প্রথম স্বামীর পর দ্বিতীয় জনেরও বিবাহবহির্ভূত প্রেম ধরে ফেলেন শ্বেতা
আগামীর সময় ডেস্ক

শ্বেতা তিওয়ারি। ছবি কোলাজ
ভালোবেসে ঘর বেঁধেছিলেন দুইবার; কিন্তু পরিণতি হয়েছে একই— প্রতারণা ও বিশ্বাসঘাতকতা। শুধু তা-ই নয়, নিজের দুই স্বামীর পরকীয়া নাকি হাতেনাতে ধরেছিলেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী শ্বেতা তিওয়ারি।
সম্প্রতি আমাজন প্রাইমের ওটিটি শো ‘দ্য ট্রেটার্স সিজন ২’-এর ফার্স্ট লুকে উপস্থাপক করণ জোহরের মুখোমুখি হয়ে নিজের এই বিষাদময় অতীতের কথা ফাঁস করেন শ্বেতা। করণ যখন রসিকতা করে জানতে চান, অভিনেত্রী মিথ্যাবাদী চিনতে দক্ষ কি না, জবাবে শ্বেতা সোজা জানালেন, তিনি অত্যন্ত পারদর্শী। কারণ তিনি নিজ চোখে স্বামীদের অন্য নারীর সঙ্গে হাতেনাতে ধরেছেন।
করণ জোহরের সঞ্চালনায় ‘দ্য ট্রেটার্স ২’ শো-তে শ্বেতা তিওয়ারি ছাড়াও দেখা যাবে পারুল গুলাটি, ক্রিস্টাল ডিসুজা, মল্লিকা শেরাওয়াত ও মুনাওয়ার ফারুকীর মতো একঝাঁক তারকাকে।





