Agamir Somoy E-Paper
শনিবার, ৬ জুন, ২০২৬
আগামীর সময়
রাস্তার পাশে খোরশেদের সোয়া লাখ তালগাছ
শনিবার, ৬ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

‘জীবন অর্থবহ কিছু মুহূর্তেই’, রহস্যময় পোস্টে ফের আলোচনায় ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১৩:০০
‘জীবন অর্থবহ কিছু মুহূর্তেই’, রহস্যময় পোস্টে ফের আলোচনায় ঐশ্বরিয়া

ইনস্টাগ্রাম থেকে

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই আবারও আলোচনায়। এবার নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে জীবনের বিশেষ মুহূর্তগুলো নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।

পোস্টের ক্যাপশনে ঐশ্বরিয়া লিখেছেন, “আমি সবসময় বিশ্বাস করি, জীবনের সবচেয়ে অর্থবহ অংশ লুকিয়ে থাকে কিছু মুহূর্তের মধ্যে। সেই মুহূর্তগুলো, যেগুলো আমরা সত্যিকার অর্থে অনুভব করি। যেগুলো আমাদের সঙ্গে থেকে যায় দীর্ঘদিন। আর যেগুলোকে আমরা আজীবন সযত্নে হৃদয়ে আগলে রাখি।”

ক্যাপশনের এই কথাগুলো প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। অনেকেই মনে করছেন, অভিনেত্রী নিজের জীবনের বর্তমান সময় ও অনুভূতিরই প্রতিফলন ঘটিয়েছেন এই বার্তায়। যদিও পোস্টে তিনি কোনো নির্দিষ্ট প্রসঙ্গ উল্লেখ করেননি।

সম্প্রতি ফ্রান্সে অনুষ্ঠিত কান চলচ্চিতগ্র উৎসবে অংশ নিয়ে ব্যাপক প্রশংসা কুড়ান ঐশ্বরিয়া। বরাবরের মতোই কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় তার উপস্থিতি ছিল অন্যতম আকর্ষণ। বিভিন্ন পোশাক ও লুক নিয়ে সামাজিক মাধ্যম এবং আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচনা হয়।

অন্যদিকে গত কয়েক মাস ধরে স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। বিচ্ছেদ থেকে শুরু করে দূরত্বের নানা জল্পনা বলিউডপাড়ায় আলোচনার জন্ম দেয়। তবে এসব গুঞ্জন নিয়ে প্রকাশ্যে খুব একটা কথা বলেননি ঐশ্বরিয়া বা অভিষেক কেউই।

এর মধ্যেই বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান এবং জনসমক্ষে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ায় অনেক ভক্তের ধারণা, তাদের সম্পর্ক নিয়ে ছড়ানো বেশিরভাগ জল্পনাই ভিত্তিহীন। তবুও সামাজিক মাধ্যমে এই তারকা দম্পতিকে ঘিরে আলোচনা থামেনি।

এমন প্রেক্ষাপটে ঐশ্বরিয়ার নতুন পোস্টটি ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। জীবনের অর্থবহ মুহূর্ত নিয়ে তার সংক্ষিপ্ত কিন্তু আবেগঘন এই বার্তা এখন নেটদুনিয়ায় চলছে আলোচনা।

ঐশ্বরিয়া
    শেয়ার করুন:
    Advertisement
    আসছে ককরোচ, কাঁপছে দিল্লি

    আসছে ককরোচ, কাঁপছে দিল্লি

    ০৬ জুন ২০২৬, ০০:৩৬

    জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে অন্তত ২ শতাংশ বরাদ্দের দাবি

    জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে অন্তত ২ শতাংশ বরাদ্দের দাবি

    ০৬ জুন ২০২৬, ০১:২১

    সাতক্ষীরায় সীমানা পিলারসহ চারজন আটক

    সাতক্ষীরায় সীমানা পিলারসহ চারজন আটক

    ০৬ জুন ২০২৬, ০১:৪৫

    কসবায় বন্ধুর ছুরিকাঘাতে আরেক বন্ধু নিহত

    কসবায় বন্ধুর ছুরিকাঘাতে আরেক বন্ধু নিহত

    ০৬ জুন ২০২৬, ০৩:৫৯

    আল-মুসলিম গ্রুপে ১,৮৬৪ শ্রমিক ছাঁটাই, অসন্তোষের শঙ্কা

    আল-মুসলিম গ্রুপে ১,৮৬৪ শ্রমিক ছাঁটাই, অসন্তোষের শঙ্কা

    ০৬ জুন ২০২৬, ০৩:২৮

    রাস্তার পাশে খোরশেদের সোয়া লাখ তালগাছ

    রাস্তার পাশে খোরশেদের সোয়া লাখ তালগাছ

    ০৬ জুন ২০২৬, ০৩:৫৫

    ঠাকুরগাঁও সীমান্তে দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

    ঠাকুরগাঁও সীমান্তে দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

    ০৬ জুন ২০২৬, ০৫:০৪

    নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি, রংপুরে সংহতি সমাবেশ

    নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি, রংপুরে সংহতি সমাবেশ

    ০৬ জুন ২০২৬, ০৪:৪৫

    রইদে লুকানো প্রতীক বনাম মমতা ব্যানার্জির বিস্ফোরণ

    রইদে লুকানো প্রতীক বনাম মমতা ব্যানার্জির বিস্ফোরণ

    ০৬ জুন ২০২৬, ০৮:১৩

    ঈশ্বরদীতে লিচু সংরক্ষণাগার নির্মাণের আশ্বাস দিলেন মন্ত্রী

    ঈশ্বরদীতে লিচু সংরক্ষণাগার নির্মাণের আশ্বাস দিলেন মন্ত্রী

    ০৬ জুন ২০২৬, ০৫:২৩

    তপুর জোড়া গোলে ইউরোপ জয় বাংলাদেশের

    তপুর জোড়া গোলে ইউরোপ জয় বাংলাদেশের

    ০৬ জুন ২০২৬, ০৫:৫১

    ছাত্রলীগের সভা-মিছিল: সাবেক মেয়র মনজুর আলমসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা

    ছাত্রলীগের সভা-মিছিল: সাবেক মেয়র মনজুর আলমসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা

    ০৬ জুন ২০২৬, ০৫:৩৬

    অনুপ্রবেশ ঠেকাতে চুয়াডাঙ্গা সীমান্তে বাড়তি নিরাপত্তা

    অনুপ্রবেশ ঠেকাতে চুয়াডাঙ্গা সীমান্তে বাড়তি নিরাপত্তা

    ০৬ জুন ২০২৬, ০৪:৩৯

    নতুন রানির অপেক্ষায় প্যারিস

    নতুন রানির অপেক্ষায় প্যারিস

    ০৬ জুন ২০২৬, ০৬:২৩

    নেইমার : বেড়াতে যাচ্ছি না, আমার মনোযোগ খেলায়

    নেইমার : বেড়াতে যাচ্ছি না, আমার মনোযোগ খেলায়

    ০৬ জুন ২০২৬, ০৬:৫৪

    advertiseadvertise