Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পরিবেশবান্ধব চুলা ছড়িয়ে দেন কবুলজান
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

‘ঘুনঘাট’ নিয়ে ফিরছেন এষা দেওল

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৫:৫২
‘ঘুনঘাট’ নিয়ে ফিরছেন এষা দেওল

এষা দেওল

‘ধুম’ খ্যাত বলিউড অভিনেত্রী এষা দেওল বেশ লম্বা বিরতির পর আবারও বড় পর্দায় রাজকীয় প্রত্যাবর্তন করতে যাচ্ছেন। তবে এবার চেনা কোনো রোমান্টিক হিরোইন বা অ্যাকশন রুপে নয়, কঙ্গনা রানাউতের ‘চন্দ্রমুখী’ কিংবা শ্রদ্ধা কাপুরের ‘স্ত্রী’র মতো এষাও পা রাখছেন বলিউডের হালের সবচেয়ে জনপ্রিয় ট্রেন্ড ‘হরর-কমেডি’র দুনিয়ায়! রাজীব এস.রুইয়া পরিচালিত তার নতুন এই সিনেমার নাম রাখা হয়েছে ‘ঘুনঘাট’।
সিনেমার গল্প নিয়ে কথা বলতে গিয়ে এষা জানান, এটি তার ক্যারিয়ারের সবচেয়ে বৈচিত্র্যময় একটি প্রজেক্ট হতে চলেছে। ছবিটির পটভূমি রহস্যময় ‘জঙ্গিপুরা’ নামের একটি কাল্পনিক গ্রামকে কেন্দ্র করে, যেখানে ‘ভুরি’ নামের এক অভিশপ্ত আত্মার অতৃপ্ত অতীত পুরো গ্রামের জন্য এক ভয়ঙ্কর অভিশাপ হয়ে দাঁড়ায়। এষার মতে, ‘আমি আগে আলাদাভাবে কমেডি আর হরর ছবিতে কাজ করলেও, এই প্রথম দুটোর ফিউশন একসাথে করছি। এই ছবির স্ক্রিপ্টটি যখন আমি পড়ি, তখনই প্রেমে পড়ে যাই। কারণ ভয়ের মাঝে হাসির খোরাক থাকার পাশাপাশি এতে সমাজের জন্য খুব সুন্দর ও অর্থপূর্ণ একটি ভালোবাসার বার্তাও রয়েছে।’

আরও পড়ুন

আইটেম গানের আড়ালে কোটি টাকার খেলা

০৯ জুন ২০২৬

ক্যারিয়ারের এই টার্নিং পয়েন্টে চরিত্র বাছাই নিয়ে এষা বেশ স্পষ্ট ভাষায় জানান, তিনি এখন আর পর্দায় কোনো ন্যাকামি করা টিনেজার বা কিশোরীর প্রেমে পড়ার চরিত্রে অভিনয় করতে চান না। তার বয়স ও মেধার সাথে মানানসই ম্যাচিউরড চরিত্রই এখন তার প্রথম পছন্দ।
সিনেমার পাশাপাশি নিজের বাস্তব জীবন ও ২০২৪ সালে ব্যবসায়ী ভরত তখতানির সাথে হওয়া ডিভোর্স নিয়েও মুখ খুলেছেন ইশা। বিচ্ছেদের পর যেখানে অনেক তারকাই একে অপরের মুখ দর্শন করেন না, সেখানে এষা ও ভরত এক অনন্য নজির গড়েছেন। দুই মেয়ে রাধ্যা ও মিরায়াকে বড় করার বিষয়ে এষা বম্বে টাইমসকে অত্যন্ত পজিটিভভাবে বলেছেন, "আমি আইনত সিঙ্গেল ঠিকই, কিন্তু নিজেকে কখনো ‘সিঙ্গেল মাদার’ মনে করি না। কারণ মেয়েদের বড় করার ক্ষেত্রে আমি আর ভরত এখনো একটা পারফেক্ট ‘টিম’ হিসেবে কাজ করি। আমাদের ডিভোর্স হলেও বাচ্চাদের জন্য আমরা সবসময় একই পরিবার থাকব এবং তাদের মাথার ওপর বটবৃক্ষের মতো শক্ত ছায়া হয়ে থাকব।"
নেটিজেনরা এষার এই ম্যাচিউরড চিন্তাভাবনা এবং ‘ঘুনঘাট’ সিনেমার মাধ্যমে কামব্যাক করার এই সাহসী সিদ্ধান্তকে দারুণভাবে স্বাগত জানাচ্ছেন। হরর-কমেডির এই নতুন ধামাকায় এষার ‘ভুতুড়ে ঘোমটা’ দর্শকদের কতটা চমকে দেয়, এখন সেটাই দেখার অপেক্ষা!

এষা দেওলঘুনঘাটহরর সিনেমাবলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দেশ ছাড়ার খবর দিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’

    দেশ ছাড়ার খবর দিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’

    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা দীপক আটক

    ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা দীপক আটক

    আ.লীগ আখ্যা দিয়ে সিপিবি অফিসে বিএনপির হামলা

    আ.লীগ আখ্যা দিয়ে সিপিবি অফিসে বিএনপির হামলা

    মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান

    মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান

    কাজ না করে ব্যয় দেখিয়ে কোটি টাকা গায়েব!

    কাজ না করে ব্যয় দেখিয়ে কোটি টাকা গায়েব!

    গঙ্গাচড়ায় পিটুনিতে নিহত দুই, ৫০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

    গঙ্গাচড়ায় পিটুনিতে নিহত দুই, ৫০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

    ’৯৮-এর অভিজাত, ’২৬-এ স্মৃতির ধুলো

    ’৯৮-এর অভিজাত, ’২৬-এ স্মৃতির ধুলো

    আইজিপি ‘ক্রসফায়ার’ বলেছেন কঠোরতা বোঝাতে, সাংবাদিকদের নিয়ে কথাটি অসাবধানতাবশত

    আইজিপি ‘ক্রসফায়ার’ বলেছেন কঠোরতা বোঝাতে, সাংবাদিকদের নিয়ে কথাটি অসাবধানতাবশত

    পুলিশপ্রধানের মুখে ক্রসফায়ারের কথা

    পুলিশপ্রধানের মুখে ক্রসফায়ারের কথা

    হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

    হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

    বছরে রাজস্ব ক্ষতি ২০ কোটি

    বছরে রাজস্ব ক্ষতি ২০ কোটি

    বাংলা প্রথম পত্র, বিভীষণের প্রতি মেঘনাদ: পাঠ পদ্ধতি, পর্ব-১

    বাংলা প্রথম পত্র, বিভীষণের প্রতি মেঘনাদ: পাঠ পদ্ধতি, পর্ব-১

    ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোলাম পরওয়ারের গোপন বৈঠক হয়েছে

    ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোলাম পরওয়ারের গোপন বৈঠক হয়েছে

    হাসিনার ছবি নামিয়ে ফেলা জাবির সেই শিক্ষক হলেন পিএসসির সদস্য

    হাসিনার ছবি নামিয়ে ফেলা জাবির সেই শিক্ষক হলেন পিএসসির সদস্য