Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

অভিনয় ছাড়তে চেয়েছিলেন ইয়ামি, ভেবেছিলেন কৃষক হবেন

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১৩:৩৪
অভিনয় ছাড়তে চেয়েছিলেন ইয়ামি, ভেবেছিলেন কৃষক হবেন

ইয়ামি গৌতম

বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেত্রী ইয়ামি গৌতম। ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’, ‘বালা’ কিংবা ‘আর্টিকেল ৩৭০’-এর মতো ব্যবসাসফল ও প্রশংসিত সিনেমায় তার অভিনয় নজর কেড়েছে সবার।

তবে আজ সাফল্যের শীর্ষে থাকা এই অভিনেত্রীকেও একসময় বলিউডকে চিরতরে বিদায় জানানোর সিদ্ধান্ত নিতে হয়েছিল! সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের চরম হতাশা, ইন্ডাস্ট্রির পক্ষপাতিত্ব এবং ঘুরে দাঁড়ানোর গল্প ভাগ করেছেন ইয়ামি।

বিখ্যাত সাময়িকী ‘ফিল্মফেয়ার’-কে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামি জানান, ২০১২ সালে ‘ভিকি ডোনার’ সিনেমা দিয়ে তার অভিষেক দারুণ প্রশংসিত হলেও, প্রথাগত বাণিজ্যিক হিরোইন না হওয়ার কারণে তাকে মানসম্মত কাজ দেওয়া হতো না। দিনের পর দিন ভালো স্ক্রিপ্ট বা সুযোগের অভাবে চূড়ান্ত হতাশ হয়ে পড়েছিলেন তিনি।

ইয়ামি জানান, ২০১৯ সালের ‘উরি’ এবং ‘বালা’ সিনেমা দুটি পাওয়ার ঠিক আগে তিনি অভিনয়ের আশা ছেড়ে দিয়েছিলেন। ভেবেছিলেন মুম্বাইয়ের এই লড়াই বন্ধ করে হিমাচল প্রদেশে তাদের পৈতৃক ভিটায় ফিরে গিয়ে চাষবাস শুরু করবেন।

বাবা-মাকেও জানিয়েছিলেন, তারাও সায় দিয়ে বলেছিলেন—‘তুচ্ছ ভয়ের জন্য নিজেকে কষ্ট দিও না, বাড়ি ফিরে এসো।’ কিন্তু যেই মুহূর্তে তিনি ইন্ডাস্ট্রি আঁকড়ে ধরার মোহ ছেড়ে দিলেন, ঠিক তখনই অলৌকিকভাবে ‘উরি’ ও ‘বালা’ সিনেমার প্রস্তাব আসে এবং রাতারাতি তার জীবন বদলে যায়।

আরও পড়ুন

ছোট চরিত্রই কেন বেছে নেন দিয়া মির্জা?

০৩ আগস্ট ২০২৬

বলিউডে তারকা-সন্তানদের অতিরিক্ত সুবিধা দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে ইয়ামি বলেছেন, ‘বহিরাগত হওয়াটা কঠিন নয়, কঠিন হলো বারবার নিজেকে প্রমাণ করা। স্টার কিডরা পরপর ফ্লপ সিনেমা দেওয়া সত্ত্বেও কাজ পেয়েই যায় কারণ তারা ওই বলয়ের লোক। কিন্তু একজন বহিরাগত প্রস্তুত থাকা সত্ত্বেও সুযোগ পায় না। আমার মনে হতো, আমাকেও যদি তাদের মতো সুযোগ দেওয়া হতো তবে আমিও তো নিজেকে অভিনেতা হিসেবে আরও পরিণত করতে পারতাম।’

ইন্ডাস্ট্রিতে আলোচনা মাঝপথে বন্ধ হয়ে যাওয়া এবং না জানিয়ে প্রজেক্ট থেকে বাদ পড়ার কষ্টে একসময় আঘাত পেলেও, বর্তমান পরিস্থিতি নিয়ে আশাবাদী ইয়ামি। তিনি বলেছেন, ‘এখনকার দর্শকরা আর দেখে না কে কার ছেলে বা মেয়ে। তারা শুধু দেখতে চায় সিনেমাটি ভালো কি না এবং অভিনয় পারফেক্ট কি না। এই পরিবর্তনটা পরবর্তী প্রজন্মের অভিনেতাদের জন্য দারুণ আশাব্যঞ্জক।’

গত কয়েক বছরে একটার পর একটা ভিন্নধর্মী ছবিতে অভিনয় করে নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন ইয়ামি গৌতম। শীঘ্রই বালাজি মোহন পরিচালিত ‘নয়ী নবেলী’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে এই তারকাকে।

ইয়ামি গৌতমবলিউড সেলেব আপডেটবলিউড সিনেমা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু