Agamir Somoy E-Paper
রবিবার, ১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে তাসলিমা
রবিবার, ১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

মুম্বাইয়ে প্রথম ট্রেনযাত্রায় চড় খেয়েছিলেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১৮:৩৪
শেয়ার করুন:
মুম্বাইয়ে প্রথম ট্রেনযাত্রায় চড় খেয়েছিলেন শাহরুখ খান

বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানের তারকা হয়ে ওঠার গল্পে রয়েছে নানা অভিজ্ঞতা। অভিনয়জীবন শুরুর আগে দিল্লি থেকে মুম্বাইয়ে আসার সময় ট্রেনযাত্রায় এমনই এক অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হয়েছিলেন তিনি। সংরক্ষিত আসন নিয়ে এক নারী যাত্রীর সঙ্গে বিরোধের জেরে চড়ও খেতে হয়েছিল তরুণ শাহরুখকে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ে প্রথমবার ট্রেনে আসার সময় স্থানীয় ট্রেনের নিয়ম সম্পর্কে শাহরুখের ধারণা ছিল না। দিল্লিতে লোকাল ট্রেনের অভিজ্ঞতা না থাকায় তিনি জানতেন না, মুম্বাইয়ে প্রবেশের পর দূরপাল্লার ট্রেনের কামরায় যাত্রী ওঠা-নামার ধরন বদলে যায়।

শাহরুখ তার সঙ্গে থাকা বন্ধুদের নিয়ে নিজেদের সংরক্ষিত আসনেই বসেছিলেন। মুম্বাইয়ের দিকে ট্রেন এগোতে থাকলে একের পর এক যাত্রী এসে তাদের আসনে বসতে চাইলে তারা নিজেদের সংরক্ষিত আসনের কথা জানিয়ে তাদের সরিয়ে দিচ্ছিলেন।

এরপর এক নারী তার সঙ্গে থাকা একজনকে নিয়ে সেই কামরায় এসে বসার জায়গা চান। শাহরুখ ওই নারীকে বসতে দিতে রাজি হলেও তার সঙ্গের পুরুষকে নিজের আসনে বসতে দিতে চাননি। এ নিয়েই দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

আরও পড়ুন

সৌন্দর্যের মুকুট থেকে রেড কার্পেট, ফ্যাশনে তিন দশকের ঐশ্বরিয়া

০১ নভেম্বর ২০২৬

শাহরুখের নিজের বর্ণনা অনুযায়ী, একপর্যায়ে ওই নারী তাকে চড় মেরে বলেন, আসনটি শুধু তার নয়, অন্য যাত্রীরাও সেখানে বসতে পারেন। আকস্মিক ঘটনায় হতভম্ব হয়ে যান তিনি। পরে পরিস্থিতি আর না বাড়িয়ে নিজের আসনের একপাশে গিয়ে বসেন তিনি।

বহু বছর পর নিজের প্রথম মুম্বাই সফরের সেই অভিজ্ঞতার কথা নিজেই জানিয়েছিলেন শাহরুখ খান। ঘটনাটি তার কাছে বিব্রতকর হলেও পরবর্তী সময়ে এটি হয়ে ওঠে তার মুম্বাই জীবনের শুরুর দিকের একটি মজার স্মৃতি।

যে শহরে একসময় অচেনা তরুণ হিসেবে এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন শাহরুখ, পরবর্তী সময়ে সেই মুম্বাইয়েই তৈরি হয়েছে তার বিশাল তারকা-পরিচয়। দীর্ঘ অভিনয়জীবনে তিনি হয়ে উঠেছেন ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা।

সম্প্রতি শাহরুখের আলোচিত ছবি কিং-এর পোস্টার মুক্তির পর এ ঘটনা সামাজিকমাধ্যমে আলোচনায় আসে। তবে ঘটনাটি নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস ২০১৬ সালে প্রথমবার প্রতিবেদন আকারে প্রকাশ করে। 

শাহরুখ খানমুম্বাইচড়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    রাজবাড়ীতে দুই প্রতিষ্ঠানের সবাই ফেল

    রাজবাড়ীতে দুই প্রতিষ্ঠানের সবাই ফেল

    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    কোয়ার্টারের মাঠও অনিরাপদ, শিক্ষা মন্ত্রণালয়ের গাড়ির চাপায় প্রাণ যায় জায়েদের

    কোয়ার্টারের মাঠও অনিরাপদ, শিক্ষা মন্ত্রণালয়ের গাড়ির চাপায় প্রাণ যায় জায়েদের

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

    ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

    কালীগঞ্জে ১৬ ঘণ্টার ব্যবধানে উদ্ধার দুই মরদেহ

    কালীগঞ্জে ১৬ ঘণ্টার ব্যবধানে উদ্ধার দুই মরদেহ

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাবেন এইচএসসি ফেল শিক্ষার্থীরা

    সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাবেন এইচএসসি ফেল শিক্ষার্থীরা

    শিশুকে বলাৎকারচেষ্টার অভিযোগে বৃদ্ধকে গ্রেপ্তার

    শিশুকে বলাৎকারচেষ্টার অভিযোগে বৃদ্ধকে গ্রেপ্তার

    দুই ব্যাংকের মুনাফা বেড়েছে

    দুই ব্যাংকের মুনাফা বেড়েছে

    বাগাতিপাড়ায় তিন কলেজে এইচএসসিতে পাস করেনি কেউ

    বাগাতিপাড়ায় তিন কলেজে এইচএসসিতে পাস করেনি কেউ

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    বিএনপির প্রচারসামগ্রীর ‘আকাশযাত্রা’, আসামের ধানক্ষেতে ‘রাজনৈতিক অবতরণ’

    বিএনপির প্রচারসামগ্রীর ‘আকাশযাত্রা’, আসামের ধানক্ষেতে ‘রাজনৈতিক অবতরণ’

    এসএইচসি ও সমমানে পাস ৫২.১২%, প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল

    এসএইচসি ও সমমানে পাস ৫২.১২%, প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল