Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

আরব সাগরের তীরে মাধুরীর ৪৮ কোটি রুপির বিলাসবহুল বাড়ি

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১০:৩২
আরব সাগরের তীরে মাধুরীর ৪৮ কোটি রুপির বিলাসবহুল বাড়ি

সংগৃহীত ছবি

বলিউডের ‘ধক ধক গার্ল’ মাধুরী দীক্ষিত পর্দায় আসা মানেই যেমন কোটি ভক্তের হৃদয়ে দোলা লাগা, তেমনি তার লাইফস্টাইলও সবসময়ই থাকে লাইমলাইটে। সম্প্রতি মুম্বাইয়ের এক অভিজাত এলাকার বহুতল ভবনের ৫৩তম তলায় ডক্টর শ্রীরাম নেনের সাথে নতুন করে নিজের সংসার সাজিয়েছেন মাধুরী। ৫,৫০০ বর্গফুটের এই বিলাসবহুল সি-ফেসিং অ্যাপার্টমেন্টটির মূল্য শুনলে চোখ কপালে উঠতে বাধ্য— প্রায় ৪৮ কোটি রুপি! তবে এই বাড়িটি কেবল দামি আসবাবে ঠাসা কোনো ফ্ল্যাট নয়, এটি যেন আস্ত এক আর্ট মিউজিয়াম!
মাধুরীর এই নতুন বাড়ির অন্দরে পা রাখলেই দেখা মিলবে ভারতের কিংবদন্তি চিত্রশিল্পী মকবুল ফিদা হোসেনের আঁকা সব অমূল্য পেইন্টিংয়ের। মাধুরী জানান, এম এফ হোসেন একবার ভালোবেসে মাধুরীর এই বাড়ির দেয়ালগুলো নিজের হাতে রঙ করতে চেয়েছিলেন। কিন্তু মাধুরী মিষ্টি হেসে বারণ করে বলেছিলেন, ‘আপনার ছবি আমি ফ্রেমে বাঁধিয়ে সারাজীবন সাথে রাখব, কিন্তু দেয়ালে আঁকলে তো বাড়ি বদল করার সময় তা সাথে নিতে পারব না!’

আরও পড়ুন

জাহ্নবী বিতর্কের মাঝেই ভাইরাল রাশি খান্নার মন্তব্য

০৮ জুন ২০২৬

বাড়িটিতে ঢুকতেই স্বাগত জানাবে একটি রাজকীয় কমলা রঙের বিশাল দরজা। ভেতরে কোনো দেওয়াল বা পার্টিশন ছাড়াই বসার ঘর ও ডাইনিং স্পেসকে এমনভাবে মেলানো হয়েছে, যা ঘরটিকে আরও বড় দেখায়। সোফায় রয়েছে নীল ও ধূসরের ক্লাসি কম্বিনেশন। বারান্দায় দাঁড়ালেই একদিকে নীল আরব সাগর আর অন্যদিকে মুম্বাইয়ের কংক্রিটের জঙ্গল দুইয়ের অপূর্ব মেলবন্ধন দেখা যায়।

মাধুরীর স্বামীর সবচেয়ে পছন্দের জায়গা হলো বাড়ির অল-ব্ল্যাক থিমের গুরমে কিচেন। রান্নার সুবিধার্থে চওড়া কাউন্টার আর আধুনিক চিমনির পাশাপাশি রয়েছে ছাদ-ছোঁয়া কাঁচের জানালা। অর্থাৎ, রান্না করতে করতেই উপভোগ করা যাবে পুরো মুম্বাই শহরের প্যানোরামিক ভিউ!

মাধুরীর দুই ছেলে আরিন ও রায়ানের ঘরগুলো হালকা নীল ও কাঠের থিমে সাজানো হলেও, পুরো পরিবারের আসল আড্ডার জায়গা হলো ‘মিউজিক রুম’। ঘরের ওয়ালে ঝুলছে দামি সব গিটার, একপাশে ড্রাম সেট আর সেন্টারে রয়েছে দুর্দান্ত হোম থিয়েটার। অবসরে পুরো পরিবার মিলে এখানে জ্যামিং সেশনে মেতে ওঠে।

বিখ্যাত আর্কিটেক্ট অপূর্ব শ্রফের ডিজাইনে তৈরি এই বাড়িটি প্রমাণ করে যে, জাঁকজমক মানেই হিজিবিজি নয়; ছিমছাম ও পরিপাটি লাইনের মাধ্যমেও কীভাবে রাজকীয় আভিজাত্য ফুটিয়ে তোলা যায়।


মাধুরী দীক্ষিতডক্টর শ্রীরাম নেনেবিলাসবহুল বাড়িএম এফ হোসেন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    অন্যের হাসিতেই খুশি মোরশেদুল

    অন্যের হাসিতেই খুশি মোরশেদুল

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ষড়যন্ত্রকারী কারা

    ষড়যন্ত্রকারী কারা

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    পারস্য উপসাগরে প্রতিশোধের ঝড়

    পারস্য উপসাগরে প্রতিশোধের ঝড়

    পড়ার সময় টেবিল ল্যাম্পের অবস্থান কোথায় হবে

    পড়ার সময় টেবিল ল্যাম্পের অবস্থান কোথায় হবে