Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

পরিবর্তন হলো সালমানের সিনেমার নাম

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৯:১৯
পরিবর্তন হলো সালমানের সিনেমার নাম

সংগৃহীত ছবি

বলিউড সুপারস্টার সালমান খানের বহুল প্রতীক্ষিত যুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ব্যাটল অব গালওয়ান’ এর নাম পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সিনেমাটির নাম রাখা হয়েছে ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’।

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সিনেমাটির পরিচালক অপূর্ব লাখিয়া। তিনি জানান, এটি কোনো রাতারাতি নেওয়া সিদ্ধান্ত ছিল না। তার মতে, শুরু থেকেই ‘ব্যাটল অব গালওয়ান’ এবং ‘মাতৃভূমি’ এই দুটি নাম নিবন্ধিত ছিল। সিনেমাটি বানানোর সময় তারা উপলব্ধি করেছেন যে, এটি কেবল একটি যুদ্ধের গল্প নয়, বরং এর গভীরে রয়েছে মানবিকতা, সহমর্মিতা এবং সেনাদের মানসিক লড়াইয়ের প্রতিচ্ছবি। সিনেমার একটি জনপ্রিয় গানের নামও ‘মাতৃভূমি’ হওয়ায় এই শিরোনামটিই গল্পের আবেগের সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ বলে মনে করেছেন নির্মাতারা।

সোমবার সালমান খান নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির নতুন পোস্টার শেয়ার করে এই পরিবর্তনের কথা জানান। পোস্টারে দেখা গেছে, রক্তমাখা কাঠের গুঁড়ির আড়াল থেকে সালমান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। ২০২০ সালে ভারত ও চীনের মধ্যে ঘটে যাওয়া গালওয়ান উপত্যকার রক্তক্ষয়ী সংঘর্ষের বাস্তব ঘটনা অবলম্বনে সিনেমাটি নির্মিত হচ্ছে।

সিনেমাটি নিয়ে ইতোমধ্যে প্রতিবেশী দেশ চীনে সমালোচনার ঝড় উঠেছে। চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবো তে নেটিজেনরা দাবি করেছেন যে, টিজারে বাস্তব ঘটনাকে বিকৃত করা হয়েছে। এমনকি চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোও একে উগ্র জাতীয়তাবাদের প্রচার হিসেবে আখ্যায়িত করেছে। তবে ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিতর্ক থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, চলচ্চিত্র নির্মাণের বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখাশোনা করে এবং এতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো ভূমিকা নেই। সিনেমাটি আগামী ১৭ এপ্রিল মুক্তি পাওয়ার কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে তা পিছিয়ে আগস্ট মাসে নিয়ে যাওয়া হয়েছে।

সূত্র: এনডিটিভি

সালমান খানসিনেমাবলিউডমাতৃভূমি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ