বরিয়া রাই। রুপালি পর্দায় ‘হাম দিল দে চুকে সানম’ ছবিতে তাদের যে প্রেম আর বিরহ দর্শক দেখেছিলেন, পর্দার আড়ালেও যে ঠিক ততটাই তীব্র এক ঝড় বইছিল, তা আরও একবার প্রমাণ হলো। ছবির অন্যতম জনপ্রিয় গান ‘তাড়প তাড়প কে ইস দিল সে’ আজও কোটি প্রেমিকের মন ভাঙার অ্যান্থেম, তা শোনার পর সালমানের প্রতিক্রিয়া কেমন ছিল, তা এত বছর পর জনসমক্ষে আনলেন ছবির জাতীয় পুরস্কারজয়ী সংগীত পরিচালক ইসমাইল দরবার।

আজকের দিনে সালমান খানকে ‘ভাইজান’ বা এক শক্ত মনের মানুষ হিসেবে চেনা গেলেও, ১৯৯৯ সালে তিনি ছিলেন এক আবেগী প্রেমিক। ইসমাইল দরবার জানালেন, গানের রেকর্ডিং ও ডাবিংয়ের সময় যখন সঞ্জয় লীলা বানসালি গানটি বাজাচ্ছিলেন, তখন গানের লিরিক্স আর কে কে-র কণ্ঠের করুণ সুর সালমানের মনের ভেতর এতটাই আঘাত করে যে তিনি নিজেকে ধরে রাখতে পারেননি। সালমান সরাসরি সুরকারকে অনুরোধ করেছিলেন, ‘এই গানটি আমার সামনে বাজাবেন না, এটি আমাকে অনেক কষ্ট দেয়।’ ইসমাইল দরবার স্পষ্ট জানালেন, তিনি স্বয়ং সালমানকে সেই গানের সুর শুনে অঝোরে কাঁদতে এবং বুকফাটা চিৎকার করতে দেখেছিলেন।

আরও পড়ুন

শতবর্ষে হলিউডের ‘মুভি গডফাদার’ জিন শ্যালিতের বিদায়

১৩ জুন ২০২৬

ছবির সেট নিয়ে পরিচালক বানসালিও স্বীকার করেছেন, সেই দিনগুলোতে ছবির সেটে এক জাদুকরী আবহ ছিল। সালমান-ঐশ্বরিয়ার বাস্তব জীবনের রসায়ন পর্দার ‘সমীর’ আর ‘নন্দিনী’ চরিত্র দুটিকে অমর করে তুলেছিল। কিন্তু পর্দার সেই বিরহ যে বাস্তবেও তাদের জীবনে কড়া নাড়ছিল, তা হয়তো তখন কেউ ভাবেনি।

২০০২ সালে বলিউডের এই পাওয়ার কাপলের অফিসিয়াল ব্রেকআপের পর রাজকীয় এই জুটিকে আর কখনো স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি। পরে সিমি গারেওয়ালের টক শোয় ঐশ্বরিয়া স্পষ্ট জানিয়েছিলেন, জীবনের সেই অন্ধকার অধ্যায়টি তিনি চিরকালের জন্য লক করে দিয়েছেন এবং জনসমক্ষে তা নিয়ে আর কোনো আলোচনা করতে চান না। ২০০৭ সালে বচ্চন পরিবারের বধূ হয়ে ঐশ্বরিয়া নিজের জীবনে এগিয়ে যান, আর সালমান আজও রয়ে গেছেন বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর।

তবে আজ এত বছর পর ইসমাইল দরবারের এই স্মৃতিচারণা প্রমাণ করে দিল, ‘তাড়প তাড়প’ গানটি কেবল সিনেমার জন্য তৈরি কোনো গান ছিল না, এটি ছিল একজন প্রেমিকের হৃদয়ের বাস্তব হাহাকার!

ঐশ্বরিয়াসালমান খানইসমাইল দরবারসঞ্জয় লীলা বানসালিবলিউডহাম দিল দে চুকে সানম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    জেমসের পা ছুঁয়ে সালাম করলেন কলকাতার রূপম ইসলাম

    জেমসের পা ছুঁয়ে সালাম করলেন কলকাতার রূপম ইসলাম

    ভারতে ব্রিকসের এই সম্মেলন কেন গুরুত্বপূর্ণ, এজেন্ডায় কী

    ভারতে ব্রিকসের এই সম্মেলন কেন গুরুত্বপূর্ণ, এজেন্ডায় কী

    ঘর-কর্মস্থল পরিষ্কারে সপ্তাহে এক ঘণ্টা সময় দিন : প্রধানমন্ত্রী

    ঘর-কর্মস্থল পরিষ্কারে সপ্তাহে এক ঘণ্টা সময় দিন : প্রধানমন্ত্রী

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা